ডেস্ক, রাজনীতি ডটকম

ইঞ্জিন বিকল হয়ে চার দিন ধরে গভীর সাগরে ভাসতে থাকা মাছ ধরার ট্রলার থেকে ১৮ জেলেকে উদ্ধার করেছে নৌ বাহিনী। ট্রলারটি ভোলার মনপুরা থেকে মাছ ধরার জন্য সাগরে গিয়ে কক্সবাজারে গভীর সাগরে বিকল হয়ে পড়েছিল।
নৌ বাহিনীর এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, মঙ্গলবার (২২ জুলাই) রাতে কক্সবাজারের মহেশখালী উপজেলা থেকে ২৫ নটিক্যাল মাইল পশ্চিমে ‘হাবিবা’ নামে মাছ ধরার ট্রলারটি ভাসতে দেখেন নৌ বাহিনীর সদস্যরা।
নৌ বাহিনীর যুদ্ধজাহাজ ‘শহিদ ফরিদ’কে নিয়মিত টহল দেওয়ার সময় দেখতে পেয়ে হাবিবা ট্রলারে জেলেরা ‘বিপদ সংকেত’ দেখান। তখন শহিদ ফরিদ ট্রলারের কাছে গিয়ে জানতে পারে, ইঞ্জিন বিকল হয়ে ট্রলারটি চার দিন ধরে সাগরে ভেসে আছে। তাদের কাছে খাবার ও বিশুদ্ধ পানিও শেষ হয়ে গেছে।
এ সময় নৌ বাহিনীর সদস্যরা জেলেদের খাবার ও বিশুদ্ধ পানি সরবরাহ করেন এবং প্রাথমিক চিকিৎসা দিয়ে ট্রলারটিকে কুতুবদিয়ায় নিরাপদ স্থানে পৌঁছে দেন।

নোটিশে মনিরুল হক চৌধুরী বলেন, মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক এম এ জি ওসমানীর ১০৮তম জন্মবার্ষিকীতে বঙ্গবীর ওসমানী স্মৃতি পরিষদ আয়োজিত অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি হতাশ ও লজ্জিত হয়েছেন। তার দাবি, প্রবীণ কিছু মানুষ ছিলেন অনুষ্ঠানের বক্তা ও শ্রোতা, যাদের বয়স ৭০ থেকে ৮০ বছরের বেশি।
৫ ঘণ্টা আগে
নুর মোহাম্মদ এই হত্যাকাণ্ডের দায় স্বীকার করে আদালতে জবানবন্দি দিয়েছিলেন। পরে আদালত থেকে জামিন নিয়ে তিনি পলাতক হন। মামলার রায় ঘোষণার সময়ও তিনি পলাতক ছিলেন। দুই যুগ পর সেই মামলায় ১০ বছরের সাজা ভোগ করতে ১০৪ বছর বয়সে কারাগারে গেলেন তিনি।
৬ ঘণ্টা আগে
তথ্য গোপন ও আদালতের সঙ্গে প্রতারণার অভিযোগে এক আইনজীবী ও মামলার আবেদনকারীকে পাঁচ লাখ টাকা করে জরিমানা করাকে কেন্দ্র করে প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী এবং সুপ্রিম কোর্ট বার সমিতির সভাপতি ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকনের মধ্যে বাগবিতণ্ডা প্রসঙ্গে মুখ খুলেছেন অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার ম
৭ ঘণ্টা আগে
ইতালিতে অভিনেত্রী আজমেরী হক বাঁধনের ওপর হামলা ও হেনস্তার ঘটনায় বাংলাদেশ সরকার প্রয়োজনীয় কনস্যুলার সহায়তা দিচ্ছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী-১ হুমায়ুন কবির। তিনি বলেন, বাঁধন আনুষ্ঠানিক অভিযোগ করার পর বিষয়টি ইতালির পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে জোরালোভাবে তুলে ধরা হবে।