রোটারি ইন্টারন্যাশনালের কার্যক্রম জোরদার করা হবে : শামসুল হুদা

প্রতিবেদক, রাজনীতি ডটকম
রোটারির সাবেক গভর্নর একেএম শামসুল হুদা রোটারির বিভিন্ন কর্মকাণ্ডে সাফল্যের জন্য রোটারিয়ানদের বিশেষ সম্মাননা প্রদান করেন। ছবি : সংগৃহীত

দুস্থ মানুষের কল্যাণে রোটারি ইন্টারন্যাশনালের কার্যক্রম আরো জোরদার করা হবে বলে ঘোষণা দিয়েছেন রোটারি ইন্টারন্যাশনাল বাংলাদেশের কান্ট্রি ডেপুটি কো-অর্ডিনেটর ও সাবেক গভর্নর এ কে এম শামসুল হুদা।

সোমবার (২৮ এপ্রিল) রাজধানী ঢাকায় একটি হোটেলে রোটারি ক্লাব অব ঢাকা কসমোপলিটনের আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। তিনি বলেন, ‘রোটারি বাংলাদেশসহ বিশ্বব্যাপী দুস্থ মানুষের কল্যাণে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।’

অনুষ্ঠানে ক্লাবের সভাপতি মাহমুদুল হাসানের সভাপতিত্বে অন্যানের মধ্যে বক্তব্য রাখেন রোটারির সাবেক গভর্নর গোলাম মোস্তফা, রোটারিয়ান রকিব সরদার, ডা. ওমর শরিফ, নুরুন্নেসা বেগম, আশীষ কুমার দাস প্রমুখ।

বক্তারা সংশ্লিষ্ট সবার প্রতি আহ্বান জানান, যাতে তারা দারিদ্র্য বিমোচন, বেকার যুবকদের জন্য দক্ষতা উন্নয়ন কর্মসূচি এবং গ্রামাঞ্চলের জন্য বিশুদ্ধ খাবার পানির ব্যবস্থা কার্যক্রমে রোটারির পাশে এসে দাঁড়ান।

অনুষ্ঠানে পাবলিক ইমেজ সৃষ্টিতে বিশেষ অবদানের স্বীকৃতি স্বরূপ রোটারিয়ান আবুল খায়ের চৌধুরীকে বিশেষ সম্মাননা সার্টিফিকেট প্রদান করা হয়। রোটারি নেতারা অনুষ্ঠানে দুস্থ নারীদের জন্য সেলাই মেশিন, এতিমখানার জন্য বিশেষ সাহায্য এবং অন্যান্য কার্যক্রমে সহায়তা প্রদান করেন।

Ad
Ad
ad
ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

জ্বালানির দাম বৃদ্ধি: কিলোমিটারে বাসভাড়া বাড়তে পারে ২০ পয়সা

জ্বালানি তেলের দাম লিটারপ্রতি ২০ টাকা বাড়ানোর পর বাসের ভাড়া কিলোমিটারপ্রতি ২০ পয়সা বাড়ানোর প্রস্তাব দিতে পারে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)। তবে পরিবহন মালিকদের পক্ষ থেকে কিলোমিটারপ্রতি অন্তত ৪০ পয়সা ভাড়া বাড়ানোর দাবি রয়েছে।

৯ ঘণ্টা আগে

লঘুচাপের প্রভাবে ঝড়ো হাওয়ার শঙ্কা, সমুদ্রবন্দরে ৩ নম্বর সংকেত

বঙ্গোপসাগরে অবস্থানরত লঘুচাপটি আরও উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়ে ঘনীভূত হতে পারে। এর প্রভাবে সমুদ্রবন্দর, উত্তর বঙ্গোপসাগর ও বাংলাদেশের উপকূলীয় এলাকায় ঝড়ো হাওয়া বয়ে যাওয়ার আশঙ্কায় চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

৯ ঘণ্টা আগে

গাজী নজরুলের এমপি পদ নিয়ে সিদ্ধান্ত নেই, সংসদের অপেক্ষায় ইসি

নির্বাচন কমিশন (ইসি) বলছে, এ বিষয়ে জাতীয় সংসদ থেকে আনুষ্ঠানিক চিঠি পাওয়ার পর আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। দ্বিতীয় স্ত্রী মরিয়ম খাতুনের মৃত্যুর ঘটনায় মামলা ও গ্রেপ্তারের পর গাজী নজরুলের সংসদ সদস্য পদ নিয়ে প্রশ্নটি আবার সামনে এসেছে।

১০ ঘণ্টা আগে

‘হজ এজেন্ট কাফেলা কার্ড’ চালু করেছে ইসলামী ব্যাংক

বছরে সর্বোচ্চ চারবার বিমানবন্দরের বলাকা লাউঞ্জ বিনামূল্যে ব্যবহারের সুবিধা পাবেন কার্ডধারীরা। প্রত্যেক হজযাত্রী এ কার্ডে সর্বোচ্চ ১ হাজার ২০০ ডলার সমপরিমাণ বৈদেশিক মুদ্রা লোড করে নিতে পারবেন। কার্ডটি তাৎক্ষণিকভাবে ইস্যু ও ডেলিভারি করা হবে। এ জন্য কোনো চার্জ দিতে হবে না।

১০ ঘণ্টা আগে
Advertisement