প্রতিবেদক, রাজনীতি ডটকম

আগামী জাতীয় নির্বাচনের আগ পর্যন্ত আইনশৃঙ্খলা বাহিনীর বিশেষ অভিযান চলবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী।
তিনি বলেন, দেশব্যাপী বিশেষ অভিযান চলছে। এটা ইলেকশনের আগ পর্যন্তই চলতে হবে। অস্বীকার করার উপায় নাই, আমাদের যে পরিমাণ হাতিয়ার চলে গেছে, আমরা তো সব উদ্ধার করতে পারি নাই। এগুলো উদ্ধার করার জন্য আমাদের চেষ্টা সবসময় জারি আছে।
সোমবার (৪ আগস্ট) সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির সভা শেষে ব্রিফিংয়ে এ কথা জানান তিনি।
বর্তমান আইনশৃঙ্খলা বাহিনী নিয়েই আসন্ন জাতীয় সংসদ নির্বাচন খুব ভালোভাবে করা যাবে বলে আশা প্রকাশ করেছেন উপদেষ্টা জাহাঙ্গীর আলম। সরকার পরিস্থিতির আরও উন্নতি করার চেষ্টা করছে বলেও জানান তিনি।
আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, কাঙ্খিত উন্নতি হওয়া, হয়তো আমরা অতটুক উন্নতি করতে পারি নাই। আমাদের দেশ স্বাধীন হইছে ৫৪ বছর। এই ৫৪ বছরেও যে আইনশৃঙ্খলা পরিস্থিতি খুব ভালো, এটা কোনো মিডিয়া বা সাধারণ পারসেপশনে আছে কোথাও? আমরা তো ওই স্ট্যান্ডার্ডেই কোনো সময় যেতে পারি নাই। আমরা আমাদের লেভেলে থেকে চেষ্টা করে যাচ্ছি যতটুকু উন্নতি করা যায়।
শিক্ষার্থী-জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে আওয়ামী লীগ সরকারের পতনের বর্ষপূর্তির দিন ৫ আগস্ট ঢাকার মানিক মিয়া অ্যাভিনিউয়ে ‘জুলাই ঘোষণাপত্র’ উপস্থাপন করবেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস।
এ উপলক্ষে নেওয়া বিভিন্ন কর্মসূচিতে নিরাপত্তা নিয়ে এক প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, ৫ আগস্ট নিয়ে কোনো ধরনের আতঙ্কের কারণ নেই। আল্লায় দিলে সব কিছু, সব প্রোগ্রাম হবে, সব ভালোভাবে হয়ে যাবে।
পুলিশ কেন মব ভায়োলেন্স নিয়ন্ত্রণ করছে না— এমন প্রশ্নও করা হয় স্বরাষ্ট্র উপদেষ্টাকে। জবাবে তিনি বলেন, মব ভায়োলেন্স তো কমছে। এটা আস্তে আস্তে একেবারে এলিমিনেট হয়ে যাবে। আমরা মব ভায়োলেন্সের ক্ষেত্রে কোনো ধরনের ছাড় দেবো না।
কোনো দলকে বেশি পুলিশি নিরাপত্তা দেওয়া হচ্ছে কি না— এমন প্রশ্নের জবাবে জাহাঙ্গীর আলম বলেন, সবাইকে সমান নিরাপত্তা দেওয়া হচ্ছে। যে একটু বেশি ভালনারেবল, তারে একটু বেশি প্রোটেকশন দেওয়া হয়। যে একটু কম ভালনারেবল, তারে একটু কম প্রোটেকশন দেওয়া হয়।
উপদেষ্টা জাহাঙ্গীর আলম আরও বলেন, রাজধানীর মোহাম্মদপুর এলাকায় কিশোর অপরাধ প্রবণতা বেশি। এ বিষয়ে আমাদের পরিবারের পাশাপাশি জনগণের সামাজিক সচেতনতা বাড়াতে হবে।
ব্রিফিংয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি, বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদসহ অন্যরা উপস্থিত ছিলেন।

ইতালিতে অভিনেত্রী আজমেরী হক বাঁধনের ওপর হামলা ও হেনস্তার ঘটনায় বাংলাদেশ সরকার প্রয়োজনীয় কনস্যুলার সহায়তা দিচ্ছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী-১ হুমায়ুন কবির। তিনি বলেন, বাঁধন আনুষ্ঠানিক অভিযোগ করার পর বিষয়টি ইতালির পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে জোরালোভাবে তুলে ধরা হবে।
৪ ঘণ্টা আগে
হাসান শিপুল বলেন, ডেঙ্গু পরিস্থিতির জন্য আগামী তিন মাসকে ‘গুরুত্বপূর্ণ’ বলে বর্ণনা করেছেন সরকারপ্রধান। তিনি বলেছেন, ‘এ সময়ে সরকারি উদ্যোগের পাশাপাশি সাধারণ মানুষের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করতে হবে। বাসাবাড়ি, শিক্ষাপ্রতিষ্ঠান, সরকারি-বেসরকারি স্থাপনা ও আশপাশের এলাকা নিয়মিত পরিষ্কার রাখার বিষয়ে মানুষক
৫ ঘণ্টা আগে
তথ্য গোপন ও প্রতারণার অভিযোগে এক আইনজীবীকে পাঁচ লাখ টাকা জরিমানা করার ঘটনাকে কেন্দ্র করে শুনানির সময় প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী ও সুপ্রিম কোর্ট বার সভাপতি ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকনের মধ্যে বাগ্বিতণ্ডার ঘটনা ঘটেছে। একপর্যায়ে প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বিভাগের বিচারপতিরা এজ
৫ ঘণ্টা আগে
বাংলাদেশ ও ভারতের মধ্যে সম্পর্ক আরও শক্তিশালী করতে পানিবণ্টনসহ দীর্ঘদিনের অমীমাংসিত বিষয়গুলো দ্রুত আলোচনার মাধ্যমে সমাধানের আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
৬ ঘণ্টা আগে