রংপুর প্রতিনিধি

জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা সারজিস আলম বলেছেন, ১৬ বছরে, বিশেষ করে ২০১৪, ২০১৮ ও ২০২৪ সালের জাতীয় সংসদ নির্বাচনে শেখ হাসিনার সরকারকে যারা বৈধতা দিয়েছিল, তারা সবাই ওই ফ্যাসিস্টের দোসর। জাতীয় পার্টি যদি সংসদে আওয়ামী লীগকে বৈধতা দেওয়ার চেষ্টা না করত, তাহলে আওয়ামী লীগ ন্যূনতম যে বৈধতা পেয়েছিল, সেটা কি পেত?
শনিবার (২৬ অক্টোবর) বিকেলে রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে ‘রাষ্ট্র পুনর্গঠনে তারুণ্যের ভাবনা’ শীর্ষক এক আলোচনা সভায় সারজিস আলম এসব কথা বলেন। এর আগে সকাল সাড়ে ৯টার দিকে বিমানযোগে সারজিস আলম ঢাকা থেকে সৈয়দপুর বিমানবন্দর হয়ে রংপুরে আসেন।
তিনি বলেন, এই জাতীয় পার্টির বন্ধুগণ, এই সুবিধাবাদীরা, নিজেরা বিরোধীদলীয় ভূমিকায় আসে একটা গাড়ি পাওয়ার জন্য, মন্ত্রিপাড়ায় একটা বাড়ি পাওয়ার জন্য, কিছু বেতন পাওয়ার জন্য, এমপির সিটটি পাওয়ার জন্য, টেন্ডারবাজি, সিন্ডিকেট ও চাঁদাবাজি করার জন্য। এখন এই ভণ্ডরা ভালো সাজতেছে। দেশকে এই অবস্থায় আনার জন্য এদের প্রত্যেককে বিচারের আওতায় আনতে হবে।
শিগগির রংপুর বিভাগে ছাত্র-জনতার একটি মহাসমাবেশ করা হবে বলে বক্তব্যে উল্লেখ করে সারজিস আলম বলেন, অন্তর্বর্তীকালীন সরকারের দুই ছাত্র উপদেষ্টাসহ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পুরো প্ল্যাটফর্ম রংপুরের ভূমিকে প্রকম্পিত করে দেখিয়ে দেব, যেখানে দোসরদের ডানা-পাখনা গজানোর চেষ্টা হয়, সেগুলো আমরা রাজপথে কীভাবে গুঁড়িয়ে দিতে পারি।
প্রসঙ্গত, সম্প্রতি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস দেশের রাজনৈতিক দলগুলোর সঙ্গে নির্বাচনসহ বিভিন্ন ইস্যুতে সংলাপ করছেন। এর মধ্যে জাতীয় পার্টির সঙ্গে প্রধান উপদেষ্টার সংলাপ প্রসঙ্গে ক্ষোভ প্রকাশ করেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সারজিস আলম ও হাসনাত আবদুল্লাহ।
এই নিয়ে তারা ফেসবুকে পোস্ট দেন। সেখানে তারা জাতীয় পার্টিকে স্বৈরাচার আওয়ামী সরকারের দোসর এবং ‘মেরুদণ্ডহীন’, ফ্যাসিস্টের দালাল’ হিসেবে উল্লেখ করেন। এই পোস্টের পর এই দুই সমন্বয়কের বিরুদ্ধে জাতীয় পার্টির নেতা-কর্মীদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়।
এর প্রেক্ষিতে ১৪ অক্টোবর জাতীয় পার্টির পক্ষ থেকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ ও নেতা সারজিস আলমকে অবাঞ্ছিত ঘোষণা করা হয়। আজ (শনিবার) দুপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ ও কেন্দ্রীয় সমন্বয়ক সারজিস আলমের রংপুরে আগমনের প্রতিবাদে জাতীয় পার্টি বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে।

এজাহারে বলা হয়, বিয়ের পর থেকেই বিভিন্ন বিষয় নিয়ে নজরুল ও মাকসুদা শারীরিক ও মানসিক নির্যাতন করতেন বলে মরিয়ম তাঁর পরিবারকে বলে গেছেন। এর মধ্যে রোববার বিকেল সাড়ে ৫টার দিকে নজরুল মোবাইল ফোনে বাদীকে দ্রুত বাসায় যেতে বলেন। সেখানে গিয়ে মরিয়মকে গলায় ফাঁস দিয়ে ঝুলে থাকতে দেখেন বাবা মাসুম বিল্লাহ।
১ ঘণ্টা আগে
গ্রেপ্তারের পর তাদের জিজ্ঞাসাবাদের জন্য ৭ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেছে পুলিশ। মামলার তদন্ত কর্মকর্তা শেরেবাংলা নগর থানার এসআই মো. শামসুজ্জোহা সরকার এ তথ্য জানিয়েছেন। সোমবার দুপুর ২টা ২২ মিনিটে আসামিদের আদালতের হাজতখানায় নেওয়া হয়েছে।
৩ ঘণ্টা আগে
আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম কমতির দিকে থাকলেও দেশে মধ্যরাতে তেলের দাম বাড়ানোর সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি জানিয়েছে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি। রোববার (২১ সেপ্টেম্বর) সকালে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে সংগঠনটির মহাসচিব মো. মোজাম্মেল হক চৌধুরী এ দাবি জানান।
৩ ঘণ্টা আগে
তেজগাঁও বিভাগের অতিরিক্ত উপকমিশনার ফজলুল করিম বলেন, সংসদ সদস্য হওয়ায় গাজী নজরুলকে গ্রেপ্তারের বিষয়ে কিছু আইনি প্রক্রিয়া রয়েছে। সেসব প্রক্রিয়া অনুসরণ করে তাকে গ্রেপ্তার দেখানো হবে।
৬ ঘণ্টা আগে