অন্তর্ভুক্তিমূলক স্বাস্থ্য সূচকে সর্বনিম্নে বাংলাদেশ

ডেস্ক, রাজনীতি ডটকম
ছবি : সংগৃহীত

স্বাস্থ্যসেবা ও চিকিৎসাব্যবস্থায় বাংলাদেশ আগের চেয়ে উন্নতি করার পাশাপাশি কিছু রোগ নির্মূল করেছে এবং কিছু রোগ নিয়ন্ত্রণেও এনেছে। তবে সার্বিকভাবে স্বাস্থ্য অন্তর্ভুক্তির সূচকে অনেক পিছিয়ে আছে। লন্ডনভিত্তিক ইকোনমিস্ট গ্রুপের অঙ্গপ্রতিষ্ঠান ‘ইকোনমিস্ট ইমপ্যাক্ট’-এর জরিপে এ রকম তথ্য পাওয়া গেছে।

‘ইকোনমিস্ট ইমপ্যাক্ট’-এর জরিপ অনুযায়ী বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডাব্লিউএইচও) ছয়টি অঞ্চলের ৪০টি দেশের অন্তর্ভুক্তিমূলক স্বাস্থ্য সূচকে বাংলাদেশের অবস্থান সর্বনিম্নে। এ ক্ষেত্রে বাংলাদেশের স্কোর (৩০.৮)। ৩৮.৫ স্কোর নিয়ে বাংলাদেশের আগে রয়েছে আলজেরিয়া। প্রথম অবস্থানে থাকা যুক্তরাজ্যের স্কোর হলো ৯০.৮।

এরপর আছে অস্ট্রেলিয়া, ফ্রান্স, জার্মানি, দক্ষিণ কোরিয়া ও সুইডেন। পার্শ্ববর্তী দেশ ভারতের স্কোর হলো ৫২.৫ ও চীনের ৭০.৩।

উল্লেখ্য, চারটি উপাদানের ওপর ভিত্তি করে এই স্কোর দেওয়া হয়। ১. একটি দেশের কাছে জনস্বাস্থ্য কতটুকু গুরুত্বপূর্ণ, ২. রাষ্ট্রের সব নীতিতে স্বাস্থ্য কতটুকু স্থান পায়।

৩. আর্থিক সামর্থ্যের অভাবে স্বাস্থ্যসেবা বাধাগ্রস্ত হচ্ছে কি না এবং ৪. স্বাস্থ্যসেবা থেকে কোনো মানুষ বঞ্চিত হচ্ছে কি না।

ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

প্রথমবারের মতো ক্লিনিক্যাল ট্রায়ালে ইবোলা টিকা

গবেষণার প্রধান বৈজ্ঞানিক গবেষক অধ্যাপক তেরেসা ল্যাম্ব বলেন, বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) বুন্দিবুগিও ইবোলা প্রাদুর্ভাবকে আন্তর্জাতিক জনস্বাস্থ্য জরুরি অবস্থা ঘোষণা করার মাত্র ৫৭ দিনের মধ্যেই টিকাটি মানবদেহে পরীক্ষার পর্যায়ে পৌঁছেছে, যা এই সংকট মোকাবিলার প্রয়োজনীয়তা তুলে ধরে।

১২ ঘণ্টা আগে

সংসদে বগুড়া বিশ্ববিদ্যালয় বিল পাস

২০০১ সালের ‘বগুড়া বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আইন’ রদ করে মঙ্গলবার (১৪ জুলাই) ‘বগুড়া বিশ্ববিদ্যালয় বিল-২০২৬’ সংসদে পাস হয়। শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন জাতীয় সংসদে বিলটি পাসের জন্য উত্থাপন করেন।

১২ ঘণ্টা আগে

দিল্লিতে বসে হুংকার দিয়ে লাভ নেই, দেশে ঢুকলেই গ্রেপ্তার: আইনমন্ত্রী

শেখ হাসিনার এ সাক্ষাৎকারের প্রসঙ্গ টেনে আইনমন্ত্রী বলেন, আমাদের মধ্যে বিভেদের সুর দেখে দিল্লিতে বসে হুংকার ছাড়া হচ্ছে। বলা হচ্ছে, আত্মসমর্পণ করবেন। আমি আপনার (স্পিকার) মাধ্যমে গোটা জাতিকে জানাতে চাই, যারা হুংকার দিচ্ছেন, বাংলাদেশের প্রচলিত আইনে তাদের আত্মসমর্পণের কোনো সুযোগ থাকবে না।

১২ ঘণ্টা আগে

নতুন পে-স্কেল নিয়ে সচিব কমিটির বৈঠক বুধবার

মন্ত্রিপরিষদ বিভাগ সূত্রে জানা গেছে, আগামীকাল বুধবার (১৫ জুলাই) সকালে সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে জাতীয় বেতন কমিশন-২০২৫ সুপারিশ প্রণয়নে সচিব কমিটি ষষ্ঠ সভায় বসবে। এ সভায় আগের পাঁচ বৈঠকের নানা সুপারিশ সমন্বয় করে চূড়ান্ত একটি সুপারিশ প্রণয়ন করা হতে পারে।

১৩ ঘণ্টা আগে