৩৬ টাকায় ধান, ৪৯ টাকায় সিদ্ধ চাল কিনবে সরকার

প্রতিবেদক, রাজনীতি ডটকম
আপডেট : ২২ এপ্রিল ২০২৬, ১৭: ৩২

চলতি বোরো মৌসুমে ৩৬ টাকা কেজি ধান ও ৪৯ টাকা দরে সিদ্ধ চাল কেনার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এছাড়াও ৪৮ টাকা দরে আতপ চাল এবং ৩৬ টাকা দরে কেনা হবে গম।

বুধবার (২২ এপ্রিল) সচিবালয়ে তথ্য অধিদপ্তরের সম্মেলন কক্ষে আয়োজিত এক ব্রিফিংয়ে এ তথ্য জানান খাদ্য পরিকল্পনা ও পরিধারণ কমিটির সভাপতি ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

সভায় উপস্থিত ছিলেন খাদ্য প্রতিমন্ত্রী আব্দুল বারী। মন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বোরো মৌসুমে সংগ্রহের লক্ষ্যমাত্রাও নির্ধারণ করা হয়।

মন্ত্রী জানান, আগামী ৩ মে থেকে বোরো ধান ও গম কেনা শুরু হয়ে চলবে ৩১ আগস্ট পর্যন্ত। এছাড়া চাল ১৫ মে থেকে শুরু হয়ে কেনা হবে ৩১ আগস্ট পর্যন্ত। পরবর্তীতে প্রয়োজন অনুযায়ী সিদ্ধান্ত নেওয়া হবে।

স্বরাষ্ট্রমন্ত্রী জানান, দেশে বর্তমানে পর্যাপ্ত চালের মজুত রয়েছে। সরকারি গুদামে এখন প্রায় ১৭ থেকে ১৮ লাখ টন চাল সংরক্ষিত আছে।

তিনি আরও বলেন, দেশে গমের মোট চাহিদা প্রায় ৮০ লাখ টন। এর মধ্যে দেশীয় উৎপাদন ৭০ থেকে ৭২ লাখ টন, আর বাকি প্রায় ৮ লাখ টন সরকারিভাবে আমদানি করা হয়।

সরকারি পর্যায়ে যুক্তরাষ্ট্র থেকে গম কেনার আলোচনাও চলছে জানিয়ে মন্ত্রী বলেন, যুক্তরাষ্ট্র থেকে লক্ষ্যমাত্রা অনুযায়ী সম্ভব না হলে বাকিটা উন্মুক্ত দরপত্রের মাধ্যমে কেনা হবে।

দেশে বর্তমানে চালের চাহিদা ৪ কোটি ২৪ লাখ টন উল্লেখ করে সালাহউদ্দিন আহমদ জানান, এ বছর মৌসুম ভালো, দুর্যোগেরও আশঙ্কা নেই। সে হিসেবে লক্ষ্যমাত্রার চেয়েও বেশি উৎপাদন হবে বলে আশা করছি। জাতীয়ভাবে নিরাপত্তা মজুত রাখতে হয়, সেটি রাখা হচ্ছে।

Ad
Ad
ad
ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

নতুন পে-স্কেলে কোন গ্রেডে বেতন বাড়ল কত

বিজ্ঞপ্তির তথ্য বলছে, নতুন পে-স্কেলে ১ম থেকে ১১তম গ্রেড পর্যন্ত ১১টি গ্রেডে প্রারম্ভিক মূল বেতন ১০০ শতাংশ করে বাড়ানো হয়েছে। অর্থাৎ এসব গ্রেডে প্রারম্ভিক মূল বেতন এখনকার চেয়ে বেড়ে দ্বিগুণ হয়েছে। ১২তম গ্রেড থেকে ২০তম গ্রেডে প্রারম্ভিক মূল বেতন বেড়েছে দ্বিগুণের বেশি।

১৪ ঘণ্টা আগে

নতুন পে-স্কেলের গেজেট এ সপ্তাহেই, বাস্তবায়ন হবে ৩ ধাপে

মন্ত্রিসভার বৈঠকের পর সচিবালয়ে সাংবাদিকদের ব্রিফ করেন মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গণি। তিন ধাপে এই বেতন কাঠামো বাস্তবায়নের কথা তুলে ধরে তিনি বলেন, প্রথম ধাপে চলতি বছরের ১ জুলাই থেকে মূল বেতন কার্যকর হবে। এরপর ছয় মাস পর দ্বিতীয় ধাপ ও পরে শেষ ধাপটি কার্যকর হবে। সব ভাতা একযোগে চালু হবে ২০২৮ সালের জানুয়ার

১৫ ঘণ্টা আগে

ছিনতাইয়ের কবলে শিক্ষিকার মৃত্যু: ৩ আসামি ৫ দিনের রিমান্ডে

রিমান্ডে যাওয়া আসামিরা হলেন— মো. পনি ওরফে প্যারা পনি ওরফে পনি গাজী, সেড্রিক জুলিয়ান ও রাকিব হোসেন। এদিন মামলার তদন্ত কর্মকর্তা শেরেবাংলা নগর থানার এসআই শাহিন আসামিদের আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন।

১৭ ঘণ্টা আগে

হাদি হত্যা: ভারতে আটক ফয়সালের দেশত্যাগে নিষেধাজ্ঞা

দুর্নীতির অভিযোগে তাদের বিরুদ্ধে অনুসন্ধান চলায় সোমবার ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ মো. শাহজাহান কবির এ আদেশ দেন। দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেওয়া হয় বলে জানিয়েছেন কমিশনের জনসংযোগ কর্মকর্তা আকতারুল ইসলাম।

১৮ ঘণ্টা আগে
Advertisement