প্রতিবেদক, রাজনীতি ডটকম

রাজধানীর পুরান ঢাকার আরমানিটোলা এলাকার একটি বাসার সিঁড়িতে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শাখা ছাত্রদল নেতা জুবায়েদ হোসেনের রক্তাক্ত মরদেহ পাওয়া গেছে। ওই ভবনের তৃতীয় তলার একটি বাসায় টিউশনি করতেন জুবায়েদ। তৃতীয় তলার সিঁড়িতেই তার মরদেহ পাওয়া যায়।
রোববার (১৯ অক্টোবর) সন্ধ্যার দিকে সিঁড়িতে লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেন স্থানীয়রা। পুলিশ গিয়ে আলামত সংগ্রহ ও সুরতহাল করে মরদেহ নিয়ে যায়।
নিহত জুবায়েদ হোসেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ২০১৯-২০ সেশনে পরিসংখ্যান বিভাগের ১৫তম ব্যাচের শিক্ষার্থী। স্নাতকোত্তর শ্রেণিতে পড়তেন তিনি। জবি শাখা ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য ছিলেন।
এদিকে খবর পেয়ে বিশ্ববিদ্যালয়ের পাঁচ শতাধিক শিক্ষার্থী গিয়ে বাড়িটি ঘিরে রাখেন। জুবায়েদকে হত্যা করা হয়েছে অভিযোগ করে শিক্ষার্থীরা এ ঘটনায় জড়িতদের দ্রুততম সময়ের মধ্যে গ্রেপ্তারের দাবি জানান।
বংশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বলেন, আরমানিটোলার একটি বাড়ির সিঁড়িতে ওই শিক্ষার্থীর মরদেহ পড়েছিল। তিনি ওই বাসায় টিউশনি করাতেন বলে জেনেছি। ধারণা করা হচ্ছে, তাকে ছুরিকাঘাত করা হয়েছে। খুনের সঙ্গে কারা জড়িত তা আমরা এখনো নিশ্চিত নই। আমরা তদন্ত করছি।

বিএনপি সরকার গঠনের পর গত ছয় মাসে পুলিশ বাহিনীতে নিয়োগে কোনো ধরনের দলীয়করণ করা হয়নি বলে জানিয়েছে ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি। বৈঠকে কমিটি জানিয়েছে, কোনো ধরনের রাজনৈতিক প্রভাব বা দলীয়করণ না করে নিরপেক্ষভাবে গত ছয় মাসে পুলিশ নিয়োগ কার্যক্রমে শতভাগ স্বচ্ছতা বজায় রাখ
১৭ ঘণ্টা আগে
বৈঠক শেষে সংসদ সচিবালয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়ে বলা হয়, বৈঠকে মন্ত্রণালয়ের চলমান উন্নয়ন কার্যক্রম, প্রকল্পের অগ্রগতি, বাস্তবায়নকাল ও অর্থবরাদ্দসহ বিস্তারিত তথ্য কমিটির সামনে তুলে ধরা হয়। নদীভাঙন রোধে আগাম প্রস্তুতি গ্রহণ, বৃক্ষরোপণসহ বিভিন্ন উদ্যোগের বিষয়ে আলোচনা হয়।
১৮ ঘণ্টা আগে
ময়মনসিংহের ত্রিশালে বালুর ঘাটে ইজারাদারের এক কর্মীকে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কর্তৃক চড়-থাপ্পড় ও লাঠি দিয়ে মারধরের ঘটনায় তীব্র প্রতিবাদ ও গভীর উদ্বেগ জানিয়েছে আইন ও সালিশ কেন্দ্র (আসক)। সংস্থাটি বলেছে, কোনো নির্বাহী ম্যাজিস্ট্রেটেরই নাগরিককে চড়-থাপ্পড়, লাঠিপেটা বা শারীরিকভাবে শাস্তি দেওয়ার
১৯ ঘণ্টা আগে
তিনি বলেন, ‘সুষ্ঠু ও কার্যকরভাবে এ নীতিমালা বাস্তবায়ন করা হলে নগরীর যানজট নিয়ন্ত্রণ, যান চলাচলে শৃঙ্খলা এবং সড়ক নিরাপত্তা নিশ্চিতকরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। একই সঙ্গে স্থানীয় সরকারের মাধ্যমে নিয়মতান্ত্রিক লাইসেন্সিং ও নিবন্ধন কার্যক্রমের ফলে সরকারের কোষাগারে রাজস্ব জমা হবে।’
২১ ঘণ্টা আগে