অনলাইনে মনোনয়নপত্র দাখিলের বিধান বাতিল হচ্ছে: ইসি সানাউল্লাহ

প্রতিবেদক, রাজনীতি ডটকম

অনলাইনে মনোনয়নপত্র দাখিলের বিধান গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও) থেকে বাতিলের সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার (ইসি) ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ। বুধবার (৩ সেপ্টেম্বর) আরপিও সংশোধন নিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন।

বুধবার (৩ সেপ্টেম্বর) নির্বাচন ভবনে আরপিও সংশোধন নিয়ে নির্বাচন কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহ সাংবাদিকদের এসব কথা বলেন।

তিনি বলেন, আগে প্রিসাইডিং কর্মকর্তার সিদ্ধান্তই চূড়ান্ত ছিল। মাঝখানে এটা সংশোধন করে বিধান করা হয়েছিল, ভোট শুরুর আগে আইনশৃঙ্খলা বাহিনী পরিস্থিতি দেখবে, তারা রিপোর্ট দিলে ভোট শুরু হবে। আমরা এটাকে আগের অবস্থায় ফিরিয়ে নিয়ে গেছি। এতে কেন্দ্রে প্রিসাইডিং অফিসার হবেন সর্বেসর্বা।

তিনি আরও বলেন, মিডিয়াকর্মীসহ কে কতক্ষণ ভোটকক্ষের ভেতরে থাকবেন তা নির্ধারণের ক্ষমতা আমরা প্রিসাইডিং অফিসারকে দিয়েছি।

এই নির্বাচন কমিশনার বলেন, প্রার্থী ভোটার প্রতি সর্বোচ্চ ১০ টাকা ব্যয় করতে পারবেন। অথবা সর্বোচ্চ ২৫ লাখ টাকার মধ্যে যেটা সবচেয়ে বেশি হবে, সেটা ব্যয় করতে পারবেন।

Ad
Ad
ad
ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

ইতালিতে হেনস্তার শিকার অভিনয়শিল্পী বাঁধন

সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া একাধিক ভিডিওতে দেখা যায়, নিজেদের ছাত্রলীগ কর্মী বলে দাবি করা কয়েকজন ব্যক্তি বাঁধনকে ‘জুলাই জঙ্গি’ অ্যাখ্যা দিয়ে গালিগালাজ করছেন এবং তার ওপর চড়াও হওয়ার চেষ্টা করছেন। প্রত্যক্ষদর্শীদের মতে, চলচ্চিত্র উৎসব প্রাঙ্গণে বাঁধনের উপস্থিতি কেন্দ্র করে রাজনৈতিক স্লোগান ও বাগবিতণ্ডা শু

২ ঘণ্টা আগে

আন্তর্জাতিক মানদণ্ডে দেশে ৫৮ হাজার ৫৯৮ চিকিৎসকের ঘাটতি: স্বাস্থ্যমন্ত্রী

স্বাস্থ্যমন্ত্রী বলেন, আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী দেশে প্রায় ৮৮ হাজার ৯০৯ জন চিকিৎসকের প্রয়োজন রয়েছে। কিন্তু সরকারি হাসপাতালগুলোতে বর্তমানে কর্মরত রয়েছেন মাত্র ৩০ হাজার ৩১১ জন চিকিৎসক। এ ছাড়া সরকারি হাসপাতালে অনুমোদিত জনবল কাঠামো অনুযায়ীও চিকিৎসকের শূন্য পদ রয়েছে ১১ হাজার ৪৯৫টি।

১১ ঘণ্টা আগে

সৌর বিদ্যুতের যন্ত্রপাতি আমদানিতে ৬ মাস কর ছাড়

এর আগে ছাদে সৌর বিদ্যুতের প্ল্যান্ট স্থাপন করে উৎপাদিত বিদ্যুৎ নিজেদের চাহিদা মিটিয়ে জাতীয় গ্রিডে সরবরাহের জন্য প্রণোদনা ঘোষণা করেছিল সরকার। বিদ্যুৎ বিভাগের এ সংক্রান্ত প্রজ্ঞাপনে বলা হয়, এ ক্ষেত্রে সরকার জাতীয় গ্রিডে যুক্ত হওয়া প্রতি ইউনিট বিদ্যুতের জন্য সাড়ে ১০ টাকা করে দেবে।

১১ ঘণ্টা আগে

সংসদে আরও ৪টি স্থায়ী কমিটি গঠিত

স্থায়ী কমিটিগুলোর মধ্যে ত্রয়োদশ জাতীয় সংসদ কার্যপ্রণালী বিধি সম্পর্কিত স্থায়ী কমিটিতে সভাপতি করা হয়েছে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রমকে (ভোলা-৩ আসনের সংসদ সদস্য)।

১২ ঘণ্টা আগে
Advertisement