সিলেট সফর শেষে ঢাকায় ফিরলেন প্রধানমন্ত্রী

প্রতিবেদক, রাজনীতি ডটকম
সিলেটে কর্মব্যস্ত দিন কাটিয়ে ঢাকায় ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ছবি: সংগৃহীত

সিলেটে সারা দিন কর্মব্যস্ত সময় কাটিয়ে ঢাকায় ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার (২ মে) সিলেট থেকে বিমানযোগে রওনা হয়ে রাত ৮টা ১৫ মিনিটে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান প্রধানমন্ত্রী।

এর আগে সন্ধ্যা ৭টা ৩৫ মিনিটে বেসরকারি বিমানের ফ্লাইটে ওসমানি আন্তর্জাতিক বিমান বন্দর থেকে ঢাকার উদ্দেশে রওনা হন তিনি।

এর আগে ৬টার দিকে সিলেট শিল্পকলা একাডেমিতে বিএনপির নেতাকর্মীদের এক কর্মীসভায় যোগ দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সেখানে তিনি নেতাকর্মীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।

এদিন কর্মসূচির অংশ হিসেবে বিকেল ৫টায় সিলেট মহানগরীর রিকাবীবাজারে সিলেট স্টেডিয়ামে শিশু-কিশোরদের উপস্থিতিতে একটি লাল বোতাম চেপে ট্রফি ও লোগো উন্মোচনের মাধ্যমে ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬’-এর উদ্বোধন করেন প্রধানমন্ত্রী।

এর আগে দুপুরে সিলেট শহর থেকে প্রায় ৭ কিলোমিটার দূরে কাশিপুরে বাসিয়া নদী পুনঃখনন কাজ উদ্বোধন করতে যান তারেক রহমান। সেখানে ‘দুলাভাই, দুলাভাই’ স্লোগানে তাকে স্বাগত জানান স্থানীয়রা।

প্রধানমন্ত্রী তারেক রহমানের শ্বশুরবাড়ি সিলেটের দক্ষিণ সুরমার বিরাইমপুরে। তাই জেলার বাসিয়া নদী পুনঃখনন কাজের উদ্বোধনে গেলে সেখানকার মানুষ ‘দুলাভাই, দুলাভাই, স্বাগতম, শুভেচ্ছা’ স্লোগানে তাকে স্বাগত জানান।

Ad
Ad
ad
ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

হাদি হত্যা: ভারতে আটক ফয়সালের দেশত্যাগে নিষেধাজ্ঞা

দুর্নীতির অভিযোগে তাদের বিরুদ্ধে অনুসন্ধান চলায় সোমবার ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ মো. শাহজাহান কবির এ আদেশ দেন। দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেওয়া হয় বলে জানিয়েছেন কমিশনের জনসংযোগ কর্মকর্তা আকতারুল ইসলাম।

৯ ঘণ্টা আগে

ভবন বানিয়ে কিছু শিক্ষক নিয়োগ দিলেই বিশ্ববিদ্যালয় হয় না: অধ্যাপক কামরুল

তিনি আরও লেখেন, ‘বিশ্ববিদ্যালয় হয়ে ওঠার সবচেয়ে গুরুত্বপূর্ণ ও প্রাথমিক শর্ত হলো শিক্ষকদের মান। সক্রেটিস কিংবা প্লেটোর মতো শিক্ষকরা তো গাছতলায়, মাঠে ও বাড়িতে পড়িয়েই একটি সভ্যতা নির্মাণ করে ফেলেছিলেন। বিশ্ববিদ্যালয় মানের সত্যিকারের ভালো শিক্ষক তারাই, যারা স্বাধীনভাবে গবেষণা করার সক্ষমতা রাখে।’

৯ ঘণ্টা আগে

সরকারি চাকরিজীবীদের নতুন বেতন কাঠামো অনুমোদন

সরকারি কর্মচারীদের জন্য নতুন বেতন কাঠামো বাস্তবায়নের সুপারিশ করতে গত ২১ এপ্রিল মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গণিকে সভাপতি করে ১০ সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছিল। ওই কমিটি প্রথম থেকে ২০তম গ্রেডের সরকারি চাকরিজীবীদের মূল বেতন সর্বোচ্চ ১০০ শতাংশ পর্যন্ত বাড়ানোর সুপারিশ করে।

৯ ঘণ্টা আগে

ন্যাশনাল এডিটরস কাউন্সিলের সভাপতি শফিক রেহমান, সম্পাদক মাহমুদুর

ন্যাশনাল এডিটরস কাউন্সিলের (এনইসি) প্রথম সাধারণ সভায় অন্তর্বর্তীকালীন সভাপতি নির্বাচিত হয়েছেন যায়যায়দিন সম্পাদক শফিক রেহমান এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমান। কোষাধ্যক্ষ নির্বাচিত হয়েছেন ওয়াদা সম্পাদক শফিকুল আলম।

৯ ঘণ্টা আগে
Advertisement