স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকে পোশাকশ্রমিক নেতারা

প্রতিবেদক, রাজনীতি ডটকম
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

চলমান শ্রমিক আন্দোলনের মধ্যে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের সঙ্গে বৈঠকে বসেছেন পোশাকশ্রমিক নেতারা। সোমবার (২ নভেম্বর) বিকেল সাড়ে ৩টার পর সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে বৈঠকটি শুরু হয়।

বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রীর পাশাপাশি শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী এবং পোশাকশিল্পের বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতারা উপস্থিত রয়েছেন। বৈঠকে শ্রমিক নেতারা তাঁদের বিভিন্ন দাবি তুলে ধরবেন বলে জানা গেছে।

এর আগে সোমবার সকালে একই স্থানে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক করেন পোশাকশিল্পের মালিকপক্ষের নেতারা। বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফিংয়ে সালাহউদ্দিন আহমদ বলেন, সব পক্ষের সঙ্গে আলোচনা করেই নির্দিষ্ট সময়ের মধ্যে শ্রমিকদের ন্যূনতম মজুরি ঘোষণা করা হবে।

তিনি জানান, শ্রমিকদের নতুন মজুরি নির্ধারণের জন্য রোববার (১ নভেম্বর) মজুরি বোর্ড গঠন করা হয়েছে। সোমবার বোর্ডের প্রথম সভা হতে পারে। তা না হলে খুব শিগগিরই সভা হবে। সেখানে সংশ্লিষ্ট সব পক্ষের সঙ্গে আলোচনা করে যত দ্রুত সম্ভব শ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণ ও ঘোষণার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, প্রধানমন্ত্রী পরামর্শ দিয়েছেন, শ্রমিকদের স্বার্থ সংরক্ষণ ও জীবনমানের উন্নয়নের বিষয়টি যেন গুরুত্ব পায়। তাঁদের দাবিগুলো সহানুভূতির সঙ্গে বিবেচনা করতে হবে। বাস্তব পরিস্থিতি বিবেচনা করেই মজুরি নির্ধারণ করা হবে। এ নিয়ে অসন্তোষের কোনো কারণ নেই বলে মন্তব্য করেন তিনি।

Ad
ad
Ad 300x250

এ সম্পর্কিত আরও পড়ুন

Ad 300x250
ad