রোহিঙ্গা সংকট সমাধানে বাংলাদেশের পাশে থাকার ঘোষণা মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর

প্রতিবেদক, রাজনীতি ডটকম
মালয়েশিয়ার প্রশাসনিক রাজধানী পুত্রাজায়ায় বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে একান্ত ও দ্বিপক্ষীয় বৈঠকের পর যৌথ সংবাদ সম্মেলন করেন আনোয়ার ইব্রাহিম। ছবি: সংগৃহীত

রোহিঙ্গা সংকটের সমাধানে মিয়ানমারের সঙ্গে আলোচনা চালিয়ে যেতে বাংলাদেশ ও মালয়েশিয়া যৌথভাবে কাজ করবে বলে জানিয়েছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। তিনি বলেন, বাংলাদেশ ও মালয়েশিয়ায় অবস্থানরত রোহিঙ্গা শরণার্থীদের সংকট নিরসনে দুই দেশ একসঙ্গে উদ্যোগ নেবে। একই সঙ্গে দুই দেশের পররাষ্ট্র মন্ত্রণালয় এবং দক্ষিণ-পূর্ব এশীয় জোটের মাধ্যমে মিয়ানমার কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে সমস্যাটির অন্তত আংশিক সমাধানের চেষ্টা করা হবে।

সোমবার (২২ জুন) মালয়েশিয়ার প্রশাসনিক রাজধানী পুত্রাজায়ায় বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে একান্ত ও দ্বিপক্ষীয় বৈঠকের পর যৌথ সংবাদ সম্মেলনে এ কথা বলেন আনোয়ার ইব্রাহিম।

পরে প্রকাশিত যৌথ বিবৃতিতে বলা হয়, দীর্ঘদিন ধরে চলমান রোহিঙ্গা সংকট নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন দুই নেতা। জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গাদের আশ্রয় দিয়ে বাংলাদেশ যে মানবিক দায়িত্ব পালন করছে, তার প্রশংসা করেছে মালয়েশিয়া এবং ভবিষ্যতেও পাশে থাকার আশ্বাস দিয়েছে।

রোহিঙ্গাদের নিরাপদ, স্বেচ্ছাপ্রণোদিত ও মর্যাদাপূর্ণ প্রত্যাবর্তনের মাধ্যমে নিজ দেশ মিয়ানমারে ফিরিয়ে নেওয়াই এ সংকটের একমাত্র টেকসই সমাধান বলে নিজেদের অবস্থান পুনর্ব্যক্ত করেছে মালয়েশিয়া। এ লক্ষ্য অর্জনে সব ধরনের সহযোগিতার আশ্বাসও দিয়েছে দেশটি।

যৌথ বিবৃতিতে আরও বলা হয়, রোহিঙ্গা ইস্যুতে দক্ষিণ-পূর্ব এশীয় জোট, ওআইসি, জাতিসংঘসহ বিভিন্ন আন্তর্জাতিক ফোরামে মালয়েশিয়ার ধারাবাহিক সমর্থনের জন্য কৃতজ্ঞতা জানিয়েছে বাংলাদেশ।

আঞ্চলিক ও বৈশ্বিক বিভিন্ন সংকট নিয়েও দুই নেতা মতবিনিময় করেন। সংবাদ সম্মেলনে আনোয়ার ইব্রাহিম বলেন, ফিলিস্তিন ও গাজায় চলমান সহিংসতার অবসান এবং উপসাগরীয় অঞ্চল ও ইরানে স্থায়ী শান্তি প্রতিষ্ঠার প্রশ্নে দুই দেশ অভিন্ন অবস্থানে রয়েছে। শান্তি ও স্থিতিশীলতা নিশ্চিত করতে অংশীদার দেশগুলোর সঙ্গে সমন্বয় অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

Rohingya-Moving-To-Bangladesh-File-Photo-30-04-2025

বাংলাদেশের আঞ্চলিক সহযোগিতা জোরদারের আগ্রহ তুলে ধরে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, বাংলাদেশ দক্ষিণ-পূর্ব এশীয় জোটের সঙ্গে আরও ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তুলতে চায় এবং জোটটির সেক্টরাল ডায়ালগ পার্টনার হওয়ার প্রত্যাশা করছে।

তিনি আরও বলেন, আঞ্চলিক সমন্বিত অর্থনৈতিক অংশীদারত্বে যোগদানে বাংলাদেশ আগ্রহী। এ ক্ষেত্রে বাংলাদেশের আঞ্চলিক সংযুক্তি উদ্যোগে মালয়েশিয়ার সমর্থনের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের মাধ্যমে সরকার গঠনের চার মাস পর প্রথম রাষ্ট্রীয় সফরে মালয়েশিয়া গেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দুই দিনের সফর শেষে সোমবারই তার চীন সফরে যাওয়ার কথা রয়েছে। সফরে তার সঙ্গে রয়েছেন সহধর্মিণী জুবায়দা রহমান।

রাজনীতি/আরআইআর

Ad
Ad
ad
ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

গুম-খুনের শিকারদের জন্য নতুন অধিদপ্তর করার উদ্যোগ

গুম, খুন, নির্যাতন ও বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের শিকার ব্যক্তি এবং তাদের পরিবারের সহায়তায় নতুন একটি অধিদপ্তর গঠনের উদ্যোগ নিয়েছে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়। প্রস্তাবিত অধিদপ্তরের মাধ্যমে ক্ষতিগ্রস্ত পরিবারকে চিকিৎসা, আইনি সহায়তা ও পুনর্বাসন দেওয়ার পাশাপাশি তাদের কল্যাণ নিশ্চিত করার পরিকল্পনা রয়েছে।

৯ ঘণ্টা আগে

দুই দূতাবাসে হুমকি দিয়ে ই-মেইল, ঢাকার কূটনৈতিক এলাকায় নিরাপত্তা জোরদার

পুলিশের এই কর্মকর্তা জানান, চীন ও রাশিয়ার দূতাবাসে হুমকি দিয়ে ই-মেইল পাঠানো হয়েছে। তবে প্রাথমিকভাবে এসব বার্তাকে ভুয়া বা স্ক্যাম হিসেবে ধারণা করছে আইনশৃঙ্খলা বাহিনী। ই-মেইলগুলো ঠিক কোথা থেকে পাঠানো হয়েছে, সে বিষয়ে এখনো নিশ্চিত হওয়া যায়নি।

১২ ঘণ্টা আগে

স্থানীয় সরকার নির্বাচন নিয়ে যে বার্তা দিলেন নতুন মন্ত্রী

রোববার (২৩ আগস্ট) সচিবালয়ে মন্ত্রণালয়ের বিভিন্ন দপ্তর ও সংস্থার প্রধান এবং সংবাদকর্মীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়কালে তিনি এ কথা বলেন। অনুষ্ঠানে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলমও উপস্থিত ছিলেন।

১৩ ঘণ্টা আগে

রোহিঙ্গারা বাংলাদেশের নাগরিক নয়, তবে তাদের মানবাধিকার আছে: আইনমন্ত্রী

রোববার (২৩ আগস্ট) সকালে রাজধানীর জাতীয় প্রেসক্লাবে ‘রোহিঙ্গা সংকট: বর্তমান বাস্তবতা ও ভবিষ্যৎ করণীয়’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। নীতি গবেষণা কেন্দ্র এ সেমিনারের আয়োজন করে।

১৫ ঘণ্টা আগে