অক্টোবরে ঘূর্ণিঝড়ের পূর্বাভাস

প্রতিবেদক, রাজনীতি ডটকম
আপডেট : ০২ অক্টোবর ২০২৬, ১৪: ২৯
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, অক্টোবর মাসে বঙ্গোপসাগরে দুই থেকে তিনটি লঘুচাপ সৃষ্টি হতে পারে, যার মধ্যে একটি নিম্নচাপ বা ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে। একই সঙ্গে চলতি মাসে ভারী বৃষ্টিপাত হলে উত্তরাঞ্চল, উত্তর-পূর্বাঞ্চল ও দক্ষিণ-পূর্বাঞ্চলের কিছু এলাকায় নদীর পানি সাময়িকভাবে দ্রুত বৃদ্ধি পেতে পারে।

আবহাওয়া অধিদপ্তরের দীর্ঘমেয়াদি (এক মাসের) পূর্বাভাসে এসব তথ্য জানানো হয়। বৃহস্পতিবার (১ অক্টোবর) অধিদপ্তরের পরিচালক (চলতি দায়িত্ব) মো. মোমিনুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই পূর্বাভাস প্রকাশ করা হয়েছে।

পূর্বাভাস অনুযায়ী, অক্টোবর মাসের প্রথমার্ধে দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু (বর্ষা) বাংলাদেশ থেকে পর্যায়ক্রমে বিদায় নিতে পারে।

বৃষ্টিপাত ও তাপমাত্রা এ মাসে দেশে স্বাভাবিকের চেয়ে কম বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে তিন থেকে চার দিন বজ্রঝড় হতে পারে। তাপমাত্রা প্রসঙ্গে আবহাওয়া অধিদপ্তর জানায়, মাসের দ্বিতীয়ার্ধে দিন ও রাতের তাপমাত্রা ক্রমান্বয়ে কমতে পারে; তবে গড় তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে বেশি থাকতে পারে।

নদ-নদীর অবস্থা অক্টোবর মাসে দেশের প্রধান নদ-নদীগুলোতে স্বাভাবিক প্রবাহ বজায় থাকতে পারে। তবে ভারী বৃষ্টিপাতের কারণে উত্তরাঞ্চল, উত্তর-পূর্বাঞ্চল ও দক্ষিণ-পূর্বাঞ্চলের কিছু স্থানে নদীর পানি সাময়িকভাবে দ্রুত বাড়তে পারে।

Ad
ad
Ad 300x250

এ সম্পর্কিত আরও পড়ুন

Ad 300x250
ad
Advertisement