নিজের কথা না ভেবে দেশের কথা ভাবতেন ওসমান হাদি: আইন উপদেষ্টা

প্রতিবেদক, রাজনীতি ডটকম

আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল বলেন, ‘হাদি নিজের কথা না ভেবে দেশের মানুষের কথা ভাবতেন তাই শেষ বিদায়ের দিন তার জন্য মানুষের আহাজারি আর দোয়া ছিল অতুলনীয়।’

জুলাই অভ্যুত্থানের পর সব প্রলোভন পরিহার করে সৎ ও নির্ভীক থেকে ওসমান হাদি ইনসাফ প্রতিষ্ঠার চেষ্টা করেছিলেন বলে মন্তব্য করেছেন তিনি।

রবিবার (২১ ডিসেম্বর) দুপুরে নারায়ণগঞ্জের রূপগঞ্জে স্টেট ইউনিভার্সিটির সপ্তম সমাবর্তন অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে তিনি এসব বলেন।

এ সময় তিনি শহিদ হাদির জন্য দেশবাসীর কাছে দোয়ার আহ্বান জানিয়ে বলেন, ‘আল্লাহ হাদিকে বেহেশতের সর্বোচ্চ স্থানে স্থান দিন। আমরা বিশ্বাস করি, হাদি এই নশ্বর পৃথিবীর চেয়ে আরও ভালো জায়গায় অবস্থান করছে।’

দেশের বিভিন্ন প্রতিষ্ঠানে হামলার প্রসঙ্গে আসিফ নজরুল বলেন, ‘হামলাকারীর চেয়ে দেশে সৃষ্টিশীল মানুষের সংখ্যা বেশি। দেশে আত্মত্যাগকারী তরুণের সংখ্যাও অনেক বেশি।’

এর আগে সমাবর্তন অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান অধ্যাপক ড. এস এম এ ফায়েজ এবং মঞ্জুরি কমিশনের সদস্য প্রফেসর ড. মোহাম্মদ আনোয়ার হোসেন।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন স্টেট ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আক্তার হোসেন খান।

এ সময় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

Ad
Ad
ad
ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

সামরিক অভিজ্ঞতা বিনিময় ও প্রশিক্ষণ সহযোগিতা বাড়াতে চায় বাংলাদেশ-চীন

প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা দুই দেশের দীর্ঘদিনের ঐতিহাসিক বন্ধুত্ব, কৌশলগত অংশীদারিত্ব ও বাংলাদেশের উন্নয়ন অগ্রযাত্রায় চীনের সহযোগিতার কথা স্মরণ করেন এবং ভবিষ্যতে চীনের সহযোগিতা আরও বাড়বে বলে আশা প্রকাশ করেন।

৫ ঘণ্টা আগে

নারীর অধিকার নিয়ে ভিন্নমতের মানুষকেও আলোচনায় আনতে হবে: দেবপ্রিয়

দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, ‘সামাজিক আন্দোলনকে অবশ্যই ভিন্নমতের মানুষের কাছে পৌঁছে দিতে হবে।’ নারীর অধিকার নিয়ে যাদের সঙ্গে মতের পার্থক্য রয়েছে, তাদের সঙ্গেই কথা বলতে হবে। নিজেদের মধ্যে আলোচনা করে সরকারের ওপর সব দায়িত্ব চাপিয়ে না দিয়ে বৃহত্তর সমাজের সঙ্গে সংলাপ বাড়াতে হবে।

৬ ঘণ্টা আগে

উলটো পথে মন্ত্রীর গাড়ি, পুলিশের মামলা

এক ট্রাফিক কর্মকর্তা বলেন, ‘বাংলাদেশে এই প্রথম কোনো মন্ত্রীর গাড়ি উলটোপথে চলার অভিযোগে মামলা হয়েছে। এটা নজিরবিহীন। অতীতেও মন্ত্রীর গাড়ি গন্তব্যে দ্রুত যাওয়ার জন্য অথবা যানজট এড়াতে উলটোপথে যাওয়ার ঘটনা গণমাধ্যমে এলেও মামলার ঘটনা এটিই প্রথম।’

৬ ঘণ্টা আগে

ন্যায়বিচার-সমতা-মানবাধিকারই টেকসই শান্তির সংস্কৃতির ভিত্তি: আইরিন খান

জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত আইরিন জুবাইদা খান বলেছেন, সমাজে ন্যায়বিচার, সমতা, মানবাধিকার ও অন্তর্ভুক্তিমূলক অংশগ্রহণ নিশ্চিত হলেই কেবল টেকসই শান্তির সংস্কৃতি গড়ে তোলা সম্ভব। একইসঙ্গে শান্তি বিনির্মাণে নারী নেতৃত্ব এগিয়ে নিতে বৈশ্বিক প্রচেষ্টা আরও জোরদারের আহ্বান জানিয়েছেন তিনি।

৭ ঘণ্টা আগে
Advertisement