রাতের মধ্যে যেসব জেলায় ঝড়ের শঙ্কা

প্রতিবেদক, রাজনীতি ডটকম

ঢাকাসহ দেশের সাত অঞ্চলে রাতের মধ্যে বজ্র বৃষ্টিসহ ঝড় হওয়ার আশঙ্কা করছে আবহাওয়া অধিদপ্তর। এসব অঞ্চলে সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে ঝড় হতে পারে বলে জানিয়েছে সংস্থাটি। এ জন্য সংশ্লিষ্ট এলাকার নদীবন্দরগুলোকে সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে।

মঙ্গলবার (১২ মে) বিকেল ৩টা থেকে দিবাগত রাত ১টা পর্যন্ত অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে এই তথ্য জানায় আবহাওয়া অধিদপ্তর।

এতে বলা হয়েছে, রাত ১টার মধ্যে রংপুর, রাজশাহী, পাবনা, টাঙ্গাইল, ময়মনসিংহ, ঢাকা ও কুমিল্লার ওপর দিয়ে পশ্চিম/উত্তর পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

রাজনীতি/এসআই

Ad
Ad
ad
ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

সুবিধাবঞ্চিতদের নিয়ে কাজের স্বীকৃতি, রুনা খান পেলেন ম্যাগসাইসাই পুরস্কার

২০০২ সালে রুনা খান গড়ে তোলেন বেসরকারি উন্নয়ন সংস্থা ফ্রেন্ডশিপ। এরপর থেকে এটি দেশের সুবিধাবঞ্চিত জনগোষ্ঠী, বিশেষ করে দুর্গম, নদীভাঙনপ্রবণ ও জলবায়ু ঝুঁকিপূর্ণ এলাকার মানুষের জীবন ও জীবিকার উন্নয়নে কাজ করে যাচ্ছে। প্রতিষ্ঠানটি দেশ-বিদেশে বহুল পরিচিত হয়ে ওঠে চরাঞ্চলের মানুষদের চিকিৎসার জন্য বড় নৌকা দিয়

৬ ঘণ্টা আগে

আরও বোয়িং বিমান কিনবে বাংলাদেশ— দাবি সার্জিও গোরের

সার্জিও গোর লিখেছেন, এ সপ্তাহেই প্রেসিডেন্ট ট্রাম্প ও বাংলাদেশের প্রধানমন্ত্রী আরও একটি অবিশ্বাস্য চুক্তি করেছেন। বাংলাদেশ আরও বোয়িং বিমান কেনার জন্য বিলিয়ন বিলিয়ন ডলার ব্যয় করার প্রতিশ্রুতি দিয়েছে।

৭ ঘণ্টা আগে

নতুন ডিজি পেল দুদক

প্রজ্ঞাপনে বলা হয়েছে, যুগ্ম সচিব পদমর্যাদার কর্মকর্তা মো. নাজমুল আলমকে বদলি করে প্রেষণে দুর্নীতি দমন কমিশনের মহাপরিচালক পদে পদায়ন করা হলো। জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

৭ ঘণ্টা আগে

শিশু আছিয়া হত্যা: হাইকোর্টের রায় আজ

বহুল আলোচিত মাগুরার আট বছরের শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা মামলায় আসামি হিটু শেখের ডেথ রেফারেন্স ও আপিলের ওপর হাইকোর্টের রায় আজ সোমবার (৩১ আগস্ট)। বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী ও বিচারপতি কে এম রাশেদুজ্জামান রাজার সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রায় ঘোষণা করবেন।

৭ ঘণ্টা আগে
Advertisement