প্রতিবেদক, রাজনীতি ডটকম

ছাত্র-জনতার আন্দোলনের সময়ে সংঘটিত মানবাধিকার লঙ্ঘনের নিরপেক্ষ তদন্ত চায় অন্তর্বর্তীকালিন সরকার। এজন্য জাতিসংঘ ফ্যাক্ট ফাইন্ডিং মিশনকে সম্পূর্ণ সহায়তা দেবে সরকার। এই তথ্য জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন।
মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের তিনি বলেন, ‘আমরা সম্পূর্ণ নিরপেক্ষ একটি তদন্ত হোক এটি চাই। আমরা ইন্টারফেয়ার করবো না। তাদের কোনও সহায়তা লাগলে, কোথাও গেলে নিরাপত্তার ব্যবস্থা করার দরকার হলে, তাদের থাকার দরকার হলে– আমরা সহায়তা করতে রাজি আছি।’
তদন্ত দলটি এক সপ্তাহ এখানে কাজ করবে। তারা প্রচারণা চায় না। কাজটি শেষ না করা পর্যন্ত তারা কিছু বলতে চায় না। এটি নিয়ে কথাবার্তা হলে তাদের কাজের বিঘ্ন হবে। কোনও কমেন্টস তারা চায় না, যুক্ত করেন তিনি।
পররাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘তারা এখন পর্যন্ত কোনও ধরনের সহায়তা চায়নি। তারা আগে থেকে কিছু বলবে না। যখন তারা যাবে, তার আগে তারা বলবে। তারা সেটি নিজেরাই ব্যবস্থা করতে পারে বলে মনে করছে। প্রয়োজন হলে তারা আমাদের জানাবে।’
উল্লেখ্য, এর আগে আজ মঙ্গলবার সকালে পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে বৈঠক করে ফ্যক্ট ফাইন্ডিং মিশনের প্রতিনিধি দল।

কুষ্টিয়া সদর উপজেলায় স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে করা এক মামলায় জহির রায়হান (৩২) নামে এক তরুণকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। দণ্ডপ্রাপ্ত জহির রায়হান সদর উপজেলার বাসিন্দা।
৬ ঘণ্টা আগে
হোলি আর্টিজান হামলার ঘটনায় দায়ের করা মামলার তদন্ত শেষে কয়েকজনকে গ্রেপ্তার করে পুলিশ। দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে ২০১৯ সালের ২৭ নভেম্বর ঢাকার সন্ত্রাসবিরোধী বিশেষ ট্রাইব্যুনাল সাত আসামিকে মৃত্যুদণ্ড দেন।
৭ ঘণ্টা আগে
দেশে নতুন একটি থানা এবং তিনটি উপজেলা গঠনের প্রস্তাব অনুমোদন দিয়েছে প্রশাসনিক পুনর্বিন্যাস সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটি (নিকার)। চট্টগ্রামের হাটহাজারী থানাকে বিভক্ত করে ‘হালদা’ নামে একটি নতুন থানা গঠনের অনুমোদন দেওয়া হয়েছে।
৮ ঘণ্টা আগে
মন্ত্রী বলেন, বর্তমানে নিরাপত্তার ধারণা গুণগতভাবে পাল্টে গেছে। কিলোমিটারের পর কিলোমিটার সীমান্ত পাহারা দেওয়ার থেকেও এখন সাইবার নিরাপত্তা বেশি গুরুত্বপূর্ণ।
৯ ঘণ্টা আগে