বেনাপোল কাস্টমস হাউজে ফের কলমবিরতি

ডেস্ক, রাজনীতি ডটকম

জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) চেয়ারম্যান মো. আবদুর রহমান খানকে অপসারণের দাবিতে বেনাপোল কাস্টমস হাউজে ফের কলমবিরতি চলছে। সোমবার সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত তিন ঘণ্টার এই কর্মবিরতি পালন করেন কর্মকর্তারা।

‘এনবিআর সংস্কার ঐক্য পরিষদ’-এর কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে এ কর্মসূচি পালন করা হচ্ছে বলে জানান কাস্টমস হাউসের সহকারী কমিশনার রাজন হোসেন। তিনি বলেন, বন্দর দিয়ে পণ্য আমদানি-রপ্তানি ও যাত্রী চলাচল স্বাভাবিক থাকলেও সকাল থেকে কাস্টমসের শুল্কায়ন কার্যক্রম বন্ধ ছিল। দুপুর ১২টার পর পুনরায় দাফতরিক কাজ শুরু হয়।

সংশ্লিষ্ট সূত্র জানায়, কর্মবিরতির সময় কাস্টমস হাউসের মূল ফটকে ব্যানার ঝুলিয়ে দেওয়া হয় এবং অনলাইন সার্ভার সাময়িকভাবে বন্ধ রাখা হয়। এতে নতুন কোনো বিল অব এন্ট্রি দাখিল সম্ভব হয়নি। তবে আগে ইস্যু করা আইজিএমের আওতায় পণ্য ছাড় করা হয়।

নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা জানান, এনবিআর চেয়ারম্যানের নেতৃত্বে রাজস্ব খাত সংস্কার কার্যক্রম বারবার বিলম্বিত হচ্ছে। তাঁর অপসারণসহ বিভিন্ন দাবিতে এই কর্মসূচি চলছে। তিনি বলেন, ‘কেন্দ্রীয় ঐক্য পরিষদ যে সিদ্ধান্ত দেবে, আমরা তা অনুসরণ করব।’

উল্লেখ্য, গত ১২ মে সরকার এনবিআরকে দুটি স্বতন্ত্র বিভাগে ভাগ করার অধ্যাদেশ জারি করে। এর প্রতিবাদে রাজস্ব বিভাগের কর্মকর্তারা অবস্থান কর্মসূচি ও কলমবিরতি পালন করেন। পরে অর্থ মন্ত্রণালয় জানায়, এনবিআর বিলুপ্ত নয়, বরং একে বিশেষায়িত বিভাগ হিসেবে পুনর্গঠন করা হবে। এরপর কর্মসূচি স্থগিত হলেও চেয়ারম্যানের অপসারণ দাবিতে নতুন করে কলমবিরতি শুরু হয়।

Ad
Ad
ad
ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

বেনজীরকে ফেরাতে ব্যর্থ সরকার, সংসদে বিরোধীদলের ক্ষোভ

সাবেক পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদকে দেশে ফিরিয়ে আনতে সরকার ব্যর্থ হয়েছে বলে জাতীয় সংসদে ক্ষোভ জানিয়েছেন বিরোধী দলের সংসদ সদস্যরা। দুবাইয়ে গ্রেপ্তারের পরও বেনজীরের জামিনে মুক্তি এবং পরে তার সেন্ট লুসিয়ায় যাওয়ার খবর জানিয়ে তারা দ্রুত তাকে দেশে ফিরিয়ে বিচারের মুখোমুখি করার দাবি জানিয়েছেন।

১৩ ঘণ্টা আগে

জেনারেল ওসমানীর জীবনী পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্তিসহ জন্ম-মৃত্যুবার্ষিকী রাষ্ট্রীয়ভাবে পালনের দাবি

নোটিশে মনিরুল হক চৌধুরী বলেন, মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক এম এ জি ওসমানীর ১০৮তম জন্মবার্ষিকীতে বঙ্গবীর ওসমানী স্মৃতি পরিষদ আয়োজিত অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি হতাশ ও লজ্জিত হয়েছেন। তার দাবি, প্রবীণ কিছু মানুষ ছিলেন অনুষ্ঠানের বক্তা ও শ্রোতা, যাদের বয়স ৭০ থেকে ৮০ বছরের বেশি।

১৪ ঘণ্টা আগে

ডাকাতি-খুনে সাজাপ্রাপ্ত, আত্মসমর্পণ করে কারাগারে ১০৪ বছরের বৃদ্ধ

নুর মোহাম্মদ এই হত্যাকাণ্ডের দায় স্বীকার করে আদালতে জবানবন্দি দিয়েছিলেন। পরে আদালত থেকে জামিন নিয়ে তিনি পলাতক হন। মামলার রায় ঘোষণার সময়ও তিনি পলাতক ছিলেন। দুই যুগ পর সেই মামলায় ১০ বছরের সাজা ভোগ করতে ১০৪ বছর বয়সে কারাগারে গেলেন তিনি।

১৫ ঘণ্টা আগে

বাগবিতণ্ডার জেরে প্রধান বিচারপতির এজলাস ত্যাগ, যা বলছেন অ্যাটর্নি জেনারেল

তথ্য গোপন ও আদালতের সঙ্গে প্রতারণার অভিযোগে এক আইনজীবী ও মামলার আবেদনকারীকে পাঁচ লাখ টাকা করে জরিমানা করাকে কেন্দ্র করে প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী এবং সুপ্রিম কোর্ট বার সমিতির সভাপতি ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকনের মধ্যে বাগবিতণ্ডা প্রসঙ্গে মুখ খুলেছেন অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার ম

১৬ ঘণ্টা আগে
Advertisement