প্রতিবেদক, রাজনীতি ডটকম

লেবাননে চলমান যুদ্ধ পরিস্থিতির মধ্যে দেশটিতে অবস্থানরত অবৈধ বাংলাদেশি কর্মীদের দেশে ফিরতে হলে জরিমানা দিয়ে ফিরতে হবে। এদিকে অবৈধদের ফেরাতে লেবানন জেনারেল সিকিউরিটি অফিসের সঙ্গে যোগাযোগ চালিয়ে যাচ্ছে বাংলাদেশ দূতাবাস।
বৈরুতের বাংলাদেশ দূতাবাস থেকে রোববার (১৩ অক্টোবর) প্রকাশিত এক জরুরি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়েছে, লেবাননে থাকা অনিয়মিত প্রবাসী বাংলাদেশি কর্মীদের দেশে ফেরার জন্য সে দেশের জেনারেল সিকিউরিটি অফিস থেকে এক্সিট ভিসা সংগ্রহ করতে হবে। এর জন্য জরিমানা ও সার্ভিস চার্জ দিতে হবে, যা একটি সময়সাপেক্ষ প্রক্রিয়া।
দূতাবাস আরও জানায়, বাংলাদেশ দূতাবাস এ বিষয়ে জেনারেল সিকিউরিটি অফিসসহ সংশ্লিষ্ট সব কর্তৃপক্ষের সঙ্গে প্রয়োজনীয় যোগাযোগ চালিয়ে যাচ্ছে। সব প্রক্রিয়া সম্পন্ন করে লেবানন প্রবাসী অনিয়মিত কর্মীদের দেশে পাঠানোর বিষয়টি উপযুক্ত সময়ে দূতাবাসের ফেসবুক পেজে জানিয়ে দেওয়া হবে।
লেবাননে চলমান যুদ্ধ পরিস্থিতিতে স্বেচ্ছায় দেশে ফেরত যেতে আগ্রহী প্রবাসী কর্মীদের মধ্যে যারা দূতাবাস নির্ধারিত ফরম পূরণ করে জমা দিয়েছেন, যারা দেশে ফিরতে আগ্রহী তাদের মধ্যে বিভিন্ন ধরনের নথি সমস্যায় রয়েছে। যেমন :
ক. মেয়াদসহ মূল পাসপোর্ট আছে কিন্তু আকামার মেয়াদ নেই অথবা আকামা সংগ্রহ করেনি;
খ. মূল পাসপোর্ট আছে কিন্তু মেয়াদোত্তীর্ণ;
গ. মূল পাসপোর্ট নেই, শুধু ফটোকপি আছে;
ঘ. শুধু বিএমইটি বা ম্যান পাওয়ার কার্ড আছে এবং
ঙ. পাসপোর্ট বা আকামা বা বিএমইটি বা ম্যান পাওয়ার কার্ড নেই, শুধু জাতীয় পরিচয়পত্র বা জন্মসনদ আছে; এ ধরনের ব্যক্তিরা লেবাননে অনিয়মিত কর্মী হিসেবে বিবেচিত হয়ে থাকেন।
জরুরি প্রয়োজনে দূতাবাসের ফ্রন্টডেস্ক নম্বর : ৭১২১৭১৩৯, হেল্পলাইন নম্বর : ৮১৭৪৪২০৭-এ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হয়েছে। দূতাবাসের ফ্রন্টডেস্ক ও হেল্পলাইন নম্বর সরবরাহ করা হয়েছে জরুরি প্রয়োজনে যোগাযোগ করার জন্য।
প্রথম দফায় দেশে ফিরতে আগ্রহী ১১৯ জন প্রবাসীর তালিকা প্রকাশ করেছে দূতাবাস। তাদের প্রয়োজনীয় কাগজপত্র জমা দেওয়ার জন্য অনুরোধ জানানো হয়েছে।
লেবাননে চলমান যুদ্ধ পরিস্থিতি ক্রমেই জটিল হয়ে উঠছে। সাম্প্রতিক সময়ে ইসরায়েলের হামলায় লেবাননে কয়েক হাজার মানুষ নিহত হয়েছে। বিমান হামলার পাশাপাশি স্থল অভিযানও শুরু করেছে ইসরায়েলি বাহিনী।

জ্বালানি তেলের দাম লিটারপ্রতি ২০ টাকা বাড়ানোর পর বাসের ভাড়া কিলোমিটারপ্রতি ২০ পয়সা বাড়ানোর প্রস্তাব দিতে পারে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)। তবে পরিবহন মালিকদের পক্ষ থেকে কিলোমিটারপ্রতি অন্তত ৪০ পয়সা ভাড়া বাড়ানোর দাবি রয়েছে।
১৫ ঘণ্টা আগে
বঙ্গোপসাগরে অবস্থানরত লঘুচাপটি আরও উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়ে ঘনীভূত হতে পারে। এর প্রভাবে সমুদ্রবন্দর, উত্তর বঙ্গোপসাগর ও বাংলাদেশের উপকূলীয় এলাকায় ঝড়ো হাওয়া বয়ে যাওয়ার আশঙ্কায় চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।
১৬ ঘণ্টা আগে
নির্বাচন কমিশন (ইসি) বলছে, এ বিষয়ে জাতীয় সংসদ থেকে আনুষ্ঠানিক চিঠি পাওয়ার পর আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। দ্বিতীয় স্ত্রী মরিয়ম খাতুনের মৃত্যুর ঘটনায় মামলা ও গ্রেপ্তারের পর গাজী নজরুলের সংসদ সদস্য পদ নিয়ে প্রশ্নটি আবার সামনে এসেছে।
১৬ ঘণ্টা আগে
বছরে সর্বোচ্চ চারবার বিমানবন্দরের বলাকা লাউঞ্জ বিনামূল্যে ব্যবহারের সুবিধা পাবেন কার্ডধারীরা। প্রত্যেক হজযাত্রী এ কার্ডে সর্বোচ্চ ১ হাজার ২০০ ডলার সমপরিমাণ বৈদেশিক মুদ্রা লোড করে নিতে পারবেন। কার্ডটি তাৎক্ষণিকভাবে ইস্যু ও ডেলিভারি করা হবে। এ জন্য কোনো চার্জ দিতে হবে না।
১৭ ঘণ্টা আগে