প্রতিবেদক, রাজনীতি ডটকম

দেশে কোনো ইস্যু তৈরি করে কেউ ধর্মীয় সম্প্রীতি বিনষ্ট করার চেষ্টা করলে সরকার তা বরদাশত করবে না জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেন, একদল ব্যক্তি চট্টগ্রামের সীতাকুণ্ডের চন্দ্রনাথ পাহাড়ের চূড়ায় মসজিদ নির্মাণের কথা জানালে হিন্দু সম্প্রদায়ের মধ্যে অসন্তোষ তৈরি হয়। ইতোমধ্যে সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, হিন্দুদের পবিত্র তীর্থস্থানে এমন কোনো উদ্যোগ নেওয়া হবে না।
বিষয়টি নিয়ে বুধবার (২৭ আগস্ট) রেলভবনে আয়োজিত বৈঠক শেষে শফিকুল আলম বলেন, ‘চন্দ্রনাথ হচ্ছে আমাদের বাংলাদেশি হিন্দু ধর্মীয় ভাই-বোনদের সবচাইতে মহত্ত্বের জায়গা। এটা হাজার হাজার বছর ধরে সেই জায়গাটায় আছে। ওইখানে ৪০০ মন্দির আছে। চট্টগ্রামের ডিসি, পুলিশ এবং ইন্টেলিজেন্স এজেন্সিকে বলে দেওয়া হয়েছে। কেউ ধর্মীয় সম্প্রীতি বিনষ্ট করার চেষ্টা করলে বরদাশত করা হবে না।’ চট্টগ্রামের ডিসি, সীতাকুণ্ডের ইউএনও সবার সঙ্গে কথাবার্তা বলা হয়েছে। এখানে অন্য কোনো সমস্যা থাকলে সেগুলো দ্রুত সমাধান করা হবে।’
তিনি জানান, চট্টগ্রামের সীতাকুণ্ডের চন্দ্রনাথ পাহাড়ে অবস্থিত মন্দিরে যাতায়াতের জন্য সংস্কার কাজ দ্রুত শুরু হবে।
বৈঠকে রেলপথ উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান খিলক্ষেত রেলওয়ে জামে মসজিদ, আন-নূর জামে মসজিদ ও খিলক্ষেত সার্বজনীন শ্রী শ্রী দুর্গা মন্দিরের অনুকূলে রেলওয়ের জমি প্রদান করেন। এ সময় প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা বিধান রঞ্জন রায় পোদ্দার, অন্তর্বর্তী সরকারের ধর্ম উপদেষ্টা ড. আ. ফ. ম. খালিদ হোসেন উপস্থিত ছিলেন।
রেলের জমি প্রদান বিষয়ে শফিকুল আলম বলেন, ‘রেলের আইনে কোথাও লেখা নেই ধর্মীয় প্রতিষ্ঠানের জন্য জমি বরাদ্দ দেওয়া যাবে। এই আইনকে সামনে রেখে এটা কিছু পরিবর্তন করে হিন্দু ভাইবোনদের জন্য স্থায়ী জমি দেওয়া হয়েছে। মসজিদের জন্যও জায়গা দেওয়া হয়েছে।’

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আনিসুর রহমান ও সালাউদ্দিন মোটরসাইকেল যোগে ঢাকা থেকে পটুয়াখালীর দিকে যাচ্ছিলেন। পথে ভাঙ্গা উপজেলার বাবনাতলা এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা বরিশাল থেকে ঢাকাগামী দশমিনা পরিবহনের নিচে তাদের মোটরসাইকেলটি ঢুকে পড়ে। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেলের দুই আরোহী নিহত হন।
৩ ঘণ্টা আগে
আশঙ্কাজনক অবস্থায় তাদের মধ্যে ৯ জনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। হাইওয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে দুর্ঘটনাকবলিত বাস থেকে শিক্ষার্থীদের উদ্ধার করে চিকিৎসার ব্যবস্থা নেয়।
৪ ঘণ্টা আগে
পোস্টে সারজিস আলম লেখেন, ‘আজমেরী হক বাঁধন, আমরা আপনাকে নিয়ে গর্বিত। আপনি এই দেশের জন্য লড়াই করেছেন, দেশের মানুষকে স্বৈরাচার থেকে মুক্ত করার জন্য লড়াই করেছেন।’
৪ ঘণ্টা আগে
সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া একাধিক ভিডিওতে দেখা যায়, নিজেদের ছাত্রলীগ কর্মী বলে দাবি করা কয়েকজন ব্যক্তি বাঁধনকে ‘জুলাই জঙ্গি’ অ্যাখ্যা দিয়ে গালিগালাজ করছেন এবং তার ওপর চড়াও হওয়ার চেষ্টা করছেন। প্রত্যক্ষদর্শীদের মতে, চলচ্চিত্র উৎসব প্রাঙ্গণে বাঁধনের উপস্থিতি কেন্দ্র করে রাজনৈতিক স্লোগান ও বাগবিতণ্ডা শু
৪ ঘণ্টা আগে