হজযাত্রায় নিষিদ্ধ পণ্য বহন না করার আহ্বান ধর্ম মন্ত্রণালয়ের

প্রতিবেদক, রাজনীতি ডটকম
আপডেট : ১০ এপ্রিল ২০২৬, ২০: ৪৫
ফাইল ছবি

হজযাত্রায় যেকোনো ধরনের নিষিদ্ধ পণ্য বহন না করতে হজযাত্রীদের প্রতি আহ্বান জানিয়েছে ধর্মবিষয়ক মন্ত্রণালয়। সৌদি আরবের আইন ও হজ নির্দেশিকা মেনে চলার বিষয়ে সর্বোচ্চ সতর্কতা অবলম্বনেরও অনুরোধ জানানো হয়েছে।

শুক্রবার ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. আবুবকর সিদ্দীক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ আহ্বান জানানো হয়। 

হজ অনুবিভাগের পক্ষ থেকে বিজ্ঞপ্তিতে বলা হয়, হজ এজেন্সি বা অন্য কারো প্ররোচনায় পড়ে কোনোভাবেই নিষিদ্ধ পণ্য বহন করা যাবে না।

এতে আরো জানানো হয়, সৌদি আরবের প্রচলিত আইন অনুযায়ী হজযাত্রীদের লাগেজে নেশাজাতীয় ওষুধ, তামাক পাতা, জর্দা, গুল, পানপাতা, শুঁটকি, রান্না করা খাবার এবং যেকোনো পচনশীল দ্রব্য বহন সম্পূর্ণভাবে নিষিদ্ধ। ২০২৬ সালের হজ প্যাকেজ ও গাইডলাইনেও এ বিষয়ে স্পষ্ট নির্দেশনা রয়েছে।

এদিকে ধর্ম সচিব মুন্সী আলাউদ্দিন আল আজাদ (এনডিসি) সতর্ক করে বলেন, কোনো হজযাত্রীর কাছে নিষিদ্ধ পণ্য পাওয়া গেলে সৌদি আরবের আইন অনুযায়ী কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়। এতে সংশ্লিষ্ট ব্যক্তির হজ পালনে জটিলতা তৈরি হতে পারে, এমনকি হজের সুযোগও হারানোর ঝুঁকি থাকে।

উল্লেখ্য, চলতি বছর বাংলাদেশ থেকে মোট ৭৮ হাজার ৫০০ জন হজযাত্রী হজ পালন করবেন। আগামী ১৮ এপ্রিল থেকে হজযাত্রীদের সৌদি আরবে যাত্রা শুরু হবে।

ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

হত্যা মামলায় ডিজিএফআইয়ের সাবেক কর্মকর্তা মাঞ্জিল ৪ দিনের রিমান্ডে

শুক্রবার তাকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে পুলিশ। এরপর মামলার সুষ্ঠু তদন্তের জন্য তাকে সাত দিনের রিমান্ডে নিতে আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা। শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাহবুব আলম তার চার দিনের রিমান্ড মঞ্জুর করেন।

৮ ঘণ্টা আগে

ভারত মহাসাগর সম্মেলনে যোগ দিতে পোর্ট লুইসে পররাষ্ট্রমন্ত্রী

৮১তম জাতিসংঘ সাধারণ পরিষদের (২০২৬-২৭) সভাপতি পদে বাংলাদেশের প্রার্থিতার সমর্থন আদায়ে ঢাকা এই প্ল্যাটফর্ম কাজে লাগাতে চায়।

৮ ঘণ্টা আগে

সংসদে 'জুলাই যোদ্ধাদের কল্যাণ ও পুনর্বাসন' বিল পাশ

মন্ত্রী জুলাই গণঅভ্যুত্থানে শহীদ পরিবার এবং জুলাই যোদ্ধাদের কল্যাণ ও পুনর্বাসনসহ গণঅভ্যুত্থানের মর্ম ও আদর্শকে রাষ্ট্রীয় ও জাতীয় জীবনে সুপ্রতিষ্ঠিত করার লক্ষ্যে এ বিল উত্থাপন করেন। এ সংক্রান্ত ইতিহাস সংরক্ষণের উদ্দেশ্যে আনা জুলাই গণঅভ্যুত্থানে শহীদ পরিবার এবং জুলাই যোদ্ধাদের কল্যাণ ও পুনর্বাসন- ২০

৮ ঘণ্টা আগে

সংসদে ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’ বিল পাশ

গত ২২ জানুয়ারি অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. ইউনূসের সভাপতিত্বে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের বৈঠকে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি অধ্যাদেশ অনুমোদিত হয়।

৮ ঘণ্টা আগে