প্রতিবেদক, রাজনীতি ডটকম

প্রথিতযশা সাংবাদিক বিভুরঞ্জন সরকারের মৃত্যু ও এর আগে তার লিখে যাওয়া ‘খোলা চিঠি’তে উঠে আসা বিভিন্ন অভিযোগের তদন্ত দাবি করেছেন দেশি-বিদেশি ১০৯ নাগরিক। তাদের মধ্যে রয়েছেন বীর মুক্তিযোদ্ধা, সাংবাদিক, লেখক, শিল্পী, সাহিত্যিক, শিক্ষক, আইনজীবী, মানবাধিকার কর্মী ও অ্যাক্টিভিস্টসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ।
গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে ওই ১০৯ জন নাগরিক এ দাবি জানান। তাদের পক্ষে সাংবাদিক তৌফিক মারুফ বিবৃতিটি বুধবার (২৭ আগস্ট) গণমাধ্যমে পাঠিয়েছেন।
বিবৃতিতে বলা হয়েছে, গত বছরের ৫ আগস্টের পর বাংলাদেশে গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে মতপ্রকাশের অধিকার ক্ষুণ্ণ করা হচ্ছে। নানা লিখিত ও অলিখিত নিয়ন্ত্রণ আরোপ ও নানা কৌশলে চাপ প্রয়োগ করা হচ্ছে। এমন পরিস্থিতির সবশেষ শিকার সাংবাদিক কলামিস্ট বিভুরঞ্জন সরকার।
গত ২২ আগস্ট শীতলক্ষ্যা নদীর তীর থেকে প্রয়াত সাংবাদিক বিভুরঞ্জন সরকারের মরদেহ উদ্ধার করে পুলিশ। সেদিনই একটি অনলাইন পোর্টালে তার লেখা শেষ ‘খোলা চিঠি’ প্রকাশিত হয়।
বিবৃতিদাতারা বলছেন, ওই চিঠিতে গণমাধ্যমের স্বাধীনতা ক্ষুণ্ণ করা এবং গণমাধ্যমের ওপর চাপ ও আতঙ্ক তৈরির কিছু গুরুতর অভিযোগ রয়েছে। তারা এসব অভিযোগের বিচার বিভাগীয় তদন্ত ও আইনি পদক্ষেপ দাবি করেন।
গত ১৩ মাসে সাংবাদিকদের গ্রেপ্তার, নির্যাতন, হয়রানির বিভিন্ন তথ্য বিবৃতিতে তুলে ধরেন তারা। বিবৃতিতে বলা হয়, সাংবাদিকদের চাকরিচ্যুতি, প্রেস অ্যাক্রেডিটেশন কার্ড বাতিল, বিভিন্ন প্রেস ক্লাবের সদস্যপদ বাতিল, কোথাও কোথাও স্থগিত ও সাংবাদিক সংগঠন থেকে বহিষ্কারের ঘটনা ঘটেছে। মিডিয়া দখলের মতো নজিরবিহীন ঘটনাও ঘটেছে।
বিবৃতিদাতারা অবিলম্বে কারাবন্দি সব সাংবাদিকের মুক্তিসহ হয়রানিমূলক সব মামলা প্রত্যাহার এবং সাংবাদিকদের ওপর যেকোনো ধরনের নিপীড়ন বন্ধের দাবি জানান।
বিবৃতিতে যে ১০৯ দেশি-বিদেশি নাগরিক সই করেছেন তারা হলেন—

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আনিসুর রহমান ও সালাউদ্দিন মোটরসাইকেল যোগে ঢাকা থেকে পটুয়াখালীর দিকে যাচ্ছিলেন। পথে ভাঙ্গা উপজেলার বাবনাতলা এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা বরিশাল থেকে ঢাকাগামী দশমিনা পরিবহনের নিচে তাদের মোটরসাইকেলটি ঢুকে পড়ে। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেলের দুই আরোহী নিহত হন।
৩ ঘণ্টা আগে
আশঙ্কাজনক অবস্থায় তাদের মধ্যে ৯ জনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। হাইওয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে দুর্ঘটনাকবলিত বাস থেকে শিক্ষার্থীদের উদ্ধার করে চিকিৎসার ব্যবস্থা নেয়।
৪ ঘণ্টা আগে
পোস্টে সারজিস আলম লেখেন, ‘আজমেরী হক বাঁধন, আমরা আপনাকে নিয়ে গর্বিত। আপনি এই দেশের জন্য লড়াই করেছেন, দেশের মানুষকে স্বৈরাচার থেকে মুক্ত করার জন্য লড়াই করেছেন।’
৪ ঘণ্টা আগে
সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া একাধিক ভিডিওতে দেখা যায়, নিজেদের ছাত্রলীগ কর্মী বলে দাবি করা কয়েকজন ব্যক্তি বাঁধনকে ‘জুলাই জঙ্গি’ অ্যাখ্যা দিয়ে গালিগালাজ করছেন এবং তার ওপর চড়াও হওয়ার চেষ্টা করছেন। প্রত্যক্ষদর্শীদের মতে, চলচ্চিত্র উৎসব প্রাঙ্গণে বাঁধনের উপস্থিতি কেন্দ্র করে রাজনৈতিক স্লোগান ও বাগবিতণ্ডা শু
৪ ঘণ্টা আগে