না ফেরার দেশে মুক্তিযুদ্ধের উপসেনাপতি এ কে খন্দকার

ডেস্ক, রাজনীতি ডটকম
আপডেট : ২০ ডিসেম্বর ২০২৫, ১৪: ৫৪
বীর উত্তম এ কে খন্দকার। ছবি: সংগৃহীত

একাত্তরের মহান মুক্তিযুদ্ধের উপসেনাপতি বীরউত্তম এ কে খন্দকার আর নেই। মুক্তিযুদ্ধের সময় গঠিত বাংলাদেশ বিমান বাহিনীর প্রথম প্রধান ছিলেন তিনি। পরে রাষ্ট্রদূত ও মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন সাবেক এই এয়ার ভাইস মার্শাল।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক বার্তায় জানিয়েছে, বার্ধক্যজনিত কারণে শনিবার (২০ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে মারা গেছেন এ কে খন্দকার। তার বয়স হয়েছিল ৯৬ বছর।

মুক্তিযুদ্ধ শুরু হওয়ার সময় এ কে খন্দকার উইং কমান্ডার ছিলেন। মুক্তিবাহিনীর ডেপুটি চিফ অব স্টাফ ছিলেন তিনি। ১৯৭১ সালের ২১ নভেম্বর গ্রুপ ক্যাপ্টেন পদে পদোন্নতি পান। পরে তাকে মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক জেনারেল এম এ জি ওসমানীর ব্যক্তিগত ডেপুটি ইনচার্জ বা উপপ্রধান সেনাপতি হিসেবে নিয়োগ দেওয়া হয়।

১৯৭১ সালের ১৬ ডিসেম্বর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে যৌথ বাহিনীর কাছে পাকিস্তানি বাহিনীর আত্মসমর্পণের অনুষ্ঠানে তিনি উপস্থিত ছিলেন।

স্বাধীনতার পর এয়ার কমোডর হিসেবে দায়িত্ব পান এ কে খন্দকার। ১৯৭৩ সালে তিনি এয়ার ভাইস মার্শাল হিসেবে পদন্নোতি পান। পরে ১৯৭৫ সালের আগ পযন্ত সিওএএস হিসেবে দায়িত্ব পালন করেন। ১৯৭২ সাল থেকে ১৯৭৩ সাল পর্যন্ত তিনি বাংলাদেশ বিমানের চেয়ারম্যান ছিলেন। ১৯৭৫ সালে বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যার পর মুশতাকের সরকারের সময় তিনি অবসরে যান।

সাবেক এই এয়ার ভাইস মার্শাল জিয়াউর রহমানের আমলে রাষ্ট্রদূতের দায়িত্ব পালন করেন। পরে আরেক সামরিক শাসক এইচ এম এরশাদের শাসনামলে পরিকল্পনামন্ত্রীর দায়িত্ব পান। ২০০৮ সালে আওয়ামী লীগের হয়ে পাবনা থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়ে শেখ হাসিনার মন্ত্রিসভাতেও পরিকল্পনামন্ত্রীর দায়িত্ব পালন করেন।

মুক্তিযুদ্ধে অনন্য ভূমিকার জন্য ২০১১ সালে এ কে খন্দকারকে স্বাধীনতা পদকে ভূষিত করে সরকার।

Ad
Ad
ad
ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

অটোরিকশায় বসবে নম্বর প্লেট, থাকবে কিউআর কোড: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, অটোরিকশা চলাচল সুশৃঙ্খল করতে একটি সুনির্দিষ্ট নীতিমালা তৈরির কাজ চলছে। নীতিমালা প্রণয়ন ও অনুমোদনের পর বৈধ ও অনুমোদিত অটোরিকশাকে নম্বর প্লেট ও কিউআর কোডের মাধ্যমে শনাক্ত করা হবে। একই সঙ্গে চালকদের নিবন্ধন ও পর্যায়ক্রমে প্রয়োজনীয় প্রশিক্ষণ দিয়ে লাইসেন্সের আওতায় আনার পরিকল্পনাও

৯ ঘণ্টা আগে

এলএনজি টার্মিনালে বিনিয়োগে আগ্রহী যুক্তরাষ্ট্র— জানালেন রাষ্ট্রদূত

রাষ্ট্রদূতের পক্ষ থেকে এমন আগ্রহের জবাবে বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, এফএসআরইউ দ্রুত বাস্তবায়ন ও সরবরাহের সক্ষমতা দেখাতে পারলে মার্কিন কোম্পানিগুলোর প্রস্তাব সর্বোচ্চ গুরুত্ব পাবে। কম সময়ে কার্যকর সরবরাহ পরিকল্পনা দিতে পারলে প্রতিযোগিতায় তাদের অবস্থান আরও শক্তিশালী হবে।

১০ ঘণ্টা আগে

উদ্যোক্তা তৈরি করে কর্মসংস্থান সৃষ্টিই সরকারের মূল লক্ষ্য: অর্থমন্ত্রী

কর্মসংস্থান ব্যাংককে এ ধরনের কর্মসূচি গ্রহণের আহ্বান জানিয়ে আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, সৃজনশীলতা ও প্রতিভাকে অর্থনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত করতে হবে। গানসহ বিভিন্ন সৃজনশীল কাজের সঙ্গে যুক্ত মানুষদেরও প্রমোট করা যেতে পারে। তাদের সৃজনশীলতাকে অর্থনৈতিকভাবে মূল্য সংযোজন করে বাজারজাত করার মাধ্যমে অ

১২ ঘণ্টা আগে

নড়াইলে মাদরাসাছাত্রকে ধর্ষণের দায়ে শিক্ষকের যাবজ্জীবন

পিপি আজিবুর রহমান আজিজ বলেন, আদালত মেরাজ আলীকে যাবজ্জীবন কারাদণ্ডের পাশাপাশি তিন লাখ টাকা জরিমানা করেছেন। জরিমানার অর্থ আদায় করে শিশুটির পরিবারকে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

১৫ ঘণ্টা আগে
Advertisement