মোদিকে ধন্যবাদ জানালেন প্রধানমন্ত্রী

প্রতিবেদক, রাজনীতি ডটকম

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে বার্তা দেওয়ায় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ধন্যবাদ জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পারস্পরিক শ্রদ্ধা, বন্ধুত্ব এবং সদিচ্ছার ভিত্তিতে বাংলাদেশ ও ভারতের জনগণের মধ্যকার সম্পর্ক আরও সুদৃঢ় হওয়ার প্রত্যাশা করেন প্রধানমন্ত্রী।

বৃহস্পতিবার (২৮ মে) বিকেলে এক ফেসবুক পোস্টে প্রধানমন্ত্রী বলেন, ঈদুল আজহার আনন্দঘন মুহূর্তে আমাকে এবং বাংলাদেশের জনগণকে শুভেচ্ছা জানানোর জন্য আমি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে আন্তরিক ধন্যবাদ জানাই। পারস্পরিক শ্রদ্ধা, বন্ধুত্ব এবং সদিচ্ছার ভিত্তিতে বাংলাদেশ ও ভারতের জনগণের মধ্যকার সম্পর্ক আরও সুদৃঢ় হোক—এই প্রত্যাশা করি।

এর আগে প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে পাঠানো বার্তায় ভারতের প্রধানমন্ত্রী দুই প্রতিবেশী দেশের মধ্যে জনকল্যাণমুখী সহযোগিতা আরো জোরদার করার বিষয়ে নয়াদিল্লির অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।

ঈদ উপলক্ষে পাঠানো এক চিঠিতে মোদি বলেন, বাংলাদেশ ও ভারতের জাতীয় উন্নয়ন লক্ষ্যে যে অভিন্ন দৃষ্টিভঙ্গি প্রতিফলিত হয়েছে, তা দুই দেশের জনগণের পারস্পরিক কল্যাণের লক্ষ্যেই।

তিনি বলেন, ‘ভারত সরকার বিভিন্ন ক্ষেত্রে জনগণকেন্দ্রিক সহযোগিতা আরও শক্তিশালী করতে বাংলাদেশ সরকারের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার প্রত্যাশা করছে।’

চিঠিতে নরেন্দ্র মোদি বলেন, ‘ঈদ মোবারক। ভারত সরকার ও ভারতের জনগণের পক্ষ থেকে আপনাকে এবং গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের ভ্রাতৃপ্রতিম জনগণকে পবিত্র ঈদুল আজহার আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি।’

তিনি বলেন, এই পবিত্র উৎসব ভারতের সমৃদ্ধ ও বৈচিত্র্যময় সাংস্কৃতিক ঐতিহ্যের অবিচ্ছেদ্য অংশ। দেশজুড়ে লাখো মুসলমান আনন্দ ও উৎসাহের সঙ্গে এ উৎসব উদযাপন করেন বলেও উল্লেখ করেন তিনি।

মোদি বলেন, ঈদুল আজহা ত্যাগ, সহমর্মিতা ও ভ্রাতৃত্ববোধের চিরন্তন আদর্শকে ধারণ করে, যা শান্তিপূর্ণ ও অন্তর্ভুক্তিমূলক বিশ্ব গঠনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি আরও বলেন, বাংলাদেশ ও ভারতের সম্পর্ক গভীর ঐতিহাসিক বন্ধনের ওপর দাঁড়িয়ে আছে।

এই সম্পর্ক যৌথ আত্মত্যাগ, সাংস্কৃতিক মিল এবং শান্তি, স্থিতিশীলতা ও উন্নয়নের পারস্পরিক আকাঙ্ক্ষার মাধ্যমে গড়ে উঠেছে বলে উল্লেখ করেন ভারতীয় প্রধানমন্ত্রী। চিঠির শেষাংশে তারেক রহমানের সুস্বাস্থ্য ও মঙ্গল কামনা করেন নরেন্দ্র মোদি। একই সঙ্গে বাংলাদেশের জনগণের অব্যাহত অগ্রগতি ও সমৃদ্ধিও কামনা করেন তিনি।

রাজনীতি/এসআই

ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

জাতীয় ঐক্য ও দেশ গড়ার প্রত্যয়ে কাজ করছে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী

জাতীয় ঐক্য ও দেশ গড়ার প্রত্যয়ে বর্তমান সরকার কাজ করছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ গড়তে দল-মত নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

৪ ঘণ্টা আগে

প্রধানমন্ত্রী তারেক রহমানকে ঈদের শুভেচ্ছা জানালেন নরেন্দ্র মোদি

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমান ও বাংলাদেশের জনগণকে আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

৬ ঘণ্টা আগে

ঈদের নামাজ শেষে মুসল্লিদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় প্রধানমন্ত্রীর

নামাজ শেষে প্রধানমন্ত্রী তারেক রহমান উপস্থিত মুসল্লিদের সঙ্গে ঈদ শুভেচ্ছ বিনিময় করেন। সরকারপ্রধানকে কাছে পেয়ে অনেকেই আবেগাপ্লুত হয়ে পড়েন। তার সঙ্গে শুভেচ্ছা বিনিময়ের জন্য তারা ভিড় করেন। এ সময় মানুষের চাপ সামাল দিতে বেগ পেতে হয় আইনশৃঙ্খলা বাহিনীকে।

৯ ঘণ্টা আগে

ঈদের প্রধান জামাতে সারা বিশ্বের মজলুমদের জন্য দোয়া

মুফতি আবদুল মালেক মোনাজাতে আল্লাহর উদ্দেশে বলেন, ইয়া আল্লাহ, কবুলিয়তের এই মুহূর্তে আমরা আমাদের সকল মজলুম ভাইদের স্মরণ করছি। ইয়া আল্লাহ, আপনি মেহেরবানি করে সকল মজলুম ভাইদের হেফাজত করেন। ইয়া আল্লাহ, সকল মজলুমদের আপনি হেফাজত করেন।

১০ ঘণ্টা আগে