জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে বিশেষজ্ঞদের সঙ্গে আলোচনা আগামী সপ্তাহে: আলী রীয়াজ

প্রতিবেদক, রাজনীতি ডটকম
শুক্রবার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে জুলাই সনদ নিয়ে ব্রিফ করেন জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রীয়াজ। ছবি: সংগৃহীত

দুই দফায় রাজনৈতিক দলগুলোর সঙ্গে দীর্ঘ আলোচনার ভিত্তিতে যে জুলাই সনদ তৈরি করা হয়েছে, রাজনৈতিক দলগুলোর পাশাপাশি বিশেষজ্ঞদের মতামতের ভিত্তিতেই তার বাস্তবায়ন পদ্ধতি নির্ধারণ করা হবে বলে জানিয়েছেন জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক ড. আলী রীয়াজ। তিনি জানান, আগামী সপ্তাহেই এ নিয়ে বিশেষজ্ঞদের সঙ্গে আলোচনা করা হবে।

শুক্রবার (৮ আগস্ট) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে জুলাই জাতীয় সনদ নিয়ে এক ব্রিফিংয়ে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

অধ্যাপক আলী রীয়াজ বলেন, রাজনৈতিক দলগুলো সহায়তা করেছে বিধায় অনেক বিষয়ে ঐকমত্য করা সম্ভব হয়েছে। রাজনৈতিক দলগুলোর সঙ্গে দুই ধাপে আলোচনায় ঐকমত্য হয়েছে।

জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে ঐকমত্য কমিশনের এই সহসভাপতি বলেন, ঐকমত্যের ভিত্তিতে রচিত ও প্রত্যাশিত স্বাক্ষরিত সনদের বাধ্যবাধকতা নিশ্চিত ও বাস্তবায়নের পদ্ধতি কী হবে, তা বিশেষজ্ঞ ও রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনার মাধ্যমে নির্ধারণ করা দরকার। সে জন্য আগামী সপ্তাহে কমিশন এ বিষয়ে বিশেষজ্ঞদের সঙ্গে এবং এরপর রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনায় বসবে।

ঐকমত্য কমিশনের বৈঠকে সংসদে নারী আসন নিয়ে যে ঐকমত্য হয়েছে সে প্রসঙ্গে আলী রীয়াজ বলেন, সংসদে নারী আসন বাড়িয়ে ১০০ করার বিষয়ে প্রায় সব দল একমত। কিন্তু প্রক্রিয়া কী হবে সে বিষয়ে ঐকমত্যে পৌঁছানো সম্ভব হয়নি। ফলে শেষ পর্যন্ত বিদ্যমান পরোক্ষ নির্বাচন বহাল রেখে পর্যায়ক্রমে সরাসরি প্রতিদ্বন্দ্বিতায় নারীদের অংশগ্রহণ বৃদ্ধির ব্যাপারে সিদ্ধান্ত হয়। এটা দুঃখজনক যে এ বিষয়ে দলগুলোর পক্ষে সবচেয়ে বেশি নোট অব ডিসেন্ট এসেছে।

রাজনৈতিক দলগুলোর মধ্যে বিভিন্ন সংস্কার কমিশনের সুপারিশ ও প্রস্তাবনা নিয়ে ঐকমত্যে পৌঁছাতে গত ১৫ ফেব্রুয়ারি ছয় মাস মেয়াদ নিয়ে যাত্রা শুরু করে জাতীয় ঐকমত্য কমিশন। সে হিসাবে আগামী ১৫ আগস্ট এ কমিশনের মেয়াদ শেষ হচ্ছে।

কমিশনের মেয়াদ আরও বাড়ানো হবে কি না— এ বিষয়ে এক প্রশ্নের জবাবে আলী রীয়াজ বলেন, সরকার যদি মনে করে কমিশনের মেয়াদ বাড়ানো প্রয়োজন, সেটা সরকারের সিদ্ধান্ত।

আলী রীয়াজ জানান, দ্বিতীয় পর্বের আলোচনায় ১১টি বিষয়ে কোনো ধরনের ভিন্নমত বা নোট অব ডিসেন্ট ছাড়াই ঐকমত্যে পৌঁছাতে সক্ষম হয়েছে রাজনৈতিক দলগুলো। বাকি ৯টি বিষয়ে সিদ্ধান্ত হয়েছে নোট অব ডিসেন্টসহ।

ভিন্নমত ছাড়া যেসব প্রস্তাব গৃহীত

(১) সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি; (২) নির্বাচনি এলাকার সীমানা নির্ধারণ; (৩) রাষ্ট্রপতির ক্ষমা সম্পর্কিত বিধান; (৪) বিচার বিভাগ বিকেন্দ্রীকরণ-(ক) সুপ্রিম কোর্টের বিকেন্দ্রীকরণ, (খ) উপজেলা পর্যায়ে অধস্তন আদালতের সম্প্রসারণ; (৫) জরুরী অবস্থা ঘোষণা; (৬) প্রধান বিচারপতি নিয়োগ; (৭) সংবিধান সংশোধন; (৮) প্রধানমন্ত্রীর মেয়াদকাল; (৯) নির্বাচন কমিশন গঠন; (১০) পুলিশ কমিশন গঠন; এবং (১১) নাগরিকের মৌলিক অধিকার সম্প্রসারণ সম্পর্কিত প্রস্তাব।

ভিন্নমতসহ যেসব প্রস্তাব গৃহীত

(১) সংবিধানের অনুচ্ছেদ ৭০ সংশোধন; (২) প্রধানমন্ত্রীর একাধিক পদে থাকার বিধান; (৩) সরকারি কর্ম কমিশন, মহা-হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক, দুর্নীতি দমন কমিশন এবং ন্যায়পাল নিয়োগের বিধান সম্পর্কিত [ইতিপূর্বে সাংবিধানিক ও সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানের বাছাই কমিটি নামে প্রস্তাবিত ছিল (যা পূর্বে ‘জাতীয় সাংবিধানিক কাউন্সিল' বা ‘এনসিসি’ নামে প্রস্তাবিত ছিল)]; (৪) সংসদে নারী প্রতিনিধিত্ব (সংখ্যা বৃদ্ধি, নির্বাচন পদ্ধতি ইত্যাদি); (৫) দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট (উচ্চকক্ষের গঠন, সদস্য নির্বাচনের পদ্ধতি, এখতিয়ার ইত্যাদি); (৬) রাষ্ট্রপতি নির্বাচন পদ্ধতি; (৭) তত্ত্বাবধায়ক সরকার; (৮) রাষ্ট্রের মূলনীতি; এবং (৯) রাষ্ট্রপতির ক্ষমতা ও দায়িত্ব [অনুচ্ছেদ ৪৮(৩)]।

Ad
Ad
ad
ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসের ‘বিশেষ কর্মসূচি’ সরকারের

হাসান শিপুল বলেন, ডেঙ্গু পরিস্থিতির জন্য আগামী তিন মাসকে ‘গুরুত্বপূর্ণ’ বলে বর্ণনা করেছেন সরকারপ্রধান। তিনি বলেছেন, ‘এ সময়ে সরকারি উদ্যোগের পাশাপাশি সাধারণ মানুষের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করতে হবে। বাসাবাড়ি, শিক্ষাপ্রতিষ্ঠান, সরকারি-বেসরকারি স্থাপনা ও আশপাশের এলাকা নিয়মিত পরিষ্কার রাখার বিষয়ে মানুষক

৪ ঘণ্টা আগে

বার সভাপতির বক্তব্যের জেরে এজলাস ত্যাগ প্রধান বিচারপতির

তথ্য গোপন ও প্রতারণার অভিযোগে এক আইনজীবীকে পাঁচ লাখ টাকা জরিমানা করার ঘটনাকে কেন্দ্র করে শুনানির সময় প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী ও সুপ্রিম কোর্ট বার সভাপতি ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকনের মধ্যে বাগ্‌বিতণ্ডার ঘটনা ঘটেছে। একপর্যায়ে প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বিভাগের বিচারপতিরা এজ

৪ ঘণ্টা আগে

পানিবণ্টনসহ অমীমাংসিত ইস্যু সমাধানে ভারতের প্রতি রাষ্ট্রপতির আহ্বান

বাংলাদেশ ও ভারতের মধ্যে সম্পর্ক আরও শক্তিশালী করতে পানিবণ্টনসহ দীর্ঘদিনের অমীমাংসিত বিষয়গুলো দ্রুত আলোচনার মাধ্যমে সমাধানের আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

৫ ঘণ্টা আগে

অতিরিক্ত পুলিশ সুপার পদের ১০ কর্মকর্তার রদবদল

বাংলাদেশ পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার পদমর্যাদার ১০ কর্মকর্তাকে বদলি ও নতুন কর্মস্থলে পদায়ন করা হয়েছে। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) পুলিশের অতিরিক্ত ডিআইজি রায়হান উদ্দিন খান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ আদেশ জারি করা হয়।

৭ ঘণ্টা আগে
Advertisement