ডেস্ক, রাজনীতি ডটকম

মিয়ানমারের মানবাধিকার পরিস্থিতি নিয়ে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন জাতিসংঘের দূত টম অ্যান্ড্রুজ। শুক্রবার সকালে প্রধান উপদেষ্টার যমুনা বাসভবনে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
অ্যান্ড্রুজ ঢাকা সফরে ছিলেন ২৫ আগস্ট কক্সবাজারে আন্তর্জাতিক রোহিঙ্গা কনফারেন্সে যোগ দিতে। প্রধান উপদেষ্টা অনুষ্ঠানের উদ্বোধন করবেন।
সাক্ষাতে অ্যান্ড্রুজ ড. ইউনূসের নেতৃত্বের প্রশংসা করে বলেন, আন্তর্জাতিক অঙ্গনে রোহিঙ্গা ইস্যুকে অগ্রাধিকার দিতে তার ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
তিনি আরও বলেন, রোহিঙ্গাদের আশ্রয় ও সহায়তা প্রদান এবং দীর্ঘমেয়াদি সমাধানের আশা বজায় রাখার ক্ষেত্রে বাংলাদেশ এবং ড. ইউনূসের অবদানকে বিশ্ব কৃতজ্ঞভাবে স্বীকৃতি দিচ্ছে। এছাড়া আগামী ৩০ সেপ্টেম্বর নিউইয়র্কে রোহিঙ্গা ইস্যুতে বড় পরিসরে আন্তর্জাতিক কনফারেন্স আয়োজনের জন্য অ্যান্ড্রুজ ড. ইউনূসকে ধন্যবাদ জানান।
সাক্ষাতের সময় ড. ইউনূস রোহিঙ্গাদের সহায়তায় আন্তর্জাতিক অনুদান কমে যাওয়ায় উদ্বেগ প্রকাশ করেন। তিনি অ্যান্ড্রুজকে অনুরোধ করেন, রোহিঙ্গাদের জন্য অনুদান বাড়াতে কাজ করার আহ্বান জানান।
আগামী ২৫ আগস্ট কক্সবাজারে ‘অংশীজন সংলাপ: রোহিঙ্গা পরিস্থিতি নিয়ে উচ্চ পর্যায়ের সম্মেলন’ অনুষ্ঠিত হতে যাচ্ছে। ঢাকায় থাকা কূটনীতিকদের ১৭ আগস্ট জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ব্রিফ করেন। তিনি রোহিঙ্গা পরিস্থিতি তুলে ধরে কনফারেন্সে যোগদানের আহ্বান জানান।
জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমান বলেন, ‘এক সময় রোহিঙ্গা ইস্যুটি আন্তর্জাতিক আলোচনার এজেন্ডা থেকে প্রায় বাদ পড়ছিল। এ পরিস্থিতিতে প্রধান উপদেষ্টা গত বছর জাতিসংঘ সাধারণ পরিষদে গিয়ে আন্তর্জাতিক সম্মেলন আয়োজনের জন্য সকল সদস্য রাষ্ট্রকে আহ্বান জানান। এই আহ্বানে তাৎক্ষণিকভাবে এবং সর্বসম্মতিক্রমে সাড়া পাওয়া যায় এবং জাতিসংঘ সাধারণ পরিষদ সম্মেলন আহ্বানের সিদ্ধান্ত গ্রহণ করে। বিশ্বের ১০৬টি দেশ এই সম্মেলনকে স্পন্সর করেছে, ফলে যথেষ্ট আন্তর্জাতিক সমর্থন রয়েছে।’

গণমাধ্যমের প্রতিবেদনসূত্রে জানা গেছে, ‘ডিউনস অ্যাভিয়েশন’ নামে ওই সংস্থার অভিযোগ— গত বছর ডিসেম্বর মাসে মুম্বাই থেকে জয়পুর যাওয়ার সময় তাদের একটি বিমানে সফর করেছিলেন নোরা ফাতেহি। সেই বিমানের ভেতরের বেশ কিছু ভিডিও নিজের সামাজিক মাধ্যম ইনস্টাগ্রামে পোস্ট করেন অভিনেত্রী। সেখানেই বিমানটিকে নিয়ে কিছু মন্তব্
৪ ঘণ্টা আগে
বাংলাদেশ সময় রাত ৯টায় তার এই শপথ গ্রহণের মাধ্যমে ১৯৮৬ সালের পর দ্বিতীয়বারের মতো কোনো বাংলাদেশি আন্তর্জাতিক এই ফোরামের সর্বোচ্চ পদে আসীন হচ্ছেন। এর আগে গত জুন মাসে গোপন ব্যালটে আয়োজিত নির্বাচনে জয়ী হয়ে তিনি সভাপতি নির্বাচিত হন।
৪ ঘণ্টা আগে
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আনিসুর রহমান ও সালাউদ্দিন মোটরসাইকেল যোগে ঢাকা থেকে পটুয়াখালীর দিকে যাচ্ছিলেন। পথে ভাঙ্গা উপজেলার বাবনাতলা এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা বরিশাল থেকে ঢাকাগামী দশমিনা পরিবহনের নিচে তাদের মোটরসাইকেলটি ঢুকে পড়ে। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেলের দুই আরোহী নিহত হন।
৫ ঘণ্টা আগে
আশঙ্কাজনক অবস্থায় তাদের মধ্যে ৯ জনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। হাইওয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে দুর্ঘটনাকবলিত বাস থেকে শিক্ষার্থীদের উদ্ধার করে চিকিৎসার ব্যবস্থা নেয়।
৬ ঘণ্টা আগে