প্রতিবেদক, রাজনীতি ডটকম

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল সামনে রেখে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনে সঙ্গে সাক্ষাৎ করতে বঙ্গভবনে গেছে এ এম এম নাসির উদ্দিনের নেতৃত্বাধীন নির্বাচন কমিশন (ইসি)। জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণার আগে রাষ্ট্রপতির সঙ্গে ইসির এই সাক্ষাৎটি একটি রেওয়াজ হিসেবে চলে আসছে।
বুধবার (১০ ডিসেম্বর) সকাল ১১টার দিকে আগারগাঁওয়ে নির্বাচন ভবনে বৈঠক করে কমিশনের পাঁচ সদস্য। পরে পৌনে ১২টার দিকে তারা সেখান থেকে রওয়ানা দেন রাষ্ট্রপতির সরকারি বাসভবন বঙ্গভবনের পথে। দুপুর সোয়া ১২টা নাগাদ তারা বঙ্গভবনে পৌঁছান।
রেওয়াজ অনুযায়ী, তফসিল ঘোষণার আগে নির্বাচনের সব ধরনের প্রস্তুতি সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করে সিইসির নেতৃত্বাধীন নির্বাচন কমিশন। এরপর বিটিভি ও বেতারে ভাষণ দিয়ে সিইসি তফসিল ঘোষণা করেন।
সরকার ও নির্বাচন কমিশন সূত্র জানিয়েছে, আজ বুধবার বিকেলেই আগারগাঁওয়ের নির্বাচন ভবনে সিইসির তফসিলের ভাষণ রেকর্ড করার কথা রয়েছে। আজ সন্ধ্যায় বা আগামীকাল বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) সে ভাষণ প্রচারের মধ্য দিয়ে তফসিল ঘোষণা করার কথা রয়েছে।
এ এম এম নাসির উদ্দিন নেতৃত্বাধীন নির্বাচন কমিশনের বাকি চার সদস্য হলেন— নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ, তাহমিদা আহমদ, মো. আনোয়ারুল ইসলাম সরকার, আবুল ফজল মো. সানাউল্লাহ। নির্বাচন কমিশন সচিবের দায়িত্বে রয়েছেন আখতার আহমেদ।
রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাতের আগে এরই মধ্যে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করে নির্বাচনের প্রস্তুতির সার্বিক অগ্রগতি তুলে ধরেছে নির্বাচন কমিশন। মঙ্গলবার প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের সঙ্গেও সাক্ষাৎ করেছেন তারা।
প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস ও সিইসি এ এম এম নাসির উদ্দিনের ঘোষণা অনুযায়ী, আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আয়োজন করা হবে। একই দিনে নেওয়া হবে জুলাই সনদ বাস্তবায়নের গণভোট।
এই ভোটের তারিখসহ সংসদ নির্বাচনে মনোনয়নপত্র সংগ্রহ ও জমার শেষ দিন, মনোনয়নপত্র বাছাই, চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ, প্রার্থিতা প্রত্যাহার ও নির্বাচনি প্রচারের সময়সীমা ঘোষণা করা হয়ে থাকে তফসিলে। গণভোটের জন্য শুধু ভোটের তারিখ উল্লেখ থাকবে। গণভোটের প্রশ্ন আগেই প্রকাশ করেছে সরকার।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের তিন ছাত্রীকে কটূক্তির অভিযোগ উঠেছে কয়েকজন বহিরাগত ব্যক্তির বিরুদ্ধে। কটূক্তির প্রতিবাদ করায় ছাত্র ইউনিয়নের কয়েকজন নেতাকর্মীর ওপর হামলারও অভিযোগ করেছে সংগঠনটি। এতে ছাত্র ইউনিয়নের তিন নেতা আহত হয়েছেন। তাদের মধ্যে সংগঠনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক শিমুল কুম্ভকার ও ঢা
৫ ঘণ্টা আগে
সচিবালয়ে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাতের বিষয়টি উল্লেখ করে স্বাস্থ্যমন্ত্রী সরদার এম সাখাওয়াত হোসেন জানান, প্রধানমন্ত্রীর তারেক রহমান যেন ভারত সফরে যান এ বিষয়টি অবগত করেছেন ভারতীয় হাইকমিশনার।
৬ ঘণ্টা আগে
আবু জাফর জোড়াসাঁকোর বাসিন্দা। বুধবার রাতে এন্টালি মার্কেট এলাকা থেকে তাকে আটক করে লালবাজারের গোয়েন্দা শাখা। দীর্ঘ জিজ্ঞাসাবাদের পর তাকে গ্রেফতার দেখানো হয়। পাশাপাশি, আরও দু’জনকে আটক করা হয়েছে। তাদের নাম-পরিচয় এখনও আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা না হলেও জানা গেছে, তাদের মধ্যে একজন ‘যাপন’ নামের একটি হ
৬ ঘণ্টা আগে
মন্ত্রিপরিষদ বিভাগে পাঠানো মতামতে বলা হয়েছে, সংবিধান অনুযায়ী স্পিকারের দায়িত্বে থাকা ব্যারিস্টার কায়সার কামালই রাষ্ট্রপতিকে শপথ পড়াবেন। আইন মন্ত্রণালয় ও মন্ত্রিপরিষদ বিভাগের উভয় সূত্র এ তথ্য নিশ্চিত করেছে। গত ১৩ আগস্ট আইন মন্ত্রণালয় থেকে মন্ত্রিপরিষদ বিভাগে পাঠানো মতামতে সংবিধানের সংশ্লিষ্ট বিধান ব্
৬ ঘণ্টা আগে