প্রতিবেদক, রাজনীতি ডটকম

আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট মো. আসাদুজ্জামান বলেছেন, আগামীকাল সোমবার রামিসা হত্যা ও ধর্ষণ মামলার বিচার কার্যক্রম শুরু হচ্ছে। এ মামলায় আসামির সর্বোচ্চ শাস্তি প্রত্যাশা করছে সরকার।
রোববার (৩১ মে) সকালে ঝিনাইদহের শৈলকুপা উপজেলা পরিষদ মিলনায়তনে জেলা পরিষদের চেক বিতরণ অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
আইনমন্ত্রী বলেন, সরকার দ্রুত সময়ের মধ্যে মামলার তদন্ত ও চার্জশিট দাখিলের কাজ সম্পন্ন করেছে। আদালত খোলার প্রথম দিনেই মামলাটি গুরুত্বের সঙ্গে শুনানির জন্য নির্ধারণ করা হয়েছে।
তিনি বলেন, 'সরকারের দায়িত্বের অংশ হিসেবে আমরা দ্রুত চার্জশিট দাখিল করেছি। এখন বিষয়টি আদালতের এখতিয়ার। আমরা আদালতের কাছে সর্বোচ্চ শাস্তির আবেদন করব। সাক্ষ্য-প্রমাণ ও আসামির জবানবন্দির ভিত্তিতে আদালত ন্যায়বিচারের স্বার্থে উপযুক্ত সিদ্ধান্ত নেবেন বলে আশা করছি।'
এসময় সংবিধান সংশোধন প্রসঙ্গে আইনমন্ত্রী বলেন, প্রস্তাবিত ১৭ সদস্যের সংবিধান সংশোধন কমিটিতে বিরোধী দলের প্রতিনিধিদের নাম এখনও পাওয়া যায়নি। তাদের মতামতের অপেক্ষায় রয়েছে সরকার।
এছাড়া মানবাধিকার আইন ও গুম কমিশন আইন নিয়ে প্রাপ্ত সুপারিশগুলো পর্যালোচনা করা হচ্ছে বলেও জানান তিনি। যাচাই-বাছাই শেষে প্রয়োজনীয় সংস্কার কার্যক্রম দ্রুত এগিয়ে নেওয়া হবে বলে উল্লেখ করেন মন্ত্রী।
রাজনীতি/একে

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) বেলা আড়াইটার দিকে প্রতিবাদকারীরা ডাকসু সংগ্রহশালার ফটকের সামনের মেঝেতে দুটি এবং ভেতরের মেঝেতে দুটি ছবি সাঁটিয়ে দেন। এ সময় তারা জিন্নাহ ও গোলাম আযমের ছবি পদদলন করে প্রতিবাদ জানান।
৩ ঘণ্টা আগে
অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক উপদেষ্টা ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার বিরুদ্ধে দুর্নীতি ও অর্থ পাচারের অভিযোগ মনগড়া নয় বলে জানিয়েছেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) সচিব সাইদুর রহমান খান।
৩ ঘণ্টা আগে
স্বাস্থ্য অধিদপ্তর গত ১৫ মার্চ থেকে হামে আক্রান্ত ও হামের উপসর্গ নিয়ে অসুস্থ রোগীদের তথ্য নিয়মিত প্রকাশ করছে। সেই হিসাব অনুযায়ী, এ সময়ের মধ্যে নিশ্চিত হামে ১০০ জন এবং হামের উপসর্গ নিয়ে ৯৩৬ জনের মৃত্যু হয়েছে। সব মিলিয়ে প্রায় ছয় মাসে প্রাণ গেছে ১ হাজার ৩৬ জনের। দেশের ইতিহাসে হামে এত মৃত্যুর ঘটনা আগে ঘ
৪ ঘণ্টা আগে
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বহর সম্প্রসারণে এয়ারবাস কেনার ক্ষেত্রে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করা হবে বলে আশ্বাস দিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত। তিনি বলেন, যেকোনো ক্রয় প্রক্রিয়ায় স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করা হবে। উচ্চপর্যায়ের আলোচনা কমিটির সুপারিশের ভিত্তিতে
৪ ঘণ্টা আগে