দেশি-বিদেশি সব ষড়যন্ত্র নস্যাৎ করেছে সরকার: স্বরাষ্ট্র উপদেষ্টা

ডেস্ক, রাজনীতি ডটকম

স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, দেশি-বিদেশি সব ষড়যন্ত্র নস্যাৎ করেছে সরকার। দুর্গাপূজা উপলক্ষে দেশে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্টের চেষ্টা করেছিলো প্রতিবেশি দেশ ও ফ্যাসিবাদী চক্র। এমনকি খাগড়াছড়ির ঘটনাকে ঘিরেও দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত করেছিলো তারা। সম্মিলিত প্রচেষ্টায় সব কিছু নস্যাৎ করা হয়েছে।

রোববার (৫ অক্টোবর) আইনশৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির বৈঠক শেষে সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি। বৈঠকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আসন্ন ছাত্র সংসদ নির্বাচন এবং আগামী জাতীয় নির্বাচন নিয়েও আলোচনা হয়।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, কয়েকটি পূজা মণ্ডপে অসুরের মুখে দাড়ি লাগিয়ে ধর্মীয় অনুভূতিকে উসকে দেয়ার চেষ্টা করা হয়েছিলো। তবে আইনশৃঙ্খলা বাহিনীর সক্রিয় ভূমিকা, গোয়েন্দা নজরদারি ও পূজা উদযাপন কমিটির সহযোগিতায় ওই চক্রান্ত ব্যর্থ হয়েছে।

তিনি আরও বলেন, দেশের ভেতরে ও বাইরে থেকে কিছু গোষ্ঠী পরিকল্পিতভাবে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের চেষ্টা করেছিল। কিন্তু আমরা জনগণের সহযোগিতা ও গোয়েন্দা তৎপরতায় সেই ষড়যন্ত্র নস্যাৎ করতে সক্ষম হয়েছি।

কিছুদিন আগে খাগড়াছড়িতে পাহাড়ি এক কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ ওঠে। এ নিয়ে ওই জেলায় অস্থিরতা সৃষ্টি হয়। টানা ৮ দিন পর শনিবার (৪ অক্টোবর) খাগড়াছড়ি সদর ও গুইমারা উপজেলা থেকে ১৪৪ ধারা প্রত্যাহারের ঘোষণা দেয় জেলা প্রশাসন।

এ ঘটনায় স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, যে ধর্ষণের ঘটনাকে কেন্দ্র করে পার্বত্য এলাকায় তুলকালাম হয়েছে, মেডিকেল টেস্টে তার কোনো প্রমাণ পাওয়া যায়নি। এটি পরিস্থিতি অস্থিতিশীল করার আরেকটি চেষ্টা ছিলো তাদের।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, খাগড়াছড়িতে জারি করা ১৪৪ ধারা প্রত্যাহার করা হয়েছে। বর্তমানে সেখানে পরিস্থিতি স্বাভাবিক এবং জনজীবন স্বাভাবিকভাবে চলছে।

সম্প্রতি খাগড়াছড়িতে সহিংসতার ঘটনায় ভারতের সংশ্লিষ্টতা আছে বলে মন্তব্য করেছিলেন স্বরাষ্ট্র উপদেষ্টা। যদিও সেই বক্তব্যের প্রতিক্রিয়া জানিয়েছে নয়াদিল্লি। স্বরাষ্ট্র উপদেষ্টার করা মন্তব্যকে মিথ্যা ও ভিত্তিহীন বলে উল্লেখ করেছে তারা।

ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

রূপপুরে জ্বালানি লোডিং শুরু, পারমাণবিক বিদ্যুতের চূড়ান্ত ধাপে বাংলাদেশ

পাবনার রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটে ইউরেনিয়াম জ্বালানি লোডিং কার্যক্রম উদ্বোধনের মধ্য দিয়ে দেশের জ্বালানি খাতে নতুন অধ্যায়ের সূচনা হলো। এই মাইলফলকের মাধ্যমে বাংলাদেশ বিশ্বের ৩৩তম দেশ হিসেবে পারমাণবিক শক্তি প্রযুক্তি ব্যবহার শুরু করল।

৪ ঘণ্টা আগে

উপদেষ্টা বললেন জঙ্গি আছে, স্বরাষ্ট্রমন্ত্রী বললেন নেই

মঙ্গলবার আগারগাঁওয়ে কোস্ট গার্ডের প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেন, ‘বর্তমানে দেশে জঙ্গি বা উগ্র তৎপরতার কোনো অস্তিত্ব নেই।’

৪ ঘণ্টা আগে

২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গে ৯ জনের মৃত্যু

সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামে আক্রান্ত ও হামের উপসর্গ নিয়ে ৯ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে তিনজন হাম আক্রান্ত হয়ে মারা গেছেন বলে নিশ্চিত করেছে স্বাস্থ্য অধিদপ্তর। বাকি ছয়জনের মৃত্যু হয়েছে হামের উপসর্গ নিয়ে।

৪ ঘণ্টা আগে

ভারতের ভিসা প্রাপ্তি নিয়ে সংসদে যা বললেন পররাষ্ট্রমন্ত্রী

পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘ভারতসহ দক্ষিণ এশিয়ার প্রতিবেশী দেশগুলোর সঙ্গে বাংলাদেশের সম্পর্ক বর্তমানে সৌহার্দ্য, বন্ধুত্ব ও সংহতির ভিত্তির ওপর দাঁড়িয়ে আছে। এ সম্পর্কের মূল ভিত্তি অভিন্ন মূল্যবোধ, ঐতিহাসিক বন্ধন এবং দুই দেশের জনগণের পারস্পরিক আস্থা।’

৪ ঘণ্টা আগে