দেশের বিভিন্ন অঞ্চলে মধ্যরাতে মাত্র ৭৫ মিনিটের ব্যবধানে পরপর তিনটি ভূমিকম্প অনুভূত হয়েছে। শনিবার (৩ অক্টোবর) দিবাগত রাত সোয়া ১২টা থেকে রাত দেড়টার মধ্যে এসব ভূকম্পন ঘটে। এর পর আজ রোববার ভোরের দিকে আরও একটি ৪.৮ মাত্রার ভূমিকম্প রেকর্ড করা হয়।
ইউরোপীয়-ভূমধ্যসাগরীয় সিসমোলজিক্যাল সেন্টার (ইএমএসসি) জানায়, শনিবার রাত ১২টা ১২ মিনিটে মিয়ানমার-বাংলাদেশ সীমান্ত এলাকায় ৪.৯ মাত্রার প্রথম ভূমিকম্পটি সংঘটিত হয়। এর প্রভাবে কক্সবাজার, টেকনাফ ও চট্টগ্রাম কেঁপে ওঠে।
মিয়ানমারের এই ভূমিকম্পের ঠিক এক মিনিট পর রাত ১২টা ১৩ মিনিটে বাংলাদেশ-ভারত সীমান্তের মিজোরাম (লুংলেই) এলাকায় ৫ মাত্রার দ্বিতীয় ভূমিকম্পটি আঘাত হানে। এর ফলে চট্টগ্রাম, কুমিল্লা, ফেনী ও নোয়াখালীসহ আশপাশের এলাকা কেঁপে ওঠে।
এরপর রাত ১টা ২৭ মিনিটে ভারতের ত্রিপুরায় ৩.৮ মাত্রার তৃতীয় ভূমিকম্পটি সংঘটিত হয়। ভারতের ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজির তথ্য অনুযায়ী, ত্রিপুরার ডালাই এলাকায় উৎপত্তি হওয়া এই ভূকম্পনে ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে মৃদু কম্পন অনুভূত হয়।
এদিকে বাংলাদেশ আবহওয়া অধিদপ্তর জানায়, ভোর ৪টায় ঢাকা থেকে ৪৪৩ কিলোমিটার দূরে ৪.৮ মাত্রার চতুর্থ ভূমিকম্পটি অনুভূত হয়।













-93027b-256x144.webp)

-adbf69-256x144.webp)
-e8d740-256x144.webp)
