ডেস্ক, রাজনীতি ডটকম

জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি অধ্যাপক আলী রীয়াজ জানিয়েছেন, কিছু গুরুত্বপূর্ণ বিষয়ে রাজনৈতিক ঐকমত্য গঠনের মাধ্যমে একটি জাতীয় সনদ প্রণয়নের চেষ্টা চলছে। এ প্রক্রিয়া ৩০ জুলাইয়ের মধ্যে শেষ করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে, প্রয়োজনে তা একদিন বাড়িয়ে ৩১ জুলাই পর্যন্ত যেতে পারে।
রোববার (১৩ জুলাই) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে চলমান সংলাপের ১২তম দিনের আলোচনার সূচনা বক্তব্যে তিনি এসব কথা বলেন। এদিনের আলোচ্য বিষয় ছিল, জরুরি অবস্থা ঘোষণা, প্রধান বিচারপতি নিয়োগ ও তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা।
আলী রীয়াজ বলেন, ‘আমরা চাই জুলাই মাসের মধ্যেই একটি যৌক্তিক সিদ্ধান্তে পৌঁছাতে। এটি হবে শহীদদের প্রতি আমাদের দায়বদ্ধতার প্রতিফলন। চলমান সংলাপ দেখে নাগরিকরাও আশাবাদী, আমরা যেন দ্রুত জাতীয় সনদের দিকে এগিয়ে যাই।’
তিনি অংশগ্রহণকারী রাজনৈতিক দলগুলোর প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, ‘আপনারা নিয়মিত আলোচনায় অংশ নিয়ে প্রমাণ করছেন, সংস্কার এবং ভবিষ্যতের পথরেখা তৈরিতে আপনারা আন্তরিক।’
আলোচনার অগ্রগতি সম্পর্কে আলী রীয়াজ জানান, ‘আমরা চাই ৩০ জুলাইয়ের মধ্যেই এই প্রক্রিয়া শেষ হোক। বিলম্ব হলে নির্বাচনি প্রক্রিয়ায় দলগুলোর অংশগ্রহণ ও সাংগঠনিক প্রস্তুতি বাধাগ্রস্ত হবে, যা আমরা কেউই চাই না।’
তিনি আরও বলেন, ‘বেশকিছু মৌলিক বিষয়ে আমরা ইতোমধ্যেই একমত হয়েছি। কিছু বিষয়ে আমরা কাছাকাছি অবস্থানে আছি। আজকের আলোচ্য বিষয় প্রধান বিচারপতির নিয়োগ এবং জরুরি অবস্থা ঘোষণা। এই দুটি ইস্যুতে আমরা চূড়ান্ত পর্যায়ে পৌঁছে গেছি।’

নোটিশে মনিরুল হক চৌধুরী বলেন, মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক এম এ জি ওসমানীর ১০৮তম জন্মবার্ষিকীতে বঙ্গবীর ওসমানী স্মৃতি পরিষদ আয়োজিত অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি হতাশ ও লজ্জিত হয়েছেন। তার দাবি, প্রবীণ কিছু মানুষ ছিলেন অনুষ্ঠানের বক্তা ও শ্রোতা, যাদের বয়স ৭০ থেকে ৮০ বছরের বেশি।
৮ ঘণ্টা আগে
নুর মোহাম্মদ এই হত্যাকাণ্ডের দায় স্বীকার করে আদালতে জবানবন্দি দিয়েছিলেন। পরে আদালত থেকে জামিন নিয়ে তিনি পলাতক হন। মামলার রায় ঘোষণার সময়ও তিনি পলাতক ছিলেন। দুই যুগ পর সেই মামলায় ১০ বছরের সাজা ভোগ করতে ১০৪ বছর বয়সে কারাগারে গেলেন তিনি।
৯ ঘণ্টা আগে
তথ্য গোপন ও আদালতের সঙ্গে প্রতারণার অভিযোগে এক আইনজীবী ও মামলার আবেদনকারীকে পাঁচ লাখ টাকা করে জরিমানা করাকে কেন্দ্র করে প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী এবং সুপ্রিম কোর্ট বার সমিতির সভাপতি ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকনের মধ্যে বাগবিতণ্ডা প্রসঙ্গে মুখ খুলেছেন অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার ম
১০ ঘণ্টা আগে
ইতালিতে অভিনেত্রী আজমেরী হক বাঁধনের ওপর হামলা ও হেনস্তার ঘটনায় বাংলাদেশ সরকার প্রয়োজনীয় কনস্যুলার সহায়তা দিচ্ছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী-১ হুমায়ুন কবির। তিনি বলেন, বাঁধন আনুষ্ঠানিক অভিযোগ করার পর বিষয়টি ইতালির পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে জোরালোভাবে তুলে ধরা হবে।
১১ ঘণ্টা আগে