প্রতিবেদক, রাজনীতি ডটকম

প্রকল্প বাস্তবায়নে ব্যয় কমাতে হবে জানিয়ে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফাওজুল কবির খান বলেন, অন্য দেশের তুলনায় বাংলাদেশে প্রকল্পের ব্যয় বেশি। বিশেষ করে সড়ক নির্মাণে আমাদের খরচ দক্ষিণ এশিয়ার অন্যান্য দেশের চেয়ে অনেক বেশি। এ ছাড়া প্রকল্প বাস্তবায়নে বিলম্বও একটি বড় সমস্যা। বিলম্ব হলে ব্যয় আরও বৃদ্ধি পায়। তাই ভবিষ্যতে আরও ব্যয় সাশ্রয়ী হওয়া প্রয়োজন।
শনিবার ঢাকা-চট্টগ্রাম পাইপলাইন প্রকল্পের উদ্বোধনী অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।
ফাওজুল কবির খান বলেন, সমস্যা শুধু খরচের মাত্রা নয়, বরং প্রকল্পগুলো সময়মতো শেষও হয় না। কিছু প্রকল্প ১৭-১৮ বছর ধরে চলতে থাকে। এসব প্রকল্প আমরা আর বহন করতে পারব না।
তিনি আরও বলেন, আমাদের প্রাকৃতিক সম্পদ খুব সীমিত। আগে কিছু প্রাকৃতিক গ্যাস ছিল, সেটাও ধীরে ধীরে ফুরিয়ে আসছে। দুর্নীতি ও অপচয়ের কারণে সীমিত সম্পদের সঠিক ব্যবহারও সম্ভব হচ্ছে না। প্রকল্পগুলো সময়মতো শেষ হয় না এবং ব্যয়ও বৃদ্ধি পায়। এসব অবস্থা বন্ধ করতে হবে।
বিপিসির চেয়ারম্যান আমিন উল আহসানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সেনাবাহিনীর ইঞ্জিনিয়ারিং কোরের প্রধান মেজর জেনারেল মু. হাসান-উজ-জামান, জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সচিব মোহাম্মদ সাইফুল ইসলাম।

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনালের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হবে আগামী ১৬ ডিসেম্বর। প্রথম দিন টার্মিনালটি ব্যবহার করে ২০টি উড়োজাহাজ চলাচল করবে। তবে পুরোপুরি চালু হতে আরও প্রায় পাঁচ থেকে ছয় মাস সময় লাগবে।
৪ ঘণ্টা আগে
এ ঘটনায় নিহত দুজনের পরিচয় নিশ্চিত করা গেছে। তারা হলেন করিম উদ্দিন ও খালিদ মিয়া। তবে নিহত অপর দুজনের পরিচয় এখনও নিশ্চিত হওয়া যায়নি।
৬ ঘণ্টা আগে
একাত্তরের মুক্তিযুদ্ধে মানবতাবিরোধী অপরাধের দায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি মাওলানা আবুল কালাম আযাদের আপিল শুনানি চার সপ্তাহের জন্য মুলতবি ঘোষণা করেছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। আজ মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) বিচারপতি মো. রেজাউল হকের নেতৃত্বাধীন চার সদস্যের বিচারপতির বেঞ্চ অবকাশকালীন ছুটি শেষে বি
৬ ঘণ্টা আগে
গণমাধ্যমের প্রতিবেদনসূত্রে জানা গেছে, ‘ডিউনস অ্যাভিয়েশন’ নামে ওই সংস্থার অভিযোগ— গত বছর ডিসেম্বর মাসে মুম্বাই থেকে জয়পুর যাওয়ার সময় তাদের একটি বিমানে সফর করেছিলেন নোরা ফাতেহি। সেই বিমানের ভেতরের বেশ কিছু ভিডিও নিজের সামাজিক মাধ্যম ইনস্টাগ্রামে পোস্ট করেন অভিনেত্রী। সেখানেই বিমানটিকে নিয়ে কিছু মন্তব্
৭ ঘণ্টা আগে