পোশাক শিল্পের নিরাপত্তায় রাতে যৌথ অভিযান

প্রতিবেদক, রাজনীতি ডটকম

দেশের পোশাক শিল্পের চলমান অস্থিরতা দূর করতে তৎপর হচ্ছে প্রশাসন। এর অংশ হিসেবে আজ রাত থেকেই গার্মেন্টস অধ্যুষিত সাভার, আশুলিয়া ও গাজীপুরে সেনাবাহিনী ও শিল্প পুলিশের যৌথ অভিযান পরিচালনা করা হবে।

সোমবার (২ সেপ্টেম্বর) সন্ধ্যায় বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রফতানিকারক সমিতির (বিজিএমইএ) সভাপতি খন্দকার রফিকুল ইসলাম সাংবাদিকদের এই তথ্য জানিয়েছেন।

এর আগে তিনিসহ পোশাক শিল্প মালিকরা অন্তর্বর্তীকালীন সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা লে. জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরীর সঙ্গে বৈঠক করেন।

বিজিএমইএ সভাপতি বলেন, পোশাক শিল্পের নিরাপত্তায় সাভার, আশুলিয়া, গাজীপুরে আজ সোমবার (২ সেপ্টেম্বর) রাতেই সেনাবাহিনী, শিল্প পুলিশের যৌথ অভিযান পরিচালনা করবে। প্রয়োজনে পরবর্তী সময়ে যৌথ অভিযানে যোগ দেবে র‌্যাব ও বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

রফিকুল ইসলাম বলেন, কারখানাগুলোয় যাতে করে শ্রম অসন্তোষের মতো পরিস্থিতির সৃষ্টি না হয় সেদিকে খেয়াল রাখতে হবে। যারা অপ্রীতিকর পরিস্থিতি তৈরি করতে চায় তারা কেউ পোশাক শ্রমিক না। প্রয়োজনে পরিস্থিতি বিবেচনায় নিয়ে আলোচনা করে কারখানা বন্ধের সিদ্ধান্ত নেওয়া হবে।

গত কয়েক দিন ধরে সাভারের আশুলিয়াসহ বিভিন্ন স্থানে তৈরি পোশাক কারখানাগুলোতে নানা দাবিতে বিক্ষোভ করেছেন পোশাক শ্রমিক ও চাকরিপ্রত্যাশীরা। তারা কারখানায় শ্রমিক ছাঁটাই বন্ধ, হাজিরা বোনাস দেওয়া, শ্রমিক নিয়োগ ও আন্দোলনকারী শ্রমিকদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়াসহ দাবি জানান। এসব পরিস্থিতির জেরে অর্ধশতাধিক কারখানা ইতোমধ্যে বন্ধ ঘোষণা করা হয়েছে।

এদিকে জুলাই মাস পুরোটা এবং আগস্টের শুরুতে আন্দোলনের কারণে স্থবির হয়ে পড়ে পোশাক শিল্প খাত। সঙ্গে যোগ হয় দেশের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় বেশ কয়েকটি জেলার বন্যা। এতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে কয়েক দিন যান চলাচল স্থবির হয়ে পড়ে। ফলে পোশাক শিল্পে দেখা দেয় সুঁতার সংকট। এতে উৎপাদন কমে যায় প্রায় ৫০ ভাগ। এমনিতেই পোশাক মালিকরা যখন হিমশিম খাচ্ছেন তখন শ্রমিকদের এই আন্দোলনে তারা দিশেহারা। এই অবস্থায় অন্তর্বর্তীকালীন সরকার পোশাক খাতে স্বস্তি ফেরাতে তৎপর হয়েছে।

ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

৯ এপ্রিল পর্যন্ত ছুটি বাতিল ইসির

আদেশে বলা হয়েছে, নির্বাচনের ফলাফল প্রকাশ না হওয়া পর্যন্ত কোনো কর্মকর্তা বা কর্মচারী বিশেষ প্রয়োজন ছাড়া কর্মস্থল ত্যাগ করতে পারবেন না। বিশেষ প্রয়োজনে কর্মস্থল ত্যাগের ক্ষেত্রে অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের অনুমতি গ্রহণ করতে হবে।

১৩ ঘণ্টা আগে

সৌদি আরবের উদ্দেশে ঢাকা ছাড়লেন পররাষ্ট্রমন্ত্রী

বৃহস্পতিবার জেদ্দায় ওআইসি সাধারণ সচিবালয়ে পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের ওপেন-এন্ডেড এক্সিকিউটিভ কমিটির জরুরি বৈঠক আয়োজন করছে ইসলামিক সহযোগিতা সংস্থা (ওআইসি)।

১৪ ঘণ্টা আগে

জুলাই সনদ স্থগিত চেয়ে রিটের শুনানি ১ মার্চ

জুলাই জাতীয় সনদ বাতিলের নির্দেশনা চেয়ে করা রিটের শুনানির তারিখ আগামী ১ মার্চ ধার্য করেছেন হাইকোর্ট।

১৫ ঘণ্টা আগে

শুল্ক ইস্যুতে যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি দেখে পরবর্তী করণীয় : বাণিজ্যমন্ত্রী

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, যুক্তরাষ্ট্রের নতুন ট্যারিফ পরিস্থিতি নিয়ে বাংলাদেশের কাছে নতুন করে কোনো চিঠি আসেনি। তবে শুল্ক ইস্যুতে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পাদিত চুক্তি পর্যালোচনা করে সরকারের পরবর্তী করণীয় নির্ধারণ করা হবে।

১৬ ঘণ্টা আগে