ঘি নেই ‘বাঘাবাড়ি ঘি’তে, বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ

প্রতিবেদক, রাজনীতি ডটকম
মান পরীক্ষায় ব্যর্থ হওয়ায় ১০ পণ্য বাজার থেকে প্রত্যাহার করতে বলেছে বিএসটিআই। ছবি: সংগৃহীত

‘বাঘাবাড়ির ঘি’সহ নানা নামে বাজারে পাওয়া বিভিন্ন ব্র্যান্ডের ঘি পরীক্ষা করে সেগুলোতে ‘ঘি’ বা মিল্ক ফ্যাটই খুঁজে পায়নি বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)। এর বদলে এসব পণ্যে পাওয়া গেছে পাম অলিন ও বনস্পতি। এগুলোতে রিফ্র্যাক্টিভ ইনডেক্স, আয়োডিন ভ্যালু, স্যাপোনিফিকেশন ভ্যালু ও পলেন্সকে ভ্যালুও নির্ধারিত সীমার বাইরে পাওয়া গেছে।

পরীক্ষায় নির্ধারিত মানদণ্ড পূরণ করতে না পারায় এমন চারটি ব্র্যান্ডের ঘি ও একটি ব্র্যান্ডের বাটার অয়েল বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ দিয়েছে বিএসটিআই। এগুলো হলো— বাঘাবাড়ি প্রিমিয়াম ঘি কোম্পানির ‘বাঘাবাড়ি ঘি’, কিশোরগঞ্জ ফুড প্রোডাক্টসের ‘অরুন বাঘাবাড়ী ঘি’, মেসার্স মামুন ফুড প্রোডাক্টের ‘নিউ রাঁধুনী ঘি’ ও ‘সিটি ঘি’ এবং এলডার্স ফুড প্রোডাক্টস অ্যান্ড প্যাকেজিং ইন্ডাস্ট্রিজের ‘এলডার্স বাটার অয়েল’।

বুধবার (২৬ আগস্ট) বিএসটিআই থেকে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে জানানো হয়েছে, পাঁচ ব্র্যান্ডের ঘি-বাটার অয়েল ছাড়াও বোম্বে সুইটসের পাঁচ ধরনের মসলা বাজার থেকে প্রত্যাহার করে নিতে বলা হয়েছে।

এসব পণ্যকে বিএসটিআই যে লাইসেন্স দিয়েছে তা কেন বাতিল করা হবে না, তা জানতে চেয়ে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। পরীক্ষায় নিম্নমানের প্রমাণিত হওয়ায় এসব পণ্য কেনা থেকে বিরত থাকার জন্য ভোক্তাদের পরামর্শ দিয়েছে বিএসটিআই।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিএসটিআই নিয়মিত সার্ভিল্যান্সের অংশ হিসেবে বাজার থেকে বিভিন্ন কোম্পানির পণ্য সংগ্রহ করে ল্যাবরেটরিতে পরীক্ষা করা হলে কিছু পণ্যের মান সঠিক পাওয়া গেছে। তবে কিছু ব্র্যান্ডের ঘি, বাটার অয়েল ও মসলা মান পরীক্ষায় ব্যর্থ হয়েছে।

বিএসটিআইয়ের ল্যাবরেটরি পরীক্ষায় বম্বে সুইটসের কারি পাউডার হাঁসের মাংসের মসলা, তেহারি মসলা, কালা ভুনা মসলা, গরুর মাংসের মসলা ও মাছের মসলায় বাংলাদেশ মান অনুযায়ী মোট অ্যাশ ও লবণের মাত্রা অতিরিক্ত পাওয়া গেছে।

বিএসটিআই মহাপরিচালক কাজী ইমদাদুল হক বলেন, জাতীয় মান অনুসারে পণ্যের গুণগত মান বজার রাখা প্রতিটি লাইসেন্সপ্রাপ্ত প্রতিষ্ঠানের আইনি ও নৈতিক দায়িত্ব। কোনো প্রতিষ্ঠান এ দায়িত্ব পালনে ব্যর্থ হলে বিএসটিআই প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেবে।

পণ্য কেনার আগে ক্রেতাদের বিএসটিআইয়ের মানচিহ্ন, লাইসেন্স নম্বর, উৎপাদনের তারিখ, মেয়াদোত্তীর্ণের তারিখ, পণ্যের উপাদান ও অন্যান্য প্রয়োজনীয় তথ্য যাচাই করার পরামর্শ দেন বিএসটিআইয়ের মহাপরিচালক।

কোনো পণ্যের মান, ভেজাল, প্রতারণা অথবা বিএসটিআইয়ের মান চিহ্নের অপব্যবহার সংক্রান্ত অভিযোগ থাকলে তা বিএসটিআইয়ের হটলাইন নম্বরে (১৬১১৯) কল করে অথবা dg@bsti.gov.bd ইমেইল ঠিকানায় অবহিত করার অনুরোধ জানিয়েছেন মহাপরিচালক।

Ad
Ad
ad
ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

সরকারি খরচে ১০ হাজার কর্মীকে মালয়েশিয়ায় পাঠানোর উদ্যোগ

বিদেশে যাওয়ার আগে কর্মীদের প্রয়োজনীয় প্রশিক্ষণ ও ভাষাগত দক্ষতা অর্জনের ওপর গুরুত্ব দেন মন্ত্রী। তিনি বলেন, বিদেশে কর্মী পাঠানোর পাশাপাশি তাদের দক্ষ করে তোলাও জরুরি।

১৩ ঘণ্টা আগে

আইনশৃঙ্খলা বাহিনীর মনোবল ফিরে এসেছে: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, পুলিশ বাহিনীসহ সকল শৃঙ্খলা বাহিনীর ভঙ্গুর মনোবল এবং ভঙ্গুর অবস্থায় যেভাবে আমরা পেয়েছিলাম, এই ছয় মাসের মধ্যে তাদেরকে একটা আমরা অবস্থান উন্নতি করতে পেরেছি, তাদের মনোবল ফিরে এসেছে এবং তারা সম্পূর্ণ শক্তি দিয়ে অপরাধ দমনে তারা সচেষ্ট হয়েছে।

১৩ ঘণ্টা আগে

কিংবদন্তি শিল্পী ডলি পার্টন মারা গেছেন

টেনেসির পাহাড়ি অঞ্চলের এক দারিদ্র্যপীড়িত পরিবার থেকে উঠে এসে নিজের গায়কী, অসাধারণ গান রচনা ও অনন্য ব্যক্তিত্বের জোরে তিনি বিশ্বসংগীতে অন্যতম জনপ্রিয় ও প্রভাবশালী তারকা হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেন। আমেরিকান সংগীতের ইতিহাসে ডলি পার্টন ছিলেন এমন এক বিরল ব্যক্তিত্ব, যার জনপ্রিয়তা প্রজন্ম, ভৌগোলিক

১৫ ঘণ্টা আগে

ইনভেস্ট বাংলাদেশ চেয়ারম্যানকে প্রতিমন্ত্রীর মর্যাদা

মন্ত্রিপরিষদ বিভাগ থেকে মঙ্গলবার জারি করা এক প্রজ্ঞাপনে বলা হয়, ইনভেস্ট বাংলাদেশ কর্তৃপক্ষের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালনকালে তিনি প্রতিমন্ত্রীর জন্য প্রযোজ্য বেতন, ভাতা এবং অন্যান্য সুযোগ-সুবিধা পাবেন।

১৬ ঘণ্টা আগে