অপরাজেয় ৯০-এর আত্মপ্রকাশ

নব্বইয়ের ছাত্র আন্দোলনকে জুলাই সনদে স্বীকৃতি দেওয়ার দাবি

প্রতিবেদক, রাজনীতি ডটকম
আপডেট : ২৮ আগস্ট ২০২৫, ২১: ৩০
বৃহস্পতিবার জাতীয় প্রেস ক্লাবে এক অনুষ্ঠানের মাধ্যমে আত্মপ্রকাশ করেছে ‘অপরাজেয় ৯০‘। ছবি: ফোকাস বাংলা

১৯৯০ সালের স্বৈরাচারবিরোধী ছাত্র আন্দোলনে নিহতদের রাষ্ট্রীয়ভাবে শহিদের মর্যাদা ও আহতদের যথাযথ সম্মান দেওয়ার দাবি জানিয়েছে নবগঠিত সংগঠন ‘অপরাজেয় ৯০’। পাশাপাশি নব্বইয়ের ছাত্র আন্দোলনকে জুলাই সনদে অন্তর্ভুক্ত ও স্বীকৃতি দেওয়ার আহ্বান জানিয়েছে সংগঠনটি।

বৃহস্পতিবার (২৮ আগস্ট) জাতীয় প্রেস ক্লাবের আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ দাবি জানানো হয়। এই সংবাদ সম্মেলনের মাধ্যমেই ‘অপরাজেয় ৯০’ সংগঠনটি আত্মপ্রকাশ করে।

সংগঠনের আহ্বায়ক আলী আক্কাস নাদিম বলেন, বাংলাদেশের ছাত্র রাজনীতির ইতিহাস উজ্জ্বল ও গৌরবময়। বায়ান্নর ভাষা আন্দোলন থেকে শুরু করে একাত্তরের মুক্তিযুদ্ধ, নব্বইয়ের স্বৈরাচারবিরোধী ছাত্র আন্দোলন ও চব্বিশের গণআন্দোলনের প্রতিটি ঐতিহাসিক মুহূর্তেই এ দেশের ছাত্ররা রাজপথে থেকে অগ্রণী ভূমিকা পালন করেছে।

আলী আক্কাস নাদিম আরও বলেন, মূলত সাধারণ ছাত্ররাই প্রথম বাংলা ভাষার দাবি উত্থাপন করে এর পক্ষে জোরদার আন্দোলন গড়ে তোলে। বাষট্টির শিক্ষা আন্দোলন, ছেষট্টির ছয় দফা আন্দোলন ও ঊনসত্তরের গণঅভ্যুত্থানে ছাত্রদের ভূমিকা ছিল গৌরবদীপ্ত ও উজ্জ্বল। সঙ্গত কারণেই নব্বইয়ের ছাত্র আন্দোলনের অবদানকে সমানভাবে অন্তর্ভুক্ত করতে হবে।

শেখ হাসিনা প্রধানমন্ত্রী হয়ে দেশের বিচার বিভাগের মাধ্যমে নির্বাচনকালীন নিরপেক্ষ সরকারব্যবস্থা বাতিলের মাধ্যমে নির্বাচনব্যবস্থা ধ্বংস করে একনায়কতান্ত্রিক সরকার ও রাষ্ট্রব্যবস্থা কায়েম করেন, যা বর্তমান সময়ে জনগণের কাছে ফ্যাসিস্ট ব্যবস্থা হিসেবে স্বীকৃতি পেয়েছে বলে মন্তব্য করেন অপরাজেয় ৯০-এর এই আহ্বায়ক।

তিনি বলেন, দীর্ঘ ১৫ বছর শেখ হাসিনা নির্বাচনব্যবস্থা ধ্বংস করে ফ্যাসিজম তৈরি করেন। বিএনপিসহ সব বিরোধী দল গত ১৫ বছর রাজপথে আন্দোলন করে। শেষ পর্যন্ত চব্বিশের ছাত্র-জনতার রক্তের মাধ্যমে ৫ আগস্ট শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করা হয়, যা বাংলাদেশের মানুষের কাছে লাল জুলাই হিসেবে স্বীকৃতি পেয়েছে।

‘অপরাজেয় ৯০’-এর সদস্য সচিব মো. জাকির হোসেন বলেন, নব্বইয়ের চেতনাকে ধরে রাখতে আমরা সবাই মিলিত হয়েছি। এ দেশের মানুষ প্রাকৃতিকভাবেই ভীষণ মানবিক। আমরা যেমন আমাদের পূর্বপুরুষদের ভুলে না যাই, একই সঙ্গে আমরা আগামীতেও অমানবিক কোনো রাষ্ট্র দেখতে চাই না।

সময়ের প্রয়োজনীয়তায় ‘অপরাজেয় ৯০’ সংগঠনটি গড়ে উঠেছে মন্তব্য করে জাকির বলেন, এই সংগঠনের মাধ্যমে সারা দেশের নব্বইয়ের স্বৈরাচারবিরোধী ছাত্র আন্দোলনে হতাহতদের তালিকা প্রকাশ করা হবে। এই মুহূর্তে আমাদের সবার দাবি— জুলাই সনদে নব্বইয়ের ছাত্র আন্দোলনকে সমানভাবে অন্তর্ভুক্ত ও যথাযথ স্বীকৃতি দিতে হবে।

সংগঠনের যুগ্ম আহবায়ক জাকির হোসেন নয়ন, লুৎফর রহমান, জাবের আব্দুল্লাহ খান, সদস্য নুরুল ইসলাম লেলিনসহ অন্যরা সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন।

ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

ঢাকার ৪ বাস টার্মিনাল ‘অতিদ্রুত’ স্থানান্তরের নির্দেশ প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান ঢাকার চারটি বাস টার্মিনাল ‘অতিদ্রুত’ শহরের বাইরে স্থানান্তরের নির্দেশ দিয়েছেন বলে জানিয়েছেন তার দপ্তরের কর্মকর্তারা। প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব হাসান শিপলু বলেছেন, ‘ঢাকার যানজট নিরসনে চারটি আন্তঃনগর বাস টার্মিনাল শহরের বাইরে অতিদ্রুত সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্

৫ ঘণ্টা আগে

দিল্লিতে উপদেষ্টার সঙ্গে ঘটনা অনাকাঙ্ক্ষিত, ব্যবস্থা নিচ্ছে মন্ত্রণালয়: পররাষ্ট্রমন্ত্রী

দিল্লির বিমানবন্দরের ইমিগ্রেশনে প্রধানমন্ত্রীর উপদেষ্টা জাহেদ উর রহমানকে আটকে দেওয়ার ঘটনাকে ‘অনাকাঙ্ক্ষিত ও দুঃখজনক’ হিসাবে বর্ণনা করেছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। উপদেষ্টার সঙ্গে যা হয়েছে তা নিয়ে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় যথোপযুক্ত ব্যবস্থা নিচ্ছে বলেও জানান তিনি।

৮ ঘণ্টা আগে

আমিরাতে গ্রেপ্তার বেনজীরকে দেশে ফেরাতে নথি প্রস্তুত করছে দুদক

সংযুক্ত আরব আমিরাতে গ্রেপ্তার সাবেক পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদকে দেশে ফিরিয়ে আনতে প্রয়োজনীয় নথিপত্র প্রস্তুত করছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। সংস্থাটি জানিয়েছে, দুর্নীতিসহ বেনজীরের বিরুদ্ধে থাকা মামলাগুলোর তথ্য-প্রমাণ সংবলিত নথি চূড়ান্ত করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে কূটনৈতিক চ্যানে

৮ ঘণ্টা আগে

প্রধানমন্ত্রীর উপদেষ্টাকে প্রবেশে বাধা: ভারতের ভারপ্রাপ্ত হাইকমিশনারকে তলব ঢাকার

বিষয়টি নিশ্চিত করে মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানান, রোববার দিল্লির বিমানবন্দরে জাহেদ উর রহমানের সঙ্গে ঘটে যাওয়া ঘটনাকে বাংলাদেশ ‘অনাকাঙ্ক্ষিত’ হিসেবে দেখছে এবং এ নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করা হয়েছে।

৮ ঘণ্টা আগে