প্রতিবেদক, রাজনীতি ডটকম

জাতীয় নির্বাচন প্রসঙ্গে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন,‘নির্বাচনে সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে সেনাবাহিনীর পাশাপাশি নৌ ও বিমানবাহিনীকেও প্রয়োজন অনুযায়ী কাজে লাগানো হবে। আনসার সংখ্যা বাড়ানো হবে। জনগণের নিরাপত্তা ও শান্তিপূর্ণ ভোটগ্রহণই আমাদের অগ্রাধিকার।’
আজ সোমবার সিলেট জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।
ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরুর ওপর হামলা প্রসঙ্গে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘নুরু একজন জাতীয় পর্যায়ের নেতা। তার ওপর হামলার ঘটনা অত্যন্ত দুর্ভাগ্যজনক। এ ঘটনায় আইনশৃঙ্খলা বাহিনী প্রয়োজনীয় পদক্ষেপ নিচ্ছে।’
সাদা পাথর লুট সংক্রান্ত দুদকের প্রতিবেদনের বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘দুদক একটি সরকারি প্রতিষ্ঠান। তাদের দেয়া প্রতিবেদন খতিয়ে দেখা হচ্ছে। যদি সত্য প্রমাণিত হয়, তাহলে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।’
প্রসঙ্গত, সাদা পাথর একটি প্রাকৃতিক পর্যটন কেন্দ্র। সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার ভোলাগঞ্জ সীমান্তে অবস্থিত কেন্দ্রটিতে পাহাড়ি ঢলের সময় পাথর লুট হয়। লুটকাণ্ডে দুদকের অনুসন্ধানে সিলেটের ৪২ রাজনীতিবিদ,পাথরব্যবসায়ী জড়িত থাকার একটি তালিকা গত ২০ আগস্ট গণমাধ্যমে প্রকাশ হয়। এ তালিকায় সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী, সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী, জেলা বিএনপির সহসভাপতি হাজি সাহাব উদ্দিন (পদ স্থগিত), জাতীয় নাগরিক পার্টির (এনএসপি) জেলা ও মহানগরের প্রধান সমন্বয়কারী নাজিম উদ্দিন সাহান ও আবু সাদিক খায়রুল ইসলাম চৌধুরীর সঙ্গে সিলেট মহানগর জামায়াতের আমির ফখরুল ইসলাম ও জেলার সেক্রেটারি জেনারেল জয়নাল আবেদীনের নাম রয়েছে।
তালিকা প্রকাশের পরপরই তিনটি রাজনৈতিক দলের পক্ষ থেকে পৃথক পৃথকভাবে সংবাদ সম্মেলন করে তালিকাটি প্ররোচিত ও প্রকৃত লুটেরাদের আড়াল করতে এবং তালিকার শীর্ষে রাজনৈতিক নেতাদের নাম দিয়ে লুটকাণ্ডটি রাজনৈতিককরণ করা হয়েছে বলে দাবি করা হয়। বিএনপি-জামায়াত-এনসিপির পক্ষ থেকে গণমাধ্যম ও দুদকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেওয়া হয়েছে।

পোস্টে সারজিস আলম লেখেন, ‘আজমেরী হক বাঁধন, আমরা আপনাকে নিয়ে গর্বিত। আপনি এই দেশের জন্য লড়াই করেছেন, দেশের মানুষকে স্বৈরাচার থেকে মুক্ত করার জন্য লড়াই করেছেন।’
৩ ঘণ্টা আগে
সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া একাধিক ভিডিওতে দেখা যায়, নিজেদের ছাত্রলীগ কর্মী বলে দাবি করা কয়েকজন ব্যক্তি বাঁধনকে ‘জুলাই জঙ্গি’ অ্যাখ্যা দিয়ে গালিগালাজ করছেন এবং তার ওপর চড়াও হওয়ার চেষ্টা করছেন। প্রত্যক্ষদর্শীদের মতে, চলচ্চিত্র উৎসব প্রাঙ্গণে বাঁধনের উপস্থিতি কেন্দ্র করে রাজনৈতিক স্লোগান ও বাগবিতণ্ডা শু
৩ ঘণ্টা আগে
স্বাস্থ্যমন্ত্রী বলেন, আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী দেশে প্রায় ৮৮ হাজার ৯০৯ জন চিকিৎসকের প্রয়োজন রয়েছে। কিন্তু সরকারি হাসপাতালগুলোতে বর্তমানে কর্মরত রয়েছেন মাত্র ৩০ হাজার ৩১১ জন চিকিৎসক। এ ছাড়া সরকারি হাসপাতালে অনুমোদিত জনবল কাঠামো অনুযায়ীও চিকিৎসকের শূন্য পদ রয়েছে ১১ হাজার ৪৯৫টি।
১২ ঘণ্টা আগে
এর আগে ছাদে সৌর বিদ্যুতের প্ল্যান্ট স্থাপন করে উৎপাদিত বিদ্যুৎ নিজেদের চাহিদা মিটিয়ে জাতীয় গ্রিডে সরবরাহের জন্য প্রণোদনা ঘোষণা করেছিল সরকার। বিদ্যুৎ বিভাগের এ সংক্রান্ত প্রজ্ঞাপনে বলা হয়, এ ক্ষেত্রে সরকার জাতীয় গ্রিডে যুক্ত হওয়া প্রতি ইউনিট বিদ্যুতের জন্য সাড়ে ১০ টাকা করে দেবে।
১২ ঘণ্টা আগে