পুলিশ সদস্যদের মাদক সম্পৃক্ততার প্রমাণ পেলে ছাড় নয়: আইজিপি

বাংলাদেশ পুলিশ বাহিনীর কোনো সদস্যের বিরুদ্ধে মাদকসেবন বা ব্যবস্থার সঙ্গে সম্পৃক্ততার প্রমাণ পাওয়া গেলে কোনো ছাড় দেওয়া হবে না বলে জানিয়েছেন পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির।
মঙ্গলবার (১২ মে) দুপুরে রাজারবাগ পুলিশ লাইনসে পুলিশ সপ্তাহ ২০২৬ উপলক্ষ্যে আয়োজিত আইজিপি ব্যাজ ও পুরস্কার প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
আইজিপি বলেন, মাদক আমাদের যুবসমাজ ও জাতির ভবিষ্যতের জন্য একটি বড় চ্যালেঞ্জ। এই চ্যালেঞ্জ মোকাবিলায় বাংলাদেশ পুলিশ সর্বোচ্চ আন্তরিকতা দক্ষতার সঙ্গে কাজ করে যাচ্ছে।
তিনি আরও বলেন, ‘পুলিশ বাহিনীর কোনো সদস্যের বিরুদ্ধে যদি কোনো মাদকসেবন বা ব্যবস্থার সঙ্গে সম্পৃক্ততার অভিযোগের সত্যতা পাওয়া যায় তাহলে তাকে কোনো ছাড় দেওয়া হবে না। ইতিমধ্যে দেখেছেন পুলিশের যেসব সদস্য মাদকের ব্যবসায় সম্পৃক্ত ছিল তাদের আইনের আওতায় আনা হয়েছে।’
এসময় তিনি সকল পুলিশ সদস্যদের উদ্দেশ্যে বলেন, ‘পুরস্কার প্রাপ্তি শুধু একটি স্বীকৃতি নয় এটি দায়িত্ববোধ পেশাগত উৎকর্ষ এবং নেতৃত্বের প্রতি। এই অর্জনগুলো আমাদের আরো দায়িত্বশীল হতে হবে অনুপ্রাণিত করবে বলে আমি বিশ্বাস করি। আমি প্রত্যাশা করি, আজ যারা সম্মাননা পাচ্ছেন তারা আগামী দিনে আরো সততা পেশাদারিত্বে সঙ্গে দায়িত্ব পালন করবেন এবং অন্যদের জন্য অনুকরণীয় দৃষ্টান্ত স্থাপন করবেন।’
রাজনীতি/একে
















