বজ্রপাতে ৭ জেলায় ৯ জনের মৃত্যু

ডেস্ক, রাজনীতি ডটকম

দেশের সাত জেলায় বজ্রপাতের ঘটনায় নয়জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে নওগাঁয় তিনজন, ময়মনসিংহে, জামালপুর, কুড়িগ্রাম, লালমনিটরহাট, নাটোর ও সিরাজগঞ্জে একজন করে নিহত হয়েছেন।

বুধবার (৬ মে) এসব ঘটনা ঘটে।

নওগাঁ

নওগাঁর নিয়ামতপুর এবং মহাদেবপুরে বজ্রপাতে দুই কৃষকসহ তিনজন নিহত হয়েছেন। মহাদেবপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর ফারুক বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহতরা হলেন, দিলিপ চন্দ্র বর্মন ও অনুকূল চন্দ্র মাহন্ত। নিহত অপরজনের নাম জানা যায়নি।

ময়মনসিংহ

ময়মনসিংহের নান্দাইল উপজেলায় ধান কাটার সময় বজ্রপাতে আব্দুর রাশিদ (৬২) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। খারুয়া ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য আব্দুল কদ্দুস বজ্রপাতে নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, আব্দুর রাশিদ পেশায় কৃষক। সে রাজাবাড়িয়া বাজারের পাশে ধান চাষ করেছিলেন। স্ত্রীকে নিয়ে আব্দুর রাশিদ ওই ধান কাটছিলেন। ধান কাটার সময় বৃষ্টিও হচ্ছিল। এসময় হঠাৎ বজ্রপাতে আব্দুর রাশিদ গুরুতর আহত হয়। পরে আশপাশের লোকজন টের পেয়ে নান্দাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। তবে, এ ঘটনায় তার স্ত্রী অক্ষত আছে বলেও জানান তিনি।

জামালপুর

জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলায় বজ্রপাতে সোহেল মিয়া (৩০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। দেওয়ানগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহ জহুরুল হোসেন বজ্রপাতে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয়রা জানান, সোহেল মিয়া নিজ ক্ষেতে ভুট্টা তুলছিলেন। হঠাৎ করে বিকেলে বজ্রসহ বৃষ্টি শুরু হলে তিনি ক্ষেতেই অবস্থান করছিলেন। এ সময় বজ্রপাতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

কুড়িগ্রাম

কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলায় বজ্রপাতে মো. ওবাইদুল নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। নাগেশ্বরী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ হীল জামান বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয়রা জানান, দুপুরের দিকে ওবাইদুল নিজ জমিতে ধান কাটতে যান। এসময় বৃষ্টি শুরু হলে বজ্রপাত সরাসরি তার ওপর আঘাত হানলে তিনি ঘটনাস্থলেই গুরুতর আহত হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে নেওয়ার চেষ্টা করলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

লালমনিরহাট

লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলায় বজ্রপাতের আঘাতে ইউসুফ আলী (৪০) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে দায়িত্বরত চিকিৎসক ডা. স্বর্ণা আহমেদ।

স্থানীয়রা জানান, সকাল থেকে নিজের ভুট্টাক্ষেতে কাজ করছিলেন ইউসুফ আলী। দুপুরে আকাশ মেঘাচ্ছন্ন হয়ে বৃষ্টি শুরু হলে তিনি মাঠ থেকে সংগৃহীত ভুট্টা নিয়ে বাড়িতে ফিরছিলেন। কিছুক্ষণ পর পুনরায় ভুট্টাক্ষেতে গেলে হঠাৎ বজ্রপাতে গুরুতর আহত হন তিনি। পরে উদ্ধার করে দ্রুত কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।

নাটোর

নাটোরের লালপুর উপজেলায় বজ্রপাতে মো. আজিজ মণ্ডল (৪৫) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয়রা জানান, কৃষক আজিজ মণ্ডল মঙ্গলবার সকাল থেকে নিজ জমিতে কাজ করছিলেন। বুধবারের দুপুরের দিকে বৃষ্টিপাত শুরু হলে হঠাৎ বজ্রপাতে গুরুতর আহত হন। এতে তার শরীরের বাম পাশের বেশিরভাগ অংশ পুড়ে যায়। পরে স্থানীয়রা তাকে দ্রুত লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শাম্মী আক্তার তাকে মৃত ঘোষণা করেন।

সিরাজগঞ্জ

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় বজ্রপাতে আব্দুস সামাদ (৬৫) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে। উল্লাপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোক্তারুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা যায়, স্থানীয় কবরস্থানে উন্নয়ন কাজ চলছিল। কৃষক আব্দুস সামাদ ওই কাজের তদারকি করছিলেন। ওই সময় ঝড় ও বৃষ্টি শুরু হলে বজ্রপাতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

Ad
Ad
ad
ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

সরকারি চাকরিজীবীদের নতুন বেতন কাঠামো অনুমোদন

সরকারি কর্মচারীদের জন্য নতুন বেতন কাঠামো বাস্তবায়নের সুপারিশ করতে গত ২১ এপ্রিল মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গণিকে সভাপতি করে ১০ সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছিল। ওই কমিটি প্রথম থেকে ২০তম গ্রেডের সরকারি চাকরিজীবীদের মূল বেতন সর্বোচ্চ ১০০ শতাংশ পর্যন্ত বাড়ানোর সুপারিশ করে।

৫ ঘণ্টা আগে

ন্যাশনাল এডিটরস কাউন্সিলের সভাপতি শফিক রেহমান, সম্পাদক মাহমুদুর

ন্যাশনাল এডিটরস কাউন্সিলের (এনইসি) প্রথম সাধারণ সভায় অন্তর্বর্তীকালীন সভাপতি নির্বাচিত হয়েছেন যায়যায়দিন সম্পাদক শফিক রেহমান এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমান। কোষাধ্যক্ষ নির্বাচিত হয়েছেন ওয়াদা সম্পাদক শফিকুল আলম।

৫ ঘণ্টা আগে

রেকর্ড দ্রুততম সময়ে জাতীয় বিশ্ববিদ্যালয়ের স্নাতক পরীক্ষার ফল প্রকাশ

২০২৪ সালের স্নাতকের চূড়ান্ত (চতুর্থ বর্ষ) পরীক্ষার ফল মাত্র ৪৭ কর্মদিবসে প্রকাশ করা হয়েছে। পরীক্ষা শেষ হওয়ার পর এত কম সময়ে ফল প্রকাশের মধ্য দিয়ে জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা ব্যবস্থাপনায় নতুন রেকর্ড সৃষ্টি হয়েছে।

৫ ঘণ্টা আগে

দুর্নীতির অভিযোগ: এনএসআইয়ের ২ কর্মকর্তার দেশত্যাগে নিষেধাজ্ঞা

জাতীয় নিরাপত্তা গোয়েন্দা অধিদপ্তরের (এনএসআই) অতিরিক্ত পরিচালক এম এস কে শাহীন ও যুগ্ম পরিচালক বদরুল আলমের দেশত্যাগে নিষেধাজ্ঞার আদেশ দিয়েছেন আদালত। তাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগের অনুসন্ধান চলছে।

৫ ঘণ্টা আগে
Advertisement