পিআর পদ্ধতিতেই ১০০ আসনের উচ্চকক্ষ গঠনের সিদ্ধান্ত

ডেস্ক, রাজনীতি ডটকম
আপডেট : ৩১ জুলাই ২০২৫, ১৯: ১৮

দীর্ঘ আলোচনা ও মতানৈক্যের পর অবশেষে আনুপাতিক প্রতিনিধিত্ব (পিআর) পদ্ধতিতে ১০০ আসনের উচ্চকক্ষ গঠনের সিদ্ধান্ত নিয়েছে জাতীয় ঐকমত্য কমিশন।

রাজনৈতিক দলগুলোর সঙ্গে দ্বিতীয় পর্যায়ের সংলাপের অংশ হিসেবে বৃহস্পতিবার (৩১ জুলাই) ২৩তম দিনে মধ্যাহ্ন বিরতির পর এ সিদ্ধান্তের ঘোষণা দেন কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রীয়াজ।

দীর্ঘ সংলাপ চললেও দলগুলোর মধ্যে পূর্ণ ঐকমত্য না হওয়ায় উচ্চকক্ষ গঠনের পদ্ধতি নির্ধারণের দায়িত্ব কমিশনের ওপর অর্পণ করা হয়। সেই দায়িত্বের আলোকে কমিশন পিআর পদ্ধতিতে উচ্চকক্ষ গঠনের সুপারিশ চূড়ান্ত করে।

কমিশনের প্রস্তাব অনুযায়ী, উচ্চকক্ষ আইন প্রণয়নের নিজস্ব ক্ষমতা পাবে না। তবে অর্থবিল ছাড়া অন্য সব বিল নিম্নকক্ষের পাশাপাশি উচ্চকক্ষে উপস্থাপন করতে হবে। উচ্চকক্ষ কোনো বিল স্থায়ীভাবে আটকে রাখতে পারবে না। এক মাসের বেশি বিল আটকে রাখলে সেটি অনুমোদিত বলে গণ্য হবে।

বিল পাসের প্রক্রিয়ায় উচ্চকক্ষ শুধু পর্যালোচনা ও সুপারিশমুখী ভূমিকা পালন করবে। কোনো বিল প্রত্যাখ্যান করলে, তা সংশোধনের পরামর্শসহ আবার নিম্নকক্ষে পাঠানো হবে। তবে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে নিম্নকক্ষ।

কমিশনের প্রস্তাবে আরও বলা হয়, জাতীয় সংসদ নির্বাচনের সময় উচ্চকক্ষের প্রার্থীর নামও ঘোষণা করতে হবে। এসব প্রার্থীর অন্তত ১০ শতাংশ নারী হতে হবে।

তবে এ প্রস্তাব নিয়ে বেশ কয়েকটি দল ভিন্নমত জানিয়েছে। দুপুরের বিরতির আগে বিএনপি, লেবার পার্টি, এনডিএম, ১২ দলীয় জোট এবং জাতীয়তাবাদী জোট জানায়, তারা পিআর পদ্ধতিতে উচ্চকক্ষ গঠনের পক্ষে নয়।

পরে কমিশনের সিদ্ধান্ত নিয়ে প্রতিক্রিয়া জানিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেন, ‘পিআর পদ্ধতি এবং উচ্চকক্ষের দায়িত্ব ও ভূমিকা নিয়ে আমাদের মতভেদ রয়েছে। এ বিষয়ে ভিন্নমত লিখিত আকারে যুক্ত থাকলে আমরা কমিশনের প্রস্তাবে স্বাক্ষর করতে চাই না।’

এ ছাড়া সিপিবি, বাসদ, জমিয়তে উলামায়ে ইসলাম এবং আমজনতার দল বাংলাদেশের আর্থসামাজিক প্রেক্ষাপটে উচ্চকক্ষের প্রয়োজনীয়তা নিয়ে সংশয় প্রকাশ করে এর বিরোধিতা করে। নাগরিক ঐক্যের পক্ষ থেকে বলা হয়, আইন প্রণয়নের ক্ষমতা না থাকায় উচ্চকক্ষের প্রয়োজন তারা অনুভব করে না।

ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

প্রধানমন্ত্রীকে নিয়ে হান্নান মাসউদের বক্তব্যে সংসদে উত্তেজনা

বাজেট আলোচনায় অংশ নিয়ে হান্নান মাসউদ বলেন, প্রধানমন্ত্রী এখানে নেই। কিন্তু উনি যখন বিভিন্ন ভাষণে অসত্য তথ্য দিয়ে বলেন— বিরোধী দল মিছিল করতেছে মদের দাম বৃদ্ধির প্রতিবাদে বা সিগারেটের দাম বৃদ্ধি করার কারণে— এমন অসত্য তথ্য দিয়ে যখন প্রধানমন্ত্রী বক্তব্য দেন, আমরা খুবই আশাহত হই।

১৩ ঘণ্টা আগে

কুয়ালালামপুরে প্রধানমন্ত্রী, বিমানবন্দরে লাল গালিচা সংবর্ধনা

মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের আমন্ত্রণে সরকারি সফরে দেশটির রাজধানী কুয়ালালামপুরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছালে প্রধানমন্ত্রীকে লাল গালিচা সংবর্ধনা দেওয়া হয়, দেওয়া হয় গার্ড অব অনার। সুসজ্জিত বাহিনীর দেওয়া গার্ড অব অনারের সময়ে দুদেশের জাত

১৫ ঘণ্টা আগে

কাতারে সড়ক দুর্ঘটনা, কানাইঘাটের ৫ প্রবাসী নিহত

স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে বাসা থেকে বের হয়ে একসঙ্গে কর্মস্থলে যাচ্ছিলেন ওই পাঁচজন। পথেই তাদের বহনকারী গাড়িটি দুর্ঘটনার কবলে পড়ে। এতে ঘটনাস্থলেই প্রাণ হারান তারা।

১৭ ঘণ্টা আগে

ফরিদপুরে ডিবি হেফাজতে ছাত্রলীগ কর্মীর মৃত্যু, বিচার বিভাগীয় তদন্ত চায় আসক

রোববার (২১ জুন) এক সংবাদ বিজ্ঞপ্তিতে সংগঠনটি ঘটনার নিরপেক্ষ বিচার বিভাগীয় তদন্ত দাবি করেছে। আসক বলেছে, রাষ্ট্রীয় হেফাজতে থাকা অবস্থায় একজন তরুণের মৃত্যু জনমনে গুরুতর প্রশ্নের জন্ম দেয়। তাই মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটনে স্বাধীন ও নিরপেক্ষ তদন্ত প্রয়োজন।

১৭ ঘণ্টা আগে