প্রতিবেদক, রাজনীতি ডটকম

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) সাবেক উপকমিশনার (ডিসি) কাজী মনিরুজ্জামানকে সাময়িক বরখাস্ত করেছে সরকার। গত বছরের নভেম্বর থেকে কর্মস্থলে অনুপস্থিত থাকার কারণে তার বিরুদ্ধ এ শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে।
রোববার (১০ জুলাই) পুলিশের এই কর্মকর্তাকে বরখাস্ত করে প্রজ্ঞাপন জারি করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখা।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনির সই করা প্রজ্ঞাপনে বলা হয়েছে, রংপুর রেঞ্জ ডিআইজির কার্যালয়ে সংযুক্ত ডিএমপির সাবেক উপকমিশনার কাজী মনিরুজ্জামান কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই গত বছরের ২৫ নভেম্বর থেকে কর্মস্থলে অনুপস্থিত রয়েছেন এটি সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮-এর ৩(খ) ও ৩(গ) ধারা অনুযায়ী ‘অসদাচরণ ও পলায়নে’র শাস্তিযোগ্য অপরাধ।
এ অভিযোগে একই বিধিমালার ১২(১) ধারা অনুযায়ী কাজী মনিরুজ্জামানকে গত বছরের ২৫ নভেম্বর থেকেই সাময়িক বরখাস্ত করা হয়েছে বলে উল্লেখ করা হয়েছে প্রজ্ঞাপনে। এতে আরও বলা হয়েছে, বরখাস্তকালীন তিনি খোরপোশ ভাতা পাবেন।
কাজী মনিরুজ্জামানকে এর আগে ২০২২ সালের ৩ আগস্ট সাতক্ষীরা জেলার পুলিশ সুপার হিসেবে পদায়ন করা হয়। সেখানে দায়িত্ব পালনের সময় তার বিরুদ্ধে ক্রসফায়ারের ভয় দেখিয়ে অর্থ আদায়, সোনা লুট, ভিন্নমত দমনসহ নানা অনিয়ম-দুর্নীতির মাধ্যমে কোটি কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের নানা অভিযোগ ওঠে।
সাতক্ষীরার পুলিশ সুপার থাকা অবস্থায় ২০২৩ সালেও কাজী মনিরুজ্জামানের বিরুদ্ধে ২০টি সোনার বার লুটের লিখিত অভিযোগ জানানো হয় পুলিশ সদর দপ্তরে। কিন্তু পুলিশ সদর দপ্তর ও স্বরাষ্ট্র মন্ত্রণালয় তার রুদ্ধে কোনো ব্যবস্থা নেয়নি।
পরে ২০২৩ সালের ১১ ডিসেম্বর কাজী মনিরুজ্জামানকে সাতক্ষীরার পুলিশ সুপার পদ থেকে ডিএমপির উপকমিশনার হিসেবে বদলি করা হয়। ছাত্র-জনতার অভ্যুত্থানের পর আওয়ামী লীগ সরকারের পতন হলে তাকে রংপুর রেঞ্জ ডিআইজির কার্যালয়ে সংযুক্ত করে কর্তৃপক্ষ।

তথ্য গোপন ও প্রতারণার অভিযোগে এক আইনজীবীকে পাঁচ লাখ টাকা জরিমানা করার ঘটনাকে কেন্দ্র করে শুনানির সময় প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী ও সুপ্রিম কোর্ট বার সভাপতি ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকনের মধ্যে বাগ্বিতণ্ডার ঘটনা ঘটেছে। একপর্যায়ে প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বিভাগের বিচারপতিরা এজ
৩ ঘণ্টা আগে
বাংলাদেশ ও ভারতের মধ্যে সম্পর্ক আরও শক্তিশালী করতে পানিবণ্টনসহ দীর্ঘদিনের অমীমাংসিত বিষয়গুলো দ্রুত আলোচনার মাধ্যমে সমাধানের আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
৪ ঘণ্টা আগে
বাংলাদেশ পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার পদমর্যাদার ১০ কর্মকর্তাকে বদলি ও নতুন কর্মস্থলে পদায়ন করা হয়েছে। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) পুলিশের অতিরিক্ত ডিআইজি রায়হান উদ্দিন খান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ আদেশ জারি করা হয়।
৬ ঘণ্টা আগে
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনালের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হবে আগামী ১৬ ডিসেম্বর। প্রথম দিন টার্মিনালটি ব্যবহার করে ২০টি উড়োজাহাজ চলাচল করবে। তবে পুরোপুরি চালু হতে আরও প্রায় পাঁচ থেকে ছয় মাস সময় লাগবে।
৬ ঘণ্টা আগে