সংসদে নোয়াখালীকে বিভাগ ঘোষণার দাবি হান্নান মাসউদের

প্রতিবেদক, রাজনীতি ডটকম
আপডেট : ২৩ এপ্রিল ২০২৬, ০০: ১৮
বুধবার জাতীয় সংসদে বক্তব্য রাখেন হান্নান মাসউদ। ছবি: ভিডিও থেকে

জাতীয় সংসদে ৭১ ধারার নোটিশে দেওয়া বক্তব্যে নোয়াখালীকে বিভাগ ঘোষণার দাবি তুলেছেন নোয়াখালী-৬ (হাতিয়া) আসনের সংসদ সদস্য আবদুল হান্নান মাসউদ।

তিনি বলেন, দুঃখজনক হলেও সত্য, রাজনৈতিক নানা কারণে দীর্ঘদিন ধরে এ অঞ্চল উন্নয়ন ও প্রশাসনিক দিক থেকে বঞ্চিত হয়ে আসছে। এখানকার জনগণ বৈষম্যের শিকার।

বুধবার (২২ এপ্রিল) জাতীয় সংসদে কার্যপ্রণালী বিধির ৭১ ধারায় জরুরি জনগুরুত্বপূর্ণ বিষয়ে মনোযোগ আকর্ষণের নোটিশের ওপর বক্তব্য দিতে গিয়ে তিনি এ দাবি জানান। এ সময় স্পিকার হাফিজ উদ্দিন আহমদ অধিবেশনে সভাপতিত্ব করছিলেন।

নোয়াখালীকে বিভাগ ঘোষণার দাবির পক্ষে ওই অঞ্চলের ইতিহাস ও ঐতিহ্য তুলে ধরেন হান্নান মাসউদ। তুলে ধরেন এ অঞ্চলের আন্দোলন-সংগ্রামের ইতিহাস। তবে বক্তব্যের সময় শেষ হয়ে যাওয়ায় এ বিষয়ে সুনির্দিষ্ট প্রস্তাবের অংশ বিস্তারিত তুলে ধরতে পারেননি তিনি।

হাতিয়ার এমপি হান্নান মাসউদ বলেন, ব্রিটিশ সরকার যখন ১৭৭২ সালে মাত্র ১৮টি জেলা ঘোষণা করে, তার মধ্যে অন্যতম ছিল নোয়াখালী। ঐতিহাসিক বাস্তবতা ও আঞ্চলিক গুরুত্বের কারণে এ অঞ্চলে একটি বড় বিমান ঘাঁটিও নির্মাণ করা হয়েছিল। এ অঞ্চলে ভুলুয়া নামক নদীবন্দর ছিল, যেটি দক্ষিণাঞ্চলের সবচেয়ে বড় নদীবন্দর।

তিনি বলেন, খেলাফত আন্দোলন, ব্রিটিশবিরোধী আন্দোলন, ভাষা আন্দোলন, মহান মুক্তিযুদ্ধ ও সাম্প্রতিক গণঅভ্যুত্থান— সব ক্ষেত্রে এ অঞ্চলের মানুষ সম্মুখসারিতে থেকে আত্মত্যাগের উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে। এরপরও অঞ্চলটি বঞ্চনার শিকার হয়েছে।

এই সংসদ সদস্য আরও বলেন, ভৌগোলিক অবস্থান, সমৃদ্ধ ইতিহাস ও সাংস্কৃতিক বৈচিত্র্যের কারণে এ অঞ্চলের রয়েছে স্বতন্ত্র মর্যাদা ও পরিচিতি। ১৯৯৪ সাল থেকে নোয়াখালী, লক্ষ্মীপুর ও ফেনী অঞ্চলের মানুষ এ দাবিতে (নোয়াখালী বিভাগ) ধারাবাহিকভাবে আন্দোলন করে আসছে।

Ad
Ad
ad
ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

ছিনতাইয়ের কবলে শিক্ষিকার মৃত্যু: ৩ আসামি ৫ দিনের রিমান্ডে

রিমান্ডে যাওয়া আসামিরা হলেন— মো. পনি ওরফে প্যারা পনি ওরফে পনি গাজী, সেড্রিক জুলিয়ান ও রাকিব হোসেন। এদিন মামলার তদন্ত কর্মকর্তা শেরেবাংলা নগর থানার এসআই শাহিন আসামিদের আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন।

১৬ ঘণ্টা আগে

হাদি হত্যা: ভারতে আটক ফয়সালের দেশত্যাগে নিষেধাজ্ঞা

দুর্নীতির অভিযোগে তাদের বিরুদ্ধে অনুসন্ধান চলায় সোমবার ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ মো. শাহজাহান কবির এ আদেশ দেন। দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেওয়া হয় বলে জানিয়েছেন কমিশনের জনসংযোগ কর্মকর্তা আকতারুল ইসলাম।

১৭ ঘণ্টা আগে

ভবন বানিয়ে কিছু শিক্ষক নিয়োগ দিলেই বিশ্ববিদ্যালয় হয় না: অধ্যাপক কামরুল

তিনি আরও লেখেন, ‘বিশ্ববিদ্যালয় হয়ে ওঠার সবচেয়ে গুরুত্বপূর্ণ ও প্রাথমিক শর্ত হলো শিক্ষকদের মান। সক্রেটিস কিংবা প্লেটোর মতো শিক্ষকরা তো গাছতলায়, মাঠে ও বাড়িতে পড়িয়েই একটি সভ্যতা নির্মাণ করে ফেলেছিলেন। বিশ্ববিদ্যালয় মানের সত্যিকারের ভালো শিক্ষক তারাই, যারা স্বাধীনভাবে গবেষণা করার সক্ষমতা রাখে।’

১৭ ঘণ্টা আগে

সরকারি চাকরিজীবীদের নতুন বেতন কাঠামো অনুমোদন

সরকারি কর্মচারীদের জন্য নতুন বেতন কাঠামো বাস্তবায়নের সুপারিশ করতে গত ২১ এপ্রিল মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গণিকে সভাপতি করে ১০ সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছিল। ওই কমিটি প্রথম থেকে ২০তম গ্রেডের সরকারি চাকরিজীবীদের মূল বেতন সর্বোচ্চ ১০০ শতাংশ পর্যন্ত বাড়ানোর সুপারিশ করে।

১৮ ঘণ্টা আগে
Advertisement