‘সংস্কারে কর্ণপাত না করলে মাশুল দিতে হবে দলগুলোকেই’

প্রতিবেদক, রাজনীতি ডটকম

সুশাসনের জন্য নাগরিক (সুজন)-এর সম্পাদক বদিউল আলম মজুমদার বলেছেন, রাজনৈতিক দলগুলো যদি সংস্কারের বিষয়ে কর্ণপাত না করে, তাহলে এর মাশুল তাদেরকেই দিতে হবে।

মঙ্গলবার (২৬ আগস্ট) দুপুরে রাজধানীর সিরডাপে সুজন আয়োজিত জুলাই জাতীয় সনদের খসড়া নিয়ে জনমত জরিপের ফলাফলবিষয়ক নাগরিক সভায় তিনি এসব কথা বলেন।

এমনকি শেখ হাসিনাকে অনুসরণ করলে রাজনৈতিক দলগুলোর দায়বদ্ধতা বাড়বে বলেও মনে করেন তিনি।

জনমত জরিপে দেখা গেছে, প্রায় ৯০ শতাংশ মানুষ বলেছে, তারা দুর্নীতি দমন কমিশনকে (দুদক) সাংবিধানিক প্রতিষ্ঠান হিসেবে দেখতে চায়। সংবিধানের ৭০ অনুচ্ছেদ সংশোধনের পক্ষে ৮৭ শতাংশ মানুষ। প্রধানমন্ত্রী পদে এক ব্যক্তির সর্বোচ্চ ১০ বছর থাকার সঙ্গে একমত ৮৯ শতাংশ।

এ সময় প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার বলেন, রাজনৈতিক দলগুলোর কাছে সংসদে নারী প্রতিনিধিত্বের বিষয়টি কমিশন বারবার আলোচনার টেবিলে আনলেও বারবারই তা প্রত্যাখ্যাত হয়েছে।

Ad
Ad
ad
ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

ফরিদপুরে সড়ক দুর্ঘটনায় ২ মোটরসাইকেল আরোহী নিহত

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আনিসুর রহমান ও সালাউদ্দিন মোটরসাইকেল যোগে ঢাকা থেকে পটুয়াখালীর দিকে যাচ্ছিলেন। পথে ভাঙ্গা উপজেলার বাবনাতলা এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা বরিশাল থেকে ঢাকাগামী দশমিনা পরিবহনের নিচে তাদের মোটরসাইকেলটি ঢুকে পড়ে। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেলের দুই আরোহী নিহত হন।

৪ ঘণ্টা আগে

কুমিল্লায় মেডিকেল শিক্ষার্থীদের বাস খাদে, আহত ২০

আশঙ্কাজনক অবস্থায় তাদের মধ্যে ৯ জনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। হাইওয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে দুর্ঘটনাকবলিত বাস থেকে শিক্ষার্থীদের উদ্ধার করে চিকিৎসার ব্যবস্থা নেয়।

৪ ঘণ্টা আগে

ভেনিসে বাঁধনকে হেনস্তাকারীরা ‘খুনিদের দালাল’: সারজিস আলম

পোস্টে সারজিস আলম লেখেন, ‘আজমেরী হক বাঁধন, আমরা আপনাকে নিয়ে গর্বিত। আপনি এই দেশের জন্য লড়াই করেছেন, দেশের মানুষকে স্বৈরাচার থেকে মুক্ত করার জন্য লড়াই করেছেন।’

৪ ঘণ্টা আগে

ইতালিতে হেনস্তার শিকার অভিনয়শিল্পী বাঁধন

সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া একাধিক ভিডিওতে দেখা যায়, নিজেদের ছাত্রলীগ কর্মী বলে দাবি করা কয়েকজন ব্যক্তি বাঁধনকে ‘জুলাই জঙ্গি’ অ্যাখ্যা দিয়ে গালিগালাজ করছেন এবং তার ওপর চড়াও হওয়ার চেষ্টা করছেন। প্রত্যক্ষদর্শীদের মতে, চলচ্চিত্র উৎসব প্রাঙ্গণে বাঁধনের উপস্থিতি কেন্দ্র করে রাজনৈতিক স্লোগান ও বাগবিতণ্ডা শু

৫ ঘণ্টা আগে
Advertisement