স্কুল খোলার সিদ্ধান্ত এখনও হয়নি: মাইলস্টোন কর্তৃপক্ষ

ডেস্ক, রাজনীতি ডটকম

রাজধানীর উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে পাঠদান শুরুর সিদ্ধান্ত এখনো হয়নি বলে জানিয়েছে কর্তৃপক্ষ। বৃহস্পতিবার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ কমিটির সদস্য ও প্রধান শিক্ষিকা খাদিজা আক্তার বিষয়টি জানিয়েছেন।

আগামী ২৭ জুলাই সীমিত পরিসরে স্কুল খুলে দেওয়া হচ্ছে বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত এমন তথ্যের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, এই তথ্য ভিত্তিহীন ও বিভ্রান্তিকর। আমাদের প্রতিষ্ঠানটির মধ্যে যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় এখনও অনেক শিক্ষার্থী, অভিভাবক নিখোঁজ। আমরা তাদের তথ্য সংগ্রহের কাজ করছি। এই অবস্থায় প্রতিষ্ঠান খোলার বিষয়ে আমরা কোনো সিদ্ধান্তে পৌঁছাইনি।

তবে মাইলস্টোনের অন্যান্য ব্রাঞ্চের পাঠদান কার্যক্রম পরিস্থিতি বিবেচনায় তারা নেবেন বলে জানান তিনি। তিনি বলেন, দিয়াবাড়ি শাখায় যে ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়েছে, তাতে এখানকার শিক্ষা কার্যক্রম পুনরায় শুরু করা আপাতত সম্ভব নয়। যখন আমরা পরিস্থিতি বিবেচনায় শিক্ষাকার্যক্রম চালু করতে পারবো, তখন আনুষ্ঠানিকভাবে জানিয়ে দেওয়া হবে।

এদিকে এই ঘটনায় হতাহত ও নিখোঁজদের পরিচয় ও প্রকৃত সংখ্যা নির্ণয়ে তথ্য সংগ্রহের কাজ চালিয়ে যাচ্ছে স্কুল কর্তৃপক্ষ। শিক্ষা প্রতিষ্ঠানটির ভেতরে একটি কাউন্সেলিং ডেস্ক ও একটি হেল্প ডেস্ক খোলা হয়েছে।

গত সোমবার দুপুর ১টা ৬ মিনিটে রাজধানীর তেজগাঁও বিমান ঘাঁটি থেকে উড্ডয়ন করা একটি প্রশিক্ষণ বিমান উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ চত্বরে বিধ্বস্ত হয়। এ দুর্ঘটনায় এখন পর্যন্ত ৩১ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে, আহত হয়েছেন আরও ১৬৪ জন।

Ad
Ad
ad
ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

জেনারেল ওসমানীর জীবনী পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্তিসহ জন্ম-মৃত্যুবার্ষিকী রাষ্ট্রীয়ভাবে পালনের দাবি

নোটিশে মনিরুল হক চৌধুরী বলেন, মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক এম এ জি ওসমানীর ১০৮তম জন্মবার্ষিকীতে বঙ্গবীর ওসমানী স্মৃতি পরিষদ আয়োজিত অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি হতাশ ও লজ্জিত হয়েছেন। তার দাবি, প্রবীণ কিছু মানুষ ছিলেন অনুষ্ঠানের বক্তা ও শ্রোতা, যাদের বয়স ৭০ থেকে ৮০ বছরের বেশি।

৪ ঘণ্টা আগে

ডাকাতি-খুনে সাজাপ্রাপ্ত, আত্মসমর্পণ করে কারাগারে ১০৪ বছরের বৃদ্ধ

নুর মোহাম্মদ এই হত্যাকাণ্ডের দায় স্বীকার করে আদালতে জবানবন্দি দিয়েছিলেন। পরে আদালত থেকে জামিন নিয়ে তিনি পলাতক হন। মামলার রায় ঘোষণার সময়ও তিনি পলাতক ছিলেন। দুই যুগ পর সেই মামলায় ১০ বছরের সাজা ভোগ করতে ১০৪ বছর বয়সে কারাগারে গেলেন তিনি।

৫ ঘণ্টা আগে

বাগবিতণ্ডার জেরে প্রধান বিচারপতির এজলাস ত্যাগ, যা বলছেন অ্যাটর্নি জেনারেল

তথ্য গোপন ও আদালতের সঙ্গে প্রতারণার অভিযোগে এক আইনজীবী ও মামলার আবেদনকারীকে পাঁচ লাখ টাকা করে জরিমানা করাকে কেন্দ্র করে প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী এবং সুপ্রিম কোর্ট বার সমিতির সভাপতি ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকনের মধ্যে বাগবিতণ্ডা প্রসঙ্গে মুখ খুলেছেন অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার ম

৬ ঘণ্টা আগে

সরকার বাঁধনকে কনস্যুলার সহায়তা দিচ্ছে: হুমায়ুন কবির

ইতালিতে অভিনেত্রী আজমেরী হক বাঁধনের ওপর হামলা ও হেনস্তার ঘটনায় বাংলাদেশ সরকার প্রয়োজনীয় কনস্যুলার সহায়তা দিচ্ছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী-১ হুমায়ুন কবির। তিনি বলেন, বাঁধন আনুষ্ঠানিক অভিযোগ করার পর বিষয়টি ইতালির পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে জোরালোভাবে তুলে ধরা হবে।

৭ ঘণ্টা আগে
Advertisement