প্রত্যাখ্যান করে আন্দোলনের ডাক

এমপিওভুক্ত শিক্ষকদের বাড়িভাড়া ভাতা বাড়ল ৫০০ টাকা

প্রতিবেদক, রাজনীতি ডটকম
আপডেট : ০৫ অক্টোবর ২০২৫, ১৭: ১৯

এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের বাড়িভাড়া ভাতা ১ হাজার থেকে বাড়িয়ে ১ হাজার ৫০০ টাকা করেছে সরকার।তবে শিক্ষকরা তা প্রত্যাখ্যান করে আন্দোলনের ডাক দিয়েছেন।

গত ৩০ সেপ্টেম্বর অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের প্রবিধি অনুবিভাগের উপসচিব মোসা. শরীফুন্নেসা স্বাক্ষরিত অফিস আদেশ থেকে এ তথ্য জানা যায়।

এতে বলা হয়েছে, ভাতা সংক্রান্ত ব্যয়ে ভবিষ্যতে কোনো অনিয়ম দেখা দিলে বিল পরিশোধকারী কর্তৃপক্ষ তার জন্য দায়ী থাকবেন। প্রশাসনিক মন্ত্রণালয়ের আদেশ জারির মাধ্যমে এ ভাতা কার্যকর হবে।

জানা যায়, গত ৭ আগস্ট শিক্ষা উপদেষ্টার দপ্তর থেকে পাঠানো প্রস্তাবের পরিপ্রেক্ষিতে শিক্ষকদের বাড়িভাড়া ভাতা বাড়িয়ে আদেশটি জারি করেছে অর্থ বিভাগ।

এ বিষয়ে জানতে চাইলে অর্থ বিভাগের প্রবিধি অনুবিভাগের উপসচিব মোসা. শরীফুন্নেসা আজ রোববার বিকেলে বলেন, ‘এমপিওভুক্ত শিক্ষকদের বাড়িভাড়া ভাতা ১ হাজার টাকা থেকে ১ হাজার ৫০০ টাকা নির্ধারণ করে আদেশ জারি করে তা শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ এবং কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগে পাঠানো হয়েছে।’

তবে শিক্ষকেরা ৫০০ টাকা বাড়িভাড়া বৃদ্ধিকে প্রত্যাখ্যান করে আন্দোলনের ডাক দিয়েছেন। তাঁরা মূল বেতনের ২০ শতাংশ হারে বাড়িভাড়া এবং চিকিৎসা ভাতা ৫০০ টাকা থেকে বাড়িয়ে ১ হাজার ৫০০ টাকা করার দাবি করেছেন। এ দাবিতে আগামী ১২ অক্টোবর থেকে জাতীয় প্রেস ক্লাবের সামনে লাগাতার অবস্থান কর্মসূচি পালনের ডাক দিয়েছেন তাঁরা।

এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা জাতীয় বেতনস্কেল অনুযায়ী বেতন পান। তাঁরা মূল বেতনের সঙ্গে মাসে ৫০০ টাকা চিকিৎসাভাতা পান এবং এত দিন ১ হাজার টাকা বাড়িভাড়া ভাতা পেতেন। এমপিওভুক্ত শিক্ষকেরা আগে বছরে ২৫ শতাংশ হারে বছরে দুটি উৎসব ভাতা পেলেও গত মে মাসে বাড়ানোর পর তাঁরা ও এমপিওভুক্ত কর্মচারীরা মূল বেতনের ৫০ শতাংশ হারে উৎসব ভাতা পাচ্ছেন। এর বাইরে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা বছরে একবার মূল বেতনের ২০ শতাংশ হারে বৈশাখী ভাতা পান।

শিক্ষা ব্যবস্থা জাতীয়করণের দাবিতে গত ১৩ আগস্ট জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান নিয়ে সমাবেশ করেন এমপিওভুক্ত শিক্ষকেরা। পরে শিক্ষকদের ১২ সদস্যের প্রতিনিধি দল সচিবালয়ে গিয়ে শিক্ষা উপদেষ্টা চৌধুরী রফিকুল আবরারে সঙ্গে দেখা করে, এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের মতো মূল বেতনের কমপক্ষে ২০ শতাংশ বাড়িভাড়া দেওয়ার দাবি জানিয়েছিলেন।

ওই প্রতিনিধি দলের নেতৃত্ব দেওয়া এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের সদস্যসচিব অধ্যক্ষ দেলাওয়ার হোসেন আজিজী বলেন, ‘৫০০ টাকা বাড়ি ভাড়া ভাতা বৃদ্ধি আমরা প্রত্যাখ্যান করেছি। এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা কমপক্ষে মূল বেতনের ২০ শতাংশ হারে বাড়ি ভাড়া চান। এর সঙ্গে আমাদের চিকিৎসাভাতা ৫০০ টাকা থেকে বাড়িয়ে ১ হাজার ৫০০ টাকা করা এবং এমপিওভুক্ত কর্মচারীদের উৎসব ভাতা মূল বেতনের ৫০ শতাংশ থেকে বাড়িয়ে ৭৫ শতাংশ করার দাবি জানাচ্ছি।’

তিনি আরও বলেন, ‘আমাদের দাবি মানা হয়নি, তাই আমরা পূর্ব ঘোষণা অনুযায়ী ১২ অক্টোবর থেকে জাতীয় প্রেস ক্লাবের সামনে লাগাতার অবস্থান কর্মসূচি পালনের সিদ্ধান্ত নিয়েছি।’

এ শিক্ষক নেতা আরও বলেন, ‘শিক্ষা উপদেষ্টা গত ১৩ আগস্ট আমাদের বলেছেন, তাঁরা বাড়িভাড়া মাসিক ১ হাজার টাকা থেকে ২ হাজার টাকা করা এবং চিকিৎসা ভাতা ৫০০ টাকা থেকে ১ হাজার টাকা করতে অর্থ মন্ত্রণালয়ে চিঠি পাঠিয়েছেন। কিন্তু আমরা তা মানিনি। পরে শিক্ষা উপদেষ্টা মূল বেতনের শতকরা হারে বাড়ি ভাড়া দিলে কত টাকা খরচ হবে সে হিসাব শিক্ষকদের দিতে বলেছিলেন, আমরাও হিসাব তাদের কাছে দিয়ে এসেছিলাম।’

ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

শেখ হাসিনাসহ আ. লীগের ২৬২ নেতাকর্মীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর নাসির উদ্দীন বলেন, ‘যুবদল নেতা সোহানুর রহমান রঞ্জু হত্যা মামলায় মোট আসামি ১৯৫ জন। এর মধ্যে ৭০ জন জামিনে আছেন। শেখ হাসিনাসহ ১২৫ আসামি পলাতক রয়েছেন। বিএনপি কর্মী আব্দুল লতিফ হত্যা মামলায় মোট আসামি ১৭৮ জন। এর মধ্যে জামিনে আছেন ৪১ জন। শেখ হাসিনা ও ওবায়দুল কাদেরসহ ১৩৭ আ

৯ ঘণ্টা আগে

এক সপ্তাহে বজ্রপাতে ৭১ জনের মৃত্যু

সোমবার (৪ মে) রাজধানীর মহাখালী ব্র্যাক সেন্টারে আবহাওয়া অধিদপ্তরের সহযোগিতায় ব্র্যাকের উদ্যোগে ‘বাংলাদেশে বজ্রপাতের ঝুঁকি হ্রাস ও প্রস্তুতি’ শীর্ষক এক জাতীয় কর্মশালায় এ তথ্য জানানো হয়েছে। কর্মশালায় বজ্রপাতের ঝুঁকি রোধে চলমান উদ্যোগ পর্যালোচনা, ঘাটতি, চ্যালেঞ্জ শনাক্তসহ আন্তর্জাতিক পরিমণ্ডলে গৃহীত

৯ ঘণ্টা আগে

ভিসা নিয়ে বাংলাদেশিদের শেনজেনভুক্ত দূতাবাসগুলোর সতর্কবার্তা

যৌথ বিজ্ঞপ্তিতে বলা হয়, ভিসার মেয়াদ শেষ হওয়ার পরও শেনজেনভুক্ত কোনো দেশে অবস্থান করলে সেই দেশে প্রবেশে নিষেধাজ্ঞা জারি হতে পারে। এজন্য বিজ্ঞপ্তিতে ভবিষ্যতে নিষেধাজ্ঞা ও প্রত্যাখ্যান এড়াতে নাগরিকদের ভিসার নিয়মকানুন মেনে চলার আহ্বান জানানো হয়েছে।

৯ ঘণ্টা আগে

বাণিজ্য সম্পর্ক জোরদারে ঢাকায় আসছে মার্কিন প্রতিনিধিদল

যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের বাণিজ্য ও বিনিয়োগ সম্পর্ক আরও জোরদার করতে ঢাকায় আসছেন মার্কিন অ্যাসিস্ট্যান্ট ইউএস ট্রেড রিপ্রেজেন্টেটিভ ফর সাউথ অ্যান্ড সেন্ট্রাল এশিয়া ব্রেন্ডান লিঞ্চের নেতৃত্বে একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধিদল।

১০ ঘণ্টা আগে