প্রতিবেদক, রাজনীতি ডটকম

খাদ্য উপদেষ্টা আলী ইমাম মজুমদার বলেছেন, ‘এ প্রজাতন্ত্রের মালিক জনগণ। এই জনগণের হাতেই সকল ক্ষমতা। জনগণই সিদ্ধান্ত নেবে আগামী ৫ বছর কে দেশ চালাবে। সরকারের পক্ষ থেকে নির্দেশনা হয়েছে, ভোটের মাঠে প্রশাসন নিরপেক্ষ থাকবে।’
সোমবার (৫ জানুয়ারি) সকাল সাড়ে ১১টায় কুমিল্লা টাউন হল মাঠে “ভোটের চাবি আপনার হাতে”-এই স্লোগানকে সামনে রেখে জেলার বিভিন্ন এলাকায় জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ভোটের গাড়ি কার্যক্রমের উদ্বোধন করেন উপদেষ্টা আলী ইমাম মজুমদার।
এ সময় কুমিল্লার জেলা প্রশাসক মু. রেজা হাসানসহ জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন এবং নির্বাচন কমিশনের উর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে অন্তর্বর্তী সরকারের খাদ্য ও ভূমি উপদেষ্টা আলী ইমাম মজুমদার বলেন, ভোটের গাড়ি বা সুপার ক্যারাভানের মাধ্যমে সাধারণ মানুষের মধ্যে ভোটাধিকার ও গণতান্ত্রিক প্রক্রিয়া সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করতেই সরকারের পক্ষ থেকে এ কার্যক্রম গ্রহণ করা হয়েছে। আপনারা উৎসবমুখর পরিবেশে আগামী জাতীয় সংসদ নির্বাচনে ভোট দিবেন এবং একই সাথে গণভোটেও অংশ নিবেন।
তিনি বলেন, আমরা দীর্ঘদিন যাবৎ কোনো অংশগ্রহণমূলক নির্বাচন পাইনি। বিশেষ করে এখন যাদের বয়স ৩০/৩৫ তারা কিন্তু ভোটই দিতে পারেননি এমন অনেকেই আছেন। সেই পর্যায় থেকে এই বন্ধ্যাত্বের অবসান এবার হবে ইনশাল্লাহ। এ বন্ধ্যাত্ব গোছানোর জন্য সরকার অত্যন্ত সক্রিয়ভাবে সচেষ্ট রয়েছে। সরকারের পক্ষ থেকে আমরাও চাই গোটা দেশে গণভোট এবং জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হোক।
সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠানে সরকার বদ্ধ পরিকর উল্লেখ্য করে উপদেষ্টা বলেন, সরকারের পক্ষ থেকে আমাদের নিরঙ্কুশ নির্দেশনা আছে- প্রশাসন নিরপেক্ষ থাকবে। নির্বাচনে কোনো ধরনের বিচ্যুতি যেন না ঘটে সেজন্য প্রশাসনের সঙ্গে যারা সংশ্লিষ্ট আছেন তাদেরকে আনুষ্ঠানিকভাবে বলা হয়েছে, অনানুষ্ঠানিকভাবেও বলা হয়েছে।
আমি আশা প্রকাশ করছি অন্যদের আশঙ্কা ভুল প্রমাণিত করে দেশে সুন্দর পরিবেশে শান্তিপূর্ণ ও সুষ্ঠু ভোট অনুষ্ঠিত হবে।
এ সময় কুমিল্লার অতিরিক্ত জেলা প্রশাসক মো. সাইফুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার রাশেদুল হাসান, সাইফুল মালিক, কুমিল্লার সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা শেখ মো. হাবিবুর রহমান, জেলা সিভিল সার্জন ডা. আলী নূর মো. বশিরসহ ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

বিদ্যুতের দাম গড়ে প্রায় ২০ শতাংশ বাড়লেও সাম্প্রতিক মাসগুলোতে অনেক গ্রাহকের বিল দ্বিগুণের বেশি হয়েছে বলে জানান তিনি। বলেন, ‘অথচ লোডশেডিংয়ের কারণে তারা আগের তুলনায় কম বিদ্যুৎ ব্যবহার করছেন। এটা তো লুটপাট। আগে এই অনিয়ম ও চুরি বন্ধ করা দরকার।’
৩ ঘণ্টা আগে
বৈঠক শেষে ব্রিফিংয়ে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, ইজতেমার সুষ্ঠু বাস্তবায়নের লক্ষ্যে তাবলিগ জামাতের উভয় পক্ষের সঙ্গেই আলোচনা হয়েছে। সাদপন্থী মুরুব্বিদের সঙ্গে আজকের বৈঠকটি অনুষ্ঠিত হয়, এর আগে জুবায়েরপন্থী শীর্ষ দায়িত্বশীলদের সঙ্গেও বিস্তারিত কথা বলেছে সরকার।
৪ ঘণ্টা আগে
তার দাবি, পেশাগত ঈর্ষা এবং ডিআইএতে পদায়ন না পাওয়া কয়েকজন কর্মকর্তার বিরোধিতার কারণেই তাকে যোগ দিতে বাধা দেওয়া হয়েছে। এ সময় তার সঙ্গে অশোভন আচরণ করা হয়েছে বলেও অভিযোগ করেন তিনি।
৫ ঘণ্টা আগে
তারেক রহমান বলেন, বাংলাদেশে আবহমানকাল থেকে দল-মত, ধর্ম-বর্ণ নির্বিশেষে সকল মানুষ একে অপরের সঙ্গে মিলেমিশে সাম্প্রদায়িক পারস্পরিক শ্রদ্ধা, সৌহার্দ্য এবং সম্প্রীতি বজায় রেখে নিজ নিজ ধর্ম এবং সংস্কৃতি পালন করে আসছে। তবে সময় সময় কংস-চরিত্রের মানুষেরা রাষ্ট্র এবং সমাজে বিভেদ-বিরোধ সৃষ্টি জিইয়ে রাখার অপচে
৫ ঘণ্টা আগে