সুষ্ঠু নির্বাচনের জন্য অর্পিত দায়িত্ব পালনে সম্পূর্ণ প্রস্তুত র‌্যাব : ডিজি

প্রতিবেদক, রাজনীতি ডটকম

আসন্ন জাতীয় নির্বাচনের জন্য সরকারের পক্ষ থেকে যে দায়িত্ব দেওয়া হবে বা নির্বাচন কমিশনার যে দায়িত্ব দেবেন সে অনুযায়ী দায়িত্ব পালনে পুলিশের এলিট ফোর্স র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) সম্পূর্ণ প্রস্তুত বলে জানিয়েছেন র‌্যাব মহাপরিচালক (ডিজি) এ কে এম শহিদুর রহমান।

তিনি বলেছেন, একটি সুষ্ঠু নির্বাচনের জন্য যে পরিবেশ, পরিস্থিতি দরকার, আইনশৃঙ্খলা পরিস্থিতি যতটুকু নিয়ন্ত্রণে রাখা দরকার সেটি করতে অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালনে সক্ষম হবে র‌্যাব।

মঙ্গলবার (১১ আগস্ট) বিকেলে রাজধানীর কাওরান বাজার পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন তিনি।

এক প্রশ্নের জবাবে র‌্যাব ডিজি বলেন, সামনের নির্বাচনের জন্য সরকারের পক্ষ থেকে যে দায়িত্ব আমাদেরকে দেওয়া হবে বা নির্বাচন কমিশনার আমাদেরকে যে দায়িত্ব দেবেন সে দায়িত্ব পালন করতে আমরা সম্পূর্ণ প্রস্তুত।

তিনি বলেন, আপনারা ৫ আগস্টের পরে এ পর্যন্ত দেখেছেন র‍্যাব কীভাবে কাজ করছে। আমরা দেশে যেকোনো বড় ধরনের ক্রাইম সংঘটিত হলে তাৎক্ষণিক সেখানে যাই এবং কাজ করি। মিটফোর্ডের যে মার্ডারটা হলো তার বেশ কয়েকটা আসামি আমরা গ্রেপ্তার করেছি।

নির্বাচনের আগে লুণ্ঠিত অস্ত্রের যতটুকু বাকি আছে তা উদ্ধারে সর্বাত্মক প্রচেষ্টা গ্রহণ করা হচ্ছে উল্লেখ করে তিনি বলেন, প্রতিনিয়ত, প্রতিদিন, প্রতিটা ঘণ্টায় আমরা এই মুহূর্তে ব্যস্ত আছি, কীভাবে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখব, কীভাবে অপরাধ দমন করব, সাধারণ মানুষ একটু স্বস্তিতে যাতে চলাফেরা করতে পারে।

তারা যাতে ছিনতাইকারী, চাঁদাবাজি ও দস্যুতার সম্মুখীন না হয়, কোনো অপহরণের ঘটনা যেন না ঘটে, সেজন্য অপরাধীদের গ্রেপ্তারে চেষ্টা চলছে।

র‍্যাব বিলুপ্তির বিষয়ে করা এক প্রশ্নের জবাবে পুলিশের এ অতিরিক্ত আইজি বলেন, এটি (র‌্যাব) বিলুপ্তি হবে কি হবে না, কি হবে এ নিয়ে আসলে এই মুহূর্তে আমরা কোনো চিন্তাভাবনা করছি না। এটা সরকার দেখবে।

Ad
Ad
ad
ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

হজের সাশ্রয় হওয়া ৪ কোটি ৮৭ লাখ টাকা ফেরত পাচ্ছেন হাজিরা

মন্ত্রী বলেন, ‘বাড়িভাড়া সাশ্রয় এবং সার্ভিস চার্জ কমে যাওয়ায় হজ প্যাকেজের অর্থ থেকে এ টাকা সাশ্রয় হয়েছে। সাশ্রয় হওয়া অর্থ সংশ্লিষ্ট হাজিদের ব্যাংক হিসাবে পাঠিয়ে দেয়া হবে।’

৪ ঘণ্টা আগে

মাজারের খাদেম হত্যা: জেএমবির দুই সদস্যের মৃত্যুদণ্ড বহাল

মামলার বিবরণে জানা যায়, ২০১৫ সালের ১০ নভেম্বর রাতে রংপুরের কাউনিয়া উপজেলার মধুপুর ইউনিয়নের চৈতার মোড়ের মাজার শরিফের খাদেম রহমত আলীকে গলা কেটে হত্যা করা হয়। মামলার অভিযোগ অনুযায়ী, জেএমবির সদস্যরা এ হত্যাকাণ্ড ঘটায়।

৫ ঘণ্টা আগে

প্রতারণার মামলায় জামিন পেলেন বিদিশা

প্রতারণার মামলায় দুই বছরের দণ্ডপ্রাপ্ত আসামি বিদিশা সিদ্দিককে গ্রেপ্তারের পর কারাগারে পাঠান বিচারিক আদালত। গত ২৫ আগস্ট রাত সাড়ে ৮টার দিকে রাজধানীর গুলশান এলাকা থেকে বিদিশাকে গ্রেপ্তার করে পুলিশ।

৬ ঘণ্টা আগে

সাভারে পুলিশ কর্মকর্তাকে পিটিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা

স্থানীয় বাসিন্দাদের বরাতে পুলিশ জানায়, রাতে সাভারের আমিনবাজার ইউনিয়নের বড়দেশী এলাকায় সড়কে অবস্থানকালে অজ্ঞাতপরিচয় একজনের সঙ্গে এসআই আলতাফ হোসেনের তর্ক হয়। পরে ওই ব্যক্তি আরও ১০-১২ জন নিয়ে এসে আলতাফের ওপর হামলা চালায়। এতে ওই পুলিশ সদস্য গুরুতর আহত হন। চিকিৎসার জন্য তাকে উদ্ধার করে হাসপাতালে নেও

৮ ঘণ্টা আগে
Advertisement