ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ স্বাভাবিক

পাবনা প্রতিনিধি
ছবি : সংগৃহীত

পাবনার ঈশ্বরদী উপজেলার মুলাডুলিতে বুড়িমারি এক্সপ্রেস ট্রেনের লাইনচ্যুত বগি উদ্ধার করেছে রেলওয়ে কর্তৃপক্ষ। এর ফলে বৃহস্পতিবার (৯ মে) সকাল ৮টা ১০ মিনিটের দিকে ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের ট্রেন চলাচল স্বাভাবিক হয়।

এর আগে বুধবার (৮ মে) রাত তিনটার দিকে ঈশ্বরদী উপজেলার মুলাডুলি স্টেশন থেকে দুই কিলোমিটার দূরে পৌঁছার পর যান্ত্রিক ত্রুটির কারণে ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়। বগিটির উদ্ধার করলে পাঁচ ঘণ্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক হয়।

পশ্চিমাঞ্চল পাকশী বিভাগীয় রেলওয়ের ব্যবস্থাপক শাহ সুফি নুর মোহাম্মদ জানিয়েছিলেন, বুড়িমারি থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসা যাত্রীবাহী আন্তঃনগর ট্রেন বুড়িমারি এক্সপ্রেস রাত তিনটার দিকে ঈশ্বরদী উপজেলার মুলাডুলি স্টেশন থেকে দুই কিলোমিটার দূরে পৌঁছার পর ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়। এরপর থেকে ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ রয়েছে। পরে ঈশ্বরদী থেকে রিলিফ ট্রেন ঘটনাস্থল গিয়ে গিয়ে উদ্ধার কাজ শুরু করে।

ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা হচ্ছে, সহায়তা দেবে সরকার: কৃষিমন্ত্রী

দেশে সাম্প্রতিক বন্যায় যেসব এলাকায় কৃষকরা ক্ষতিগ্রস্ত হয়েছেন, সেসব এলাকার ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা তৈরি হচ্ছে বলে জানিয়েছেন কৃষি ও প্রাণিসম্পদমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ ইয়াছিন। তিনি বলেছেন, তালিকা করার পর সরকার ক্ষতিগ্রস্ত কৃষকদের প্রয়োজনীয় সহায়তা দেবে।

৮ ঘণ্টা আগে

সমুদ্রবন্দরের সতর্ক সংকেত প্রত্যাহার, ৫ বিভাগে ভারি বৃষ্টির পূর্বাভাস

এদিকে সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে দেশের পাঁচ বিভাগে ভারী থেকে অতিভারি বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এক সতর্কবার্তায় জানানো হয়, শনিবার দুপুর ১২টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় রংপুর, ময়মনসিংহ, ঢাকা, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও ৪৪ থেকে ৮৮ মিলিমিটার ভারী এবং ৮৮ মিলিমিটারের বেশি অতিভারি

৮ ঘণ্টা আগে

রাজধানীতে ডিএমপির অভিযান, গ্রেপ্তার ৪৭১

শনিবার (১১ জুলাই) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী এ তথ্য জানান।

৯ ঘণ্টা আগে

চিকিৎসকের হাসিমুখে কথা রোগীকে অর্ধেক সুস্থ করে দিতে পারে: স্বাস্থ্যমন্ত্রী

শুধু রোগ নিরাময় নয়, মানবিকতা, নৈতিকতা ও সেবার মানসিকতা নিয়ে চিকিৎসকদের কাজ করার আহ্বান জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন। তিনি বলেছেন, একজন চিকিৎসকের হাসিমুখে কথা বলা একজন রোগীকে অর্ধেক সুস্থ করে দিতে পারে। তাই ওষুধের পাশাপাশি রোগীদের সঙ্গে সুন্দর আচরণও নিশ্চিত করত

৯ ঘণ্টা আগে