প্রতিবেদক, রাজনীতি ডটকম

স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত চার্লস হোয়াইটলি।
বুধবার স্পিকারের সংসদ ভবনস্থ কার্যালয়ে সাক্ষাৎকালে তাঁরা সংসদীয় মৈত্রী গ্রুপসহ জাতীয় সংসদের সাথে ইউরোপীয় ইউনিয়নের বিভিন্ন কর্মকাণ্ডের বিষয়ে আলোচনা করেন।
এ সময় ড. শিরীন শারমিন চৌধুরী বলেন, সংসদীয় মৈত্রী গ্রুপ বাংলাদেশ ও ইউরোপীয় ইউনিয়নের দ্বিপাক্ষিক বন্ধুত্বপূর্ণ সম্পর্ক জোরালো করতে ভূমিকা রাখতে পারে। তিনি বলেন, বাজেট অধিবেশনকালীন সময়ে জাতীয় সংসদে বাজেট ডিব্রিফিং সেশন অনুষ্ঠিত হয়। বাজেট সম্পর্কে ধারণা পেতে সংসদ সদস্যরা এই সেশনগুলোতে অংশগ্রহণ করেন। জাতীয় সংসদে বাজেট ডিব্রিফিং সেশনের সফলতার জন্য ইউরোপীয় ইউনিয়নের প্রশংসনীয় ভূমিকা রয়েছে।
ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত চার্লস হুইটলি দীর্ঘদিন যাবত জাতীয় সংসদের স্পিকার হিসেবে দায়িত্ব পালনের জন্য ড. শিরীন শারমিন চৌধুরীকে অভিনন্দন জানান।
তিনি বলেন, নারীর ক্ষমতায়ন ও লিঙ্গসমতা আনয়নে জাতীয় সংসদের স্পিকার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে চলেছেন।

জনপ্রশাসন প্রতিমন্ত্রী জানান, ২০২৫ সাল পর্যন্ত হালনাগাদ তথ্য অনুযায়ী সরকারি অফিসগুলোতে অনুমোদিত পদের সংখ্যা ১৯ লাখ ৮৬ হাজার ২৭২টি। এর মধ্যে ৫ লাখ ২১ হাজার ৯২২টি পদ বর্তমানে শূন্য রয়েছে।
৬ ঘণ্টা আগে
আইনমন্ত্রীর দেওয়া হিসাব অনুযায়ী, গত এক বছরে উচ্চ আদালত ও অধস্তন আদালত মিলিয়ে নিষ্পত্তি হয়েছে ৩ লাখ ৩৮ হাজার ৩৯৩টি মামলা। এর মধ্যে সুপ্রিম কোর্টের আপিল ও হাইকোর্ট বিভাগে নিষ্পত্তি হয়েছে ৬৩ হাজার ৩০৯টি এবং অধস্তন আদালতে নিষ্পত্তি হয়েছে আরও ২ লাখ ৭৫ হাজার ৮৪টি মামলা।
৬ ঘণ্টা আগে
লিবিয়ার দুটি ডিটেনশন সেন্টারে বন্দি থাকা ১৭৪ জন অনিয়মিত বাংলাদেশিকে দেশে ফিরিয়ে আনা হয়েছে। আজ মঙ্গলবার ভোর ৫টা ১৫ মিনিটে বুরাক এয়ারের একটি ফ্লাইটে তারা ঢাকায় পৌঁছান। পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
৮ ঘণ্টা আগে
প্রধানমন্ত্রী তারেক রহমান সেনাবাহিনীর গ্রীষ্মকালীন প্রশিক্ষণ-২০২৬-এর কার্যক্রম পরিদর্শন করেছেন। আজ মঙ্গলবার মানিকগঞ্জের সিংগাইরে ৯ পদাতিক ডিভিশন ও সাভার এরিয়ার দায়িত্বপূর্ণ এলাকায় অনুষ্ঠিত এ প্রশিক্ষণ কার্যক্রম পরিদর্শন করেন তিনি।
৮ ঘণ্টা আগে