প্রতিবেদক, রাজনীতি ডটকম

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের এক বক্তব্যকে কেন্দ্র করে জাতীয় সংসদে সমালোচনা করেছেন জামায়াতে ইসলামীর সংসদ সদস্য শাহজাহান চৌধুরী। কটাক্ষ করে তিনি বলেছেন, এখন আর ফতোয়ার জন্য হাটহাজারী, পটিয়া বা লালবাগে যেতে হবে না; সংসদেই তা পাওয়া যাচ্ছে।
শনিবার (২৭ জুন) ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে চট্টগ্রাম-১৫ আসনের সংসদ সদস্য এ মন্তব্য করেন।
শাহজাহান চৌধুরী বলেন, ‘আমাদের চট্টগ্রামের আরেক কৃতি সন্তান স্বরাষ্ট্রমন্ত্রী। এখন চট্টগ্রামে একটা কথা চালু হয়েছে, ফতোয়ার জন্য আর মাদ্রাসায় যেতে হবে না। আমি জিজ্ঞেস করলাম কেন? তারা বলল, ফতোয়া তো এখন পার্লামেন্টেই দেওয়া হয়।’
স্বরাষ্ট্রমন্ত্রীর একটি বক্তব্যের প্রসঙ্গ টেনে তিনি বলেন, ‘ফখরুল ইসলাম মাননীয় মন্ত্রী যেমন বলেছেন, ইসলাম নয়, জামায়াতে ইসলামীও ইসলাম নয়।’
জামায়াত সম্পর্কে মন্তব্য করতে গিয়ে তিনি বলেন, ‘জামায়াতে ইসলামীকে জানতে হলে ১০০ বছরের ইতিহাস জানতে হবে। জামায়াতে ইসলামী ইসলামি দল কি না, সেটার ফতোয়া দেওয়ার কোনো প্রয়োজন নেই।’
এরপর আরও কটাক্ষ করে তিনি বলেন, ‘আমাদের চট্টগ্রামে এখন বলা হচ্ছে, হাল জামানার মুফতি তিনি (স্বরাষ্ট্রমন্ত্রী)।’
পরে তিনি বলেন, ‘আমরা ফতোয়ার জন্য আর হাটহাজারী যাব না, পটিয়াও যাব না, লালবাগেও যাব না। আমাদের এই মহান পার্লামেন্টে জামায়াতে ইসলামীকে ইসলামি দল নয় বলে যিনি বলেন, তার কাছ থেকেই আমরা ফতোয়া নেব।’
এদিকে শাহজাহান চৌধুরীর বক্তব্যের জবাবে বাজেট আলোচনায় অংশ নিয়ে বিএনপির সংসদ সদস্য জয়নুল আবদিন ফারুক বলেন, ‘তর্ক উত্থাপন করে সংসদকে উত্তপ্ত করতে চাই না। শুধু একটা কথা বলতে চাই, আপনারা একাত্তর সালে কোথায় ছিলেন, নিজেরাই বিচার করুন।’
তিনি আরও বলেন, ‘মিরপুরের শহীদ বুদ্ধিজীবী কবরস্থানের দিকে তাকান। স্বাধীনতার একদিন আগে কারা হত্যাকাণ্ড সংগঠিত করেছিল, কেন বাংলাদেশকে বুদ্ধিজীবীশূন্য করতে চেয়েছিল—সেটাও বিবেচনা করা উচিত।’
পরে আলোচনায় অংশ নিয়ে খাদ্য ও জনপ্রশাসন প্রতিমন্ত্রী মো. আব্দুল বারী দাবি করেন, দেশে চালসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম স্থিতিশীল রয়েছে। একই সঙ্গে সুশাসন নিশ্চিত করতে প্রশাসনে সততা, দক্ষতা ও মেধার ভিত্তিতে নিয়োগ ও পদায়নে গুরুত্ব দেওয়া হচ্ছে বলেও জানান তিনি।
রাজনীতি/আরআইআর

ফরিদের ছোট ভাই স্থানীয় একটি মসজিদের ইমাম সৈয়দ আলম বলেন, “আমরা ধরে নিয়েছিলাম, ফরিদ ভাই আর বেঁচে নেই। কিন্তু এত বছর পর তাকে ফিরে পেয়ে আমরা ভাষায় প্রকাশ করতে পারছি না। কক্সবাজারে আমাদের বৃদ্ধ মা বড় ছেলের অপেক্ষায় আছেন। আমরা গরিব মানুষ। জানি না কী হবে। তবে আমরা আমাদের ভাইকে নিয়ে থাকব।”
১ দিন আগে
সূত্রগুলোর তথ্য অনুযায়ী, সাচিং প্রু জেরীকে পার্বত্য চট্টগ্রামবিষয়কমন্ত্রী এবং মোহাম্মদ শামীম কায়সার লিংকনকে ধর্মবিষয়ক প্রতিমন্ত্রীর দায়িত্ব দেওয়া হতে পারে। এ বিষয়ে যেকোনো সময় প্রজ্ঞাপন জারি হতে পারে।
১ দিন আগে
রাষ্ট্রপতি নির্বাচন পরিচালনার দায়িত্বে থাকা নির্বাচনী কর্তা ও প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের তত্ত্বাবধানে ভোট গ্রহণ চলছে। দুপুর ২টা থেকে শুরু হওয়া ভোট গ্রহণ চলবে বিকেল ৫টা পর্যন্ত। এরপরই ভোট গণনা করে ফল ঘোষণা করা হবে।
২ দিন আগে
বৃহস্পতিবার (২০ আগস্ট) সকালে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের নগর ভবন অডিটোরিয়ামে এ কর্মসূচির উদ্বোধন করেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।
২ দিন আগে