রমজানে সৌদি আরবে নামাজের সময় মসজিদের বাইরের মাইক ব্যবহারে নিষেধাজ্ঞা

ডেস্ক, রাজনীতি ডটকম
ছবি: সংগৃহীত

পবিত্র রমজান মাস উপলক্ষে সৌদি আরবের মসজিদগুলোতে নামাজের সময় বাইরের লাউডস্পিকার বা মাইক ব্যবহারের ওপর পুনরায় নিষেধাজ্ঞা জারি করেছে দেশটির সরকার।

মঙ্গলবার এক নির্দেশনায় জানানো হয়, মাইক শুধুমাত্র আজান এবং ইকামার সময় ব্যবহার করা যাবে; তবে পুরো নামাজ চলাকালীন বাইরের মাইক চালু রাখা যাবে না। মুসল্লিদের ইবাদতের পরিবেশ শান্ত রাখা এবং আশপাশের আবাসিক এলাকার মানুষের অসুবিধা রোধেই এই সিদ্ধান্ত নিয়েছে দেশটির ইসলাম ধর্ম বিষয়ক মন্ত্রণালয়।

গালফ নিউজের এক প্রতিবেদনে জানানো হয়েছে, দেশটির ইসলাম ধর্ম বিষয়ক মন্ত্রী শেখ আব্দুল লতিফ আল শেখ এই আদেশের সত্যতা নিশ্চিত করেছেন। নির্দেশনায় বলা হয়েছে, মসজিদের বাইরের মাইক শুধুমাত্র আজান এবং নামাজ শুরুর সংকেত বা ইকামার সময় ব্যবহার করা যাবে, তবে পুরো নামাজ চলাকালীন বাইরের মাইক চালু রাখা যাবে না।

মন্ত্রণালয় থেকে দেওয়া নির্দেশিকায় হিজরি বর্ষপঞ্জির সঙ্গে সামঞ্জস্য রেখে সরকারিভাবে নির্ধারিত নামাজের সময়সূচী কঠোরভাবে মেনে চলার ওপর গুরুত্বারোপ করা হয়েছে। বিশেষ করে এশার নামাজের সময় এবং প্রতিটি নামাজের আজান ও ইকামার মধ্যবর্তী সময়ের ব্যবধান নির্দিষ্ট করে দেওয়া হয়েছে।

এই পদক্ষেপের মূল উদ্দেশ্য হলো মুসল্লিদের জন্য মসজিদের ভেতরে একটি শান্ত, সুসংগঠিত এবং আধ্যাত্মিকভাবে সমৃদ্ধ পরিবেশ নিশ্চিত করা। এছাড়া পবিত্র মাসটিতে মসজিদের আশপাশের আবাসিক এলাকার মানুষের বিরক্তি রোধ এবং ধর্মীয় গাম্ভীর্য বজায় রাখাও এই সিদ্ধান্তের অন্যতম কারণ বলে জানানো হয়েছে।

রমজানের প্রস্তুতি হিসেবে ইফতারের আয়োজনের বিষয়েও মন্ত্রণালয় সুনির্দিষ্ট নির্দেশনা দিয়েছে। বলা হয়েছে, ইফতারের যাবতীয় আয়োজন শুধুমাত্র মসজিদের নির্দিষ্ট উঠান বা প্রাঙ্গণে করতে হবে এবং মসজিদের ভেতরে কোনো খাবার পরিবেশন করা যাবে না। সতর্ক ব্যবস্থাপনার মাধ্যমে দান করা পানি ব্যবহার এবং অতিরিক্ত পানি মজুদ না করার জন্য মসজিদ কর্তৃপক্ষকে আহ্বান জানানো হয়েছে।

মসজিদের পরিচ্ছন্নতা ও নিরাপত্তার বিষয়ে জোর দিয়ে রক্ষণাবেক্ষণ দলকে নির্দেশ দেওয়া হয়েছে যেন সব সুযোগ-সুবিধা পুরোপুরি প্রস্তুত থাকে। বিশেষ করে নারীদের নামাজের জায়গার পরিচ্ছন্নতা ও ব্যবস্থার দিকে বিশেষ নজর দিতে বলা হয়েছে।

সৌদি সরকারের এই নির্দেশনাগুলো দেশটির সব অঞ্চলের মসজিদের ইমাম ও মুয়াজ্জিনদের কাছে পৌঁছে দেওয়া হয়েছে এবং এগুলো লঙ্ঘন করলে আইনি ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারিও দেওয়া হয়েছে।

প্রতি বছর রমজান মাসে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে আসা লাখো মুসল্লির পদচারণায় মুখরিত থাকে সৌদি আরবের মসজিদগুলো। তাই ভিড় সামলানো এবং শৃঙ্খলা বজায় রাখতেই এই আগাম প্রস্তুতিমূলক নির্দেশনা জারি করেছে সংশ্লিষ্ট মন্ত্রণালয়। এই পদক্ষেপগুলো পবিত্র মাসে ইবাদতের পরিবেশকে আরও সুশৃঙ্খল করবে বলে আশা করা হচ্ছে।

ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

গণপরিবহনের জন্য পর্যাপ্ত জ্বালানি সরবরাহ করা হয়েছে: মন্ত্রী

মন্ত্রী বলেন, বর্তমানে নির্ধারিত সময় অনুযায়ী বাস চলাচল করছে এবং নির্ধারিত ভাড়াই নেওয়া হচ্ছে। গণপরিবহনের জন্য পর্যাপ্ত জ্বালানি সরবরাহ নিশ্চিত করা হয়েছে, যাতে কোনোভাবেই অতিরিক্ত ভাড়ার চাপ যাত্রীদের ওপর না পড়ে।

৯ ঘণ্টা আগে

পলিথিন-প্লাস্টিক বন্ধে পদক্ষেপ নেবে সরকার : পাট প্রতিমন্ত্রী

বিএনপির নির্বাচনী প্রতিশ্রুতি অনুসারে দেশে বন্ধ থাকা পাটকলগুলো পুনরায় চালু করে কর্মসংস্থান সৃষ্টি করা হবে জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, ‘আমাদের ঐতিহ্য ও সংস্কৃতি সোনালি আঁশ পাট এবং এটা আমাদের জীবনের সঙ্গে মিশে আছে, যার মাধ্যমে একসময় বাংলাদেশ পরিচিত ছিল। কিন্তু বর্তমানে এটা অনেকটা পিছিয়ে গেছে।’

৯ ঘণ্টা আগে

এবার হাদির খুনিদের পালাতে সহায়তাকারী ভারতে গ্রেপ্তার

পশ্চিমবঙ্গের গণমাধ্যম এই সময়ের খবরে বলা হয়, গোপন সূত্রে খবর পেয়ে শনিবার ভোরে নদিয়ার শান্তিপুর বাইপাস সংলগ্ন এলাকা থেকে ফিলিপ সাংমাকে গ্রেপ্তার করে এসটিএফ। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গিয়েছে, গ্রেপ্তার ফিলিপ সাংমা টাকার বিনিময়ে সীমান্ত পারাপার করানোর কাজ করেন দীর্ঘদিন ধরেই। ওসমান হাদির খুনের পরে বাং

৯ ঘণ্টা আগে

আরও ৫ সিটি করপোরেশনে প্রশাসক নিয়োগ

বরিশাল, রাজশাহী, ময়মনসিংহ, রংপুর ও কুমিল্লা সিটি করপোরেশনে প্রশাসক নিয়োগ দিয়েছে সরকার।

১১ ঘণ্টা আগে