ঈদের ছুটিতে মেট্রোরেল চলাচলে নতুন সময়সূচি

প্রতিবেদক, রাজনীতি ডটকম

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সরকারি ছুটির দিনগুলোতে মেট্রোরেল চলাচলের নতুন সময়সূচি ঘোষণা করেছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)। নতুন সূচি অনুযায়ী, ঈদের দিন মেট্রোরেল চলাচল সম্পূর্ণ বন্ধ থাকবে। তবে ছুটির বাকি দিনগুলোতে নির্ধারিত হেডওয়ে মেনে নিয়মিত ট্রেন চলাচল করবে।

আজ বৃহস্পতিবার ডিএমটিসিএলের উপপ্রকল্প পরিচালক (গণসংযোগ) মো. আহসান উল্লাহ শরিফী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ঈদের ছুটির দিনগুলোতে উত্তরা উত্তর থেকে প্রথম ট্রেন সকাল ৬টা ৩০ মিনিটে এবং মতিঝিল থেকে প্রথম ট্রেন সকাল ৭টা ১৫ মিনিটে ছেড়ে যাবে। উত্তরা উত্তর থেকে সর্বশেষ ট্রেন রাত ৯টা ৩০ মিনিটে এবং মতিঝিল থেকে সর্বশেষ ট্রেন রাত ১০টা ১০ মিনিটে ছেড়ে যাবে।

এ সময় ট্রেন চলাচলের হেডওয়ে কমপক্ষে ১২ মিনিট থেকে সর্বোচ্চ ১৫ মিনিট থাকবে। প্রতিদিন আনুমানিক ১৪০টি ট্রিপ পরিচালনা করা হবে এবং ৭টি ট্রেন সেট চলাচল করবে। তবে যাত্রীচাপ অনুযায়ী ট্রিপ সংখ্যা বাড়ানো বা কমানো হতে পারে।

ডিএমটিসিএল জানায়, সকাল ৬টা ৪০ মিনিট থেকে রাত ৯টা ২০ মিনিট পর্যন্ত সিঙ্গেল জার্নি টিকিট ক্রয় করা যাবে। একইসঙ্গে এমআরটি/র্যাপিড পাস টপআপ সুবিধাও চালু থাকবে। শুক্রবার উত্তরা উত্তর স্টেশন থেকে বেলা ২টা ৪৫ মিনিট এবং মতিঝিল স্টেশন থেকে বেলা ৩টা ৫ মিনিট থেকে সিঙ্গেল জার্নি টিকিট বিক্রি শুরু হবে।

এছাড়া রাত ৯টা ২০ মিনিটের পর সব মেট্রোরেল স্টেশনের টিকিট বিক্রয় অফিস ও টিকিট ভেন্ডিং মেশিন বন্ধ হয়ে যাবে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

রাজনীতি/একে

Ad
Ad
ad
ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

ভুয়া মুক্তিযোদ্ধা সনদে চাকরি কাদের, জানতে চেয়েছে সরকার

ভুয়া মুক্তিযোদ্ধা সনদ ব্যবহার করে যারা চাকরিসহ বিভিন্ন ধরনের সুবিধা নিয়েছেন, তাদের তথ্য সরকার জানতে চেয়েছে বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আহমেদ আযম খান। তিনি জানিয়েছেন, বিভিন্ন দপ্তর থেকে এ সংক্রান্ত তথ্য আসতে শুরু করেছে। প্রাপ্ত তথ্য যাচাই-বাছাই করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

১৩ ঘণ্টা আগে

সাগর-রুনি হত্যায় এক সাংস্কৃতিক ব্যক্তিত্বের ‘কানেকশন’: চিফ প্রসিকিউটর

চিফ প্রসিকিউটর বলেন, সাগর-রুনি হত্যাকাণ্ডের তদন্তের ব্যাপারে আমরা একটি ‘ক্লু’ পেয়েছি। আমরা নাম-পরিচয় প্রকাশ করতে পারছি না। তবে এটা বলতে পারছি, একজন সাংস্কৃতিক ব্যক্তিত্বের সঙ্গে সাগর-রুনির হত্যাকাণ্ডের একটা কানেকশন সিডিআর পর্যালোচনায় পাওয়া যায়।

১৪ ঘণ্টা আগে

ঢাকার মূল সড়কে ই-রিকশা চলবে না: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

রোববার (৩০ আগস্ট) সচিবালয়ে স্থানীয় সরকারমন্ত্রী ড. আবদুল মঈন খানের সঙ্গে বাংলাদেশে নিযুক্ত মালয়েশিয়ার হাইকমিশনার মোহাম্মদ শুহদা বিন ওসমানের বৈঠক শেষে সাংবাদিকদের এসব কথা জানান প্রতিমন্ত্রী।

১৫ ঘণ্টা আগে

‘বাঁচার আগে মরার চিন্তা করলে সমস্যা’, মক্কা চুক্তি নিয়ে হুমায়ুন কবির

বাংলাদেশকে চুক্তিতে অংশ নেওয়ার জন্য আনুষ্ঠানিকভাবে আমন্ত্রণ জানানো হয়েছে কি না, জানতে চাইলে হুমায়ুন কবির বলেন, আনুষ্ঠানিক আমন্ত্রণ জানানো হলে তা জানানো হবে। বর্তমানে এ বিষয়ে আলোচনা চলছে এবং বাংলাদেশের সব দ্বিপক্ষীয় অংশীদারের সঙ্গে আলোচনা ইতিবাচকভাবে এগোচ্ছে।

১৬ ঘণ্টা আগে