যা আছে ২৮ অনুচ্ছেদের জুলাই ঘোষণাপত্রে

প্রতিবেদক, রাজনীতি ডটকম
আপডেট : ০৫ আগস্ট ২০২৫, ১৮: ৫৫
জুলাই ঘোষণাপত্র। প্রতীকী ছবি

জুলাই-আগস্ট অভ্যুত্থানে চূড়ান্ত বিজয় অর্জনের বর্ষপূর্তির দিনে ঘোষণা হলো বহুল আকাঙ্ক্ষিত ‘জুলাই ঘোষণাপত্র’। বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের পাশে রেখে এ ঘোষণাপত্র পাঠ করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।

মঙ্গলবার (৫ আগস্ট) বিকেল ৫টা ২২ মিনিটে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠান মঞ্চে শুরু হয় প্রধান উপদেষ্টার জুলাই ঘোষণাপত্র পাঠ।

২৮ অনুচ্ছেদের জুলাই ঘোষণাপত্রে ১৯৪৭ সাল-পরবর্তী পাকিস্তানের অধীনে ২৩ বছরের শাসন-শোষণের সময় থেকে শুরু করে মুক্তিযুদ্ধ, স্বাধীন বাংলাদেশ অর্জন এবং মুক্তিযুদ্ধ-পরবর্তী বাংলাদেশের বিভিন্ন প্রসঙ্গ উঠে এসেছে। নব্বইয়ের গণঅভ্যুত্থানে এরশাদ সরকারের পতন ছাড়াও শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকারের ১৬ বছরের শাসনামলের বিভিন্ন অনিয়ম-দুর্নীতিসহ অধিকার লঙ্ঘনের কথা উঠে এসেছে।

ঘোষণাপত্রে বলা হয়েছে, দীর্ঘ পটভূমির পরিপ্রেক্ষিতে সেহেতু বাংলাদেশের জনগণ প্রত্যাশা করছে যে একটি পরিবেশ ও জলবায়ু সহিষ্ণু, অন্তর্ভুক্তিমূলক ও টেকসই উন্নয়ন কৌশলের মাধ্যমে বর্তমান ও ভবিষ্যত প্রজন্মের অধিকার সংরক্ষিত হবে।

বাংলাদেশের জনগণের ছাত্র-গণঅভ্যুত্থান ২০২৪-এর উপযুক্ত রাষ্ট্রীয় ও সাংবিধানিক স্বীকৃতির অভিপ্রায়ের কথাও তুলে ধরা হয়েছে ঘোষণাপত্রে। বলা হয়েছে, পরবর্তী নির্বাচনে নির্বাচিত সরকারের সংস্কার করা সংবিধানের তফসিলে এ ঘোষণাপত্র সন্নিবেশিত থাকবে বলে মানুষ আশা করছে।

CA-Prof-Yunus-Declaring-July-Proclamation-01-Photo-05-08-2025

মঙ্গলবার বিকেলে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় রাজনৈতিক দলের নেতাদের নিয়ে জুলাই ঘোষণাপত্র পাঠ করেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। ছবি: প্রধান উপদেষ্টার প্রেস উইং

৫ আগস্ট ২০২৪ সালে গণঅভ্যুত্থানে বিজয়ী বাংলাদেশের জনগণের আকাঙ্ক্ষার প্রতিফলন হিসেবে এই ঘোষণাপত্র প্রণয়ন করা হলো বলে ঘোষণাপত্রে উল্লেখ করা হয়েছে।

পুরো ঘোষণাপত্রটি পড়ুন এখানে—

এর আগে বিকেল ৫টায় মানিক মিয়া অ্যাভিনিউয়ের অনুষ্ঠান মঞ্চে পৌঁছান প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। এ সময় জাতীয় সংগীতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়।

রাজনৈতিক দলগুলোর সঙ্গে পরামর্শ করেই এই ঘোষণাপত্র প্রণয়ন করেছে সরকার। এটি পাঠও করা হয়েছে সবার উপস্থিতিতেই। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পারওয়ার, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম, নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকী, ইসলামী আন্দোলনের আমির মুফতি রেজাউল করিম, গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরসহ অন্যরা এ সময় উপস্থিত ছিলেন।

সংশ্লিষ্টরা বলছেন, দেশের বর্তমান রাজনৈতিক সংকট মোকাবিলায় গুরুত্বপূর্ণ উদ্যোগ হিসেবে ঘোষণাপত্রটি কাজে আসবে। প্রধান উপদেষ্টাও একই প্রত্যাশার কথা জানিয়ে বলেছেন, ঘোষণাটি সংবিধানের তফসিলে সংযুক্ত হবে।

Ad
Ad
ad
ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসের ‘বিশেষ কর্মসূচি’ সরকারের

হাসান শিপুল বলেন, ডেঙ্গু পরিস্থিতির জন্য আগামী তিন মাসকে ‘গুরুত্বপূর্ণ’ বলে বর্ণনা করেছেন সরকারপ্রধান। তিনি বলেছেন, ‘এ সময়ে সরকারি উদ্যোগের পাশাপাশি সাধারণ মানুষের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করতে হবে। বাসাবাড়ি, শিক্ষাপ্রতিষ্ঠান, সরকারি-বেসরকারি স্থাপনা ও আশপাশের এলাকা নিয়মিত পরিষ্কার রাখার বিষয়ে মানুষক

৪ ঘণ্টা আগে

বার সভাপতির বক্তব্যের জেরে এজলাস ত্যাগ প্রধান বিচারপতির

তথ্য গোপন ও প্রতারণার অভিযোগে এক আইনজীবীকে পাঁচ লাখ টাকা জরিমানা করার ঘটনাকে কেন্দ্র করে শুনানির সময় প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী ও সুপ্রিম কোর্ট বার সভাপতি ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকনের মধ্যে বাগ্‌বিতণ্ডার ঘটনা ঘটেছে। একপর্যায়ে প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বিভাগের বিচারপতিরা এজ

৫ ঘণ্টা আগে

পানিবণ্টনসহ অমীমাংসিত ইস্যু সমাধানে ভারতের প্রতি রাষ্ট্রপতির আহ্বান

বাংলাদেশ ও ভারতের মধ্যে সম্পর্ক আরও শক্তিশালী করতে পানিবণ্টনসহ দীর্ঘদিনের অমীমাংসিত বিষয়গুলো দ্রুত আলোচনার মাধ্যমে সমাধানের আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

৬ ঘণ্টা আগে

অতিরিক্ত পুলিশ সুপার পদের ১০ কর্মকর্তার রদবদল

বাংলাদেশ পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার পদমর্যাদার ১০ কর্মকর্তাকে বদলি ও নতুন কর্মস্থলে পদায়ন করা হয়েছে। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) পুলিশের অতিরিক্ত ডিআইজি রায়হান উদ্দিন খান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ আদেশ জারি করা হয়।

৭ ঘণ্টা আগে
Advertisement